Home / Entertainment / রুক্মিণীকে কটাক্ষ করে ফের সমালোচনায় শ্রীলেখা

রুক্মিণীকে কটাক্ষ করে ফের সমালোচনায় শ্রীলেখা

টালিউড নায়িকাদের মধ্যে বিস্ফোরক মন্তব্য করার ক্ষেত্রে পটু শ্রীলেখা মিত্র। এবার এই অভিনেত্রীর কটাক্ষের শিকার হয়েছেন নটী বিনোদিনীর চরিত্রে অভিনয় করা টালিউডের অভিনেত্রী রুক্মিণী মৈত্র।

rnrn

জানা গেছে, সোমবার থেকেই শুরু হয়েছে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ শীর্ষক এই ছবির শুটিং। জীবনীচিত্রে অভিনয় করছেন রুক্মিণী। প্রকাশ্যে এসেছে বিনোদিনীর বেশে রুক্মিণীর নতুন লুক।  সেখানে দেখা যাচ্ছে, শাড়ি এবং অলঙ্কারে সুসজ্জিত হয়ে রাজকীয় সিংহাসনে বসে রয়েছেন রুক্মিণী। কেশসজ্জাতেও রয়েছে সাবেকি ছোঁয়া।

rnrn

শ্রীলেখা সোমবার ফেসবুকে নাম না উল্লেখ করে একটি পোস্ট করেন। তিনি প্রশ্ন তুলেছেন, রোগা ছিলেন কি বিনোদিনী? একই সঙ্গে তার বক্তব্য, সাধারণ জ্ঞান বাড়াতে একটা সহজ প্রশ্ন।  এমনিতেই শত্রুর অভাব নেই, কিছু মনে করবেন না প্লিজ। পাশে জুড়ে দিয়েছেন নমস্কারের ইমোজি।  বোঝাই যাচ্ছে, শ্রীলেখার ইঙ্গিত রুক্মিণীর দিকে।

rnrn

এই প্রথম শ্রীলেখার সমালোচনার অংশী হলেন রুক্মিণী। এ অভিনয় তার ক্যারিয়ারের প্রথম জীবনীচিত্রও বটে। রামকমল মুখোপাধ্যায় পরিচালিত এ ছবিতে বিনোদিনী চরিত্রের জন্য পরিশ্রম করতে কোনো কমতি রাখেননি। ওজনও কমিয়েছেন। 

rnrn

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর কাছে নিয়ম করে ওয়ার্কশপ করেছেন রুক্মিণী। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিয়ে সুদীপ্তা লিখেছেন- এই ছবির প্রস্তুতি নিতে তুমি কোনো ঘাটতি রাখোনি। আমি আমার মতো করে চেষ্টা করেছি। এবার তোমার পালা পরিচালকের কথা শুনে তার কল্পনাকে পর্দায় তুলে ধরা। 

rnrn

সূত্র : আনন্দবাজার পত্রিকা
rn 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *