যে কারণে মনোনয়ন ফরম বিক্রির দিনে আ.লীগ অফিসে রিয়াজ

Written by

in

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম কিনতে হুমড়ি খেয়ে পড়েন প্রার্থীরা।

চিত্রজগতের অপু বিশ্বাস, সোহানা সাবা, নিপুণ আক্তারসহ অনেকেই মনোনয়নপত্র তুলেছেন। এদিন বঙ্গবন্ধু এভিনিউতে চিত্রনায়ক রিয়াজকেও দেখা গেছে।

চিত্রনায়িকা নিপুণের তোলা মনোনয়নপত্রের সঙ্গে হাসিমুখে ক্যামেরায় ধরা দিয়েছেন রিয়াজ। খোঁজ নিয়ে জানা গেছে, রিয়াজকে নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে গিয়েছিলেন নিপুণ। তাকে পাশে রেখেই মনোনয়নপত্র তুলেছেন নিপুণ। এ সময় তাদের সঙ্গে আরও আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন।

২০২২ সালে শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে সহ-সভাপতি পদে নির্বাচন করেছিলেন রিয়াজ। সেই নির্বাচনে হারলেও পরে কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে শিল্পী সমিতিতে যুক্ত হন রিয়াজ।
 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *