Home / Entertainment / যে কারণে পানির পাত্র হাতে রাস্তার পাশে জ্যাকুলিন

যে কারণে পানির পাত্র হাতে রাস্তার পাশে জ্যাকুলিন

কেবলমাত্র বাংলাদেশেই নয়, তীব্র গরম অনুভূত হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যেও। শুধু মানুষ নয়, প্রাণীকুলও গরমে কাহিল। 

rnrn

গরমে প্রাণীদের একটু প্রশান্তি দিতে রাস্তার পাশে পানিভর্তি পাত্র রেখে দিচ্ছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। আর তার এ কার্যক্রমের ছবি ও ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। 

rnrn

মানবিক এই কাজের ভিডিও ও ছবি শেয়ার করে অন্যদেরও এ ধরনের কাজ করতে উৎসাহী করছেন। ভিডিওতে জ্যাকুলিনকে দেখা যায়, একটি মাটির পাত্রে পানি ভর্তি করে রাস্তার পাশে রেখে আসতে।

rnrn

যাতে গ্রীষ্মের গরমে হাঁসফাঁস করা রাস্তার প্রাণী, পাখি পানি খেতে পারে, গা ভিজিয়ে নিজেকে শীতল করার সুযোগ পায়।

rnrn

ইনস্টাগ্রামে শেয়ার করা সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, ‘এই গ্রীষ্মের গরমে নিঃসঙ্গ প্রাণীদের শীতল হতে সাহায্য করবে পানির পাত্রগুলো। আমি অনুরোধ করছি, আপনারা যাঁরা পারবেন স্থানীয় কুমোর থেকে মাটির পাত্র বানিয়ে পানিসহ বাড়ির বাইরে রাখুন। প্রতিদিন পানি দিয়ে এই মাটির পাত্রগুলো পূর্ণ করে দিন।’

rnrn

প্রাণীদের জন্য এই রকম উদ্যোগে ভক্তরা বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে সর্মথন জানিয়েছেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *