Home / Entertainment / ‘আমি এখানে রাজনীতি নিয়ে কথা বলতে আসিনি’

‘আমি এখানে রাজনীতি নিয়ে কথা বলতে আসিনি’

‘দ্য হাউসমেইড’খ্যাত হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। সম্প্রতি এই তারকা রাজনীতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। রাজনৈতিক বিষয় নিয়ে প্রকাশ্যে মতামত প্রকাশ করতে নিজের অনাগ্রহের কথা প্রকাশ করেছেন তিনি। তার পুরো মনোযোগ অভিনয় ও কাজের ক্ষেত্রেই রাখতে চান। 

জনপ্রিয় সাময়িকী কসমোপলিটনে দেওয়া এক সাক্ষাৎকারে ২৮ বছর বয়সি তারকা বলেন, ‘আমি শিল্পের মানুষ। আমি এখানে রাজনীতি নিয়ে কথা বলতে আসিনি। এটা এমন একটি ক্ষেত্র (রাজনীতি), যেখানে আমি নিজেকে কখনো কল্পনাও করিনি। এমনকি বর্তমানে আমার যে অবস্থান, তার পেছনেও রাজনীতির কোনো হস্তক্ষেপ নেই।’ 

তিনি বলেন, ‘আমি অভিনেত্রী হয়েছি, কারণ আমি গল্প বলতে ভালোবাসি। আমি কোনো ধরনের ঘৃণায় বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি- আমাদের একে অপরকে ভালোবাসা, সম্মান ও বোঝাপড়ার জায়গা তৈরি করা উচিত।’ 

আরও পড়ুন
আরও পড়ুন

তবে রাজনীতি নিয়ে নীরব ভূমিকা পালনের কারণে তিনি একপক্ষের চক্ষুশূলে পরিণত হয়েছেন উল্লেখ করে বলেন, ‘আমি সবসময় শিল্পই তৈরি করতে চেয়েছি। তাই রাজনীতি নিয়ে আলোচনায় সামনে থাকতে চাই না। কিন্তু মনে হয়, সেই কারণেই মানুষ বিষয়টা নিয়ে আরও বেশি আলোচনা করে এবং আমাকে তাদের নিজেদের ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করতে চায়। কিন্তু কেউ যদি নিজেদের মতামত আমার ওপর চাপিয়ে দিতে চায়, সেক্ষেত্রে আমার আসলে কিছুই করার নেই।’ 

গত বছর আমেরিকান ঈগল ব্র্যান্ডের একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন সিডনি সুইনি। সেবার ওই বিজ্ঞাপনটি সামাজিক মাধ্যমে থেকে শুরু করে সব মহলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। ধারণা করা হচ্ছে, তার পর থেকেই কাজের বাইরে কোনো বিতর্কিত বিষয়ে মুখ খুলতে চান না এই হলিউড তারকা। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *