Home / Entertainment / যুক্তরাষ্ট্রে বাড়ি কিনলেন এস আই টুটুলের ছেলে

যুক্তরাষ্ট্রে বাড়ি কিনলেন এস আই টুটুলের ছেলে

সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি বাড়ি কিনেছেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুলের বড় ছেলে শ্রেয়াস। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন টুটুল নিজেই। 

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ছেলে ও বাড়ির ছবি প্রকাশ প্রকাশ করে এই গায়ক লিখেছেন, শোকর আলহামদুলিল্লাহ, আমাদের শ্রেয়াস একটা বাড়ি কিনেছে। এটি আমাদের জীবনের অসাধারণ আনন্দের একটি দিন। 

সন্তানদের জন্য দোয়া চেয়ে টুটুল লেখেন, আপনাদের সময় ও সুযোগ হলে একবার বেড়াতে আসার আমন্ত্রণ রইলো আমাদের এখানে। প্লিজ সবাই দোয়া করবেন আমাদের জন্য। সবার জন্য দোয়া করি, আল্লাহপাক সবাইকে তুমি ভালো রেখো।

টুটুলের সেই স্ট্যাটাসে অনেকেই প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্রে ছেলে বাড়ি কেনার টাকা কোথায় পেল? জবাবে এই গায়ক জানিয়েছেন, শ্রেয়াস বর্তমানে আমেরিকাতে একটি গাড়ি কোম্পানিতে ডিরেক্টর অব সেলস অ্যান্ড ফাইন্যান্স হিসেবে কর্মরত আছেন। 

কেউ আবার মন্তব্য করেছেন, এ কেমন সন্তান! মাকে দেশে ফেলে রেখে, বাবাকে নিয়ে আনন্দ ফুর্তি, বাড়ি কিনে দেওয়া! এটা বুঝলাম না? সেই মন্তব্যের জবাবে টুটুল লিখেছেন, মাকেও দেয়। ওরা মাকে খুব ভালোবাসে। ওদের কাছে মা সবচেয়ে উপরে। আপনি ওদের সম্পর্কে কিছু না জেনেই ভুল বুঝেছেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *