Home / Entertainment / ঐশ্বরিয়ার পথে হাঁটছেন দীপিকা

ঐশ্বরিয়ার পথে হাঁটছেন দীপিকা

দীপিকা পাড়ুকোন সম্প্রতি মা হয়েছে। সম্ভবত মেয়েকে লালন-পালনের ক্ষেত্রে ঐশ্বরিয়া রাই বচ্চনের পথ অনুসরণ করছেন তনি। মেয়ে বড় করার জন্য আয়া রাখবেন না বরং একজন ‘হ্যান্ড-অন’ মা হবেন অর্থাৎ নিজেই মেয়েকে বড় করে তুলবেন।

বলিউড লাইফের সাম্প্রতিক প্রতিবেদন বলা হয়, জানা গেছে, মেয়েকে নিজ হাতেই সামলাচ্ছেন নতুন মা। রাখেননি কোনও সেবিকা।

শুধু তাই নয়, দীপিকা পাড়ুকোন তার মেয়ের জন্য আলিয়া ভাট বা আনুশকা শর্মার নো-ফটো নীতি অনুসরণ করতে চলেছেন। জানা গেছে, দীপবীর দম্পতি তাদের সন্তানকে আপাতত মিডিয়া থেকে দূরে রাখবে এবং সঠিক সময় হলে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। 

বলিউডের ব্যস্ত এই দম্পতির জীবনে শুরু হয়েছে নতুন অধ্যায়, তাই তা নিয়ে তাদের মধ্যে উত্তেজনা বেশ তুঙ্গে। পাশাপাশি ভক্তরাও তাদের সুন্দর মুহূর্তের নানা ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন! একসঙ্গে তিনজনকে দেখার জন্য এখন থেকে উত্তেজিত হয়ে পড়েছেন অনুরাগীরা।

দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাদের মেয়ের জন্মের কথা জানালেন। রোববার (৮ সেপ্টেম্বর) প্রথম সন্তানের জন্ম দেন দম্পতি। দীপবীরের কোল আলো করে আসে এক টুকরো ফুটফুটে রাজকন্যা। 

কাজের হিসাবে, দীপিকা পাড়ুকোনকে শেষ দেখা গিয়েছিল ‘কল্কি ২৮৯৮ এডি’-তে। জানা গেছে, ২০২৫ সালের মার্চ পর্যন্ত কাজ থেকে আনুষ্ঠানিক বিরতি নিয়েছেন দীপিকা। নিউজ ১৮-এর রিপোর্ট অনুসারে, তার মাতৃত্বকালীন ছুটি চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। এর পর তিনি অমিতাভ বচ্চন, কমল হাসান এবং প্রভাসের সঙ্গে ‘কল্কি’-এর সিক্যুয়েলের শুটিংয়ে ব্যস্ত হবেন।

অন্যদিকে, রণবীর সিংকে শিগগিরই ‘সিংহাম এগেইন’-এ দেখা যাবে। তার পাইপলাইনে বহুল প্রতীক্ষিত ছবি ‘ডন ৩’-ও রয়েছে। সেখানে ফারহান আখতারের পরিচালনায় কিয়ারা আদভানি তার বিপরীতে অভিনয় করবেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *