মৌনীর সংসার ভাঙার নেপথ্যে দিশা পাটানি, শুধুই কি রটনা?

Written by

in

বলিউড অভিনেত্রী মৌনী রায় প্রেম করে সাত পাকে বাঁধা পড়েছিলেন ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার সঙ্গে। ২০২২ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই বিয়ে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহও ছিল তুঙ্গে। বিয়ের পর প্রায়শই তাদের ছুটি কাটানোর নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে উঠে আসত।

কিন্তু চার বছরের এ দাম্পত্য ভেঙে গেছে এক নিমিষেই। হঠাৎ করেই রঙ বদলে গেছে সম্পর্কের সমীকরণ। 

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) সামাজিক মাধ্যমে আচমকাই নিজের বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করে একটি বিবৃতি প্রকাশ করেছেন মৌনী রায় ও সুরজ। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে যেন বিভ্রান্তিকর বা ভিত্তিহীন খবর না ছড়ানো হয়। বিচ্ছেদের কঠিন সময় কাটিয়ে নিজেদের নতুনভাবে গুছিয়ে নিতে কিছুটা ব্যক্তিগত পরিসর চেয়েছেন তারা।

সামাজিক মাধ্যমে সেই পোস্টে মৌনী ও সুরজ তাদের বিবৃতিতে লিখেছেন— আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সংবাদমাধ্যমের একাংশ আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনর্থক চর্চা করছে। আমরা জানাতে চাই— আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং বিষয়টি ব্যক্তিগতভাবে ও সৌহার্দপূর্ণভাবে মিটিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি।

এই কঠিন সময়ে আমাদের নিয়ে কোনো ভুল তথ্য না ছড়ানোর জন্য এবং তাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর জন্য অনুরাগী ও সংবাদমাধ্যমের কাছেও আবেদন সংবেদনশীলতা বজায় রাখার আবেদন জানিয়েছেন সাবেক এ তারকা দম্পতি। 

আরও পড়ুন
আরও পড়ুন

অভিনেত্রী মৌনী রায় ও সুরজ নাম্বিয়ার মাঝে গত কয়েক দিন ধরেই বলিপাড়ায় কানাঘুষা চলছিল— স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে নাকি আর একসঙ্গে থাকছেন না মৌনী।  সামাজিক মাধ্যমে একে অপরকে ‘আনফলো’ করা থেকে শুরু করে পুরোনো ছবিও সরিয়ে ফেলা— সব মিলিয়ে জল্পনা ক্রমশই জোরদার হচ্ছিল। শেষ পর্যন্ত সেই গুঞ্জনেই কার্যত সিলমোহর দেন মৌনী নিজে। 

তবে বিচ্ছেদের খবর সামনে আসতেই নতুন করে চর্চায় উঠে এসেছে অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু আরেক অভিনেত্রী দিশা পাটানির নাম। ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরেই মৌনী ও দিশার বন্ধুত্ব নিয়ে আলোচনা চলে আসছে। পার্টি, অনুষ্ঠান কিংবা বিদেশ সফর— প্রায় সর্বত্রই একসঙ্গে দেখা যায় তাদের। মৌনীর বিয়ের সময়ও কনেপক্ষে ছিলেন দিশা। শুধু তাই নয়, সুরজ-মৌনীর একাধিক ব্যক্তিগত মুহূর্তেও তাকে দেখা গেছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নজরে আসে মৌনী থেকে সুরজকে সরিয়ে দেওয়ার পর দিশাকেও নাকি আনফলো করেছেন। আর তা নিয়েই শুরু হয় নতুন জল্পনা। অনেকে প্রশ্ন তোলা শুরু করেছেন, দিশা কেন হঠাৎ সুরজকে আনফলো করলেন? কেউ কেউ আবার আরও একধাপ এগিয়ে অভিনেত্রীর দাম্পত্য ভাঙনের জন্যও দিশাকেই দায়ী করতে শুরু করেছেন।

এমনকি নেটিজেনদের একাংশের দাবি, মৌনী ও দিশার সম্পর্ক নাকি শুধুই বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের অতিরিক্ত ঘনিষ্ঠতাই নাকি মৌনীর বিবাহিত জীবনে প্রভাব ফেলেছে। যদিও এসব দাবির কোনো বাস্তব প্রমাণ সামনে আসেনি। এর মধ্যেই আবার কিছু দিন আগে পাঞ্জাবি গায়ক তালিন্দরের সঙ্গে দিশার সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছিল। তবু ট্রলিং থেকে রেহাই পাননি অভিনেত্রী। 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *