
মার্চের শেষ ভাগে এক ইনস্টাগ্রাম পোস্টে সৌদি আরবের তরুণ মডেল রুমি আল-কাহতানি দাবি করেছিলেন, দেশটির ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে প্রতিনিধিত্ব করছেন তিনি। তবে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ দাবি করেছে, এবারের প্রতিযোগিতায় সৌদি সুন্দরীর অংশগ্রহণ নিয়ে প্রকাশিত খবরটি পুরোপুরি মিথ্যা।
rnrn
মিস ইউনিভার্স কর্তৃপক্ষের একটি বিবৃতির বরাত দিয়ে খবরটি জানিয়েছে আল-আরাবিয়া ও খালিজ টাইমস।
rnrn
বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, খবরটি মিথ্যা ও ভিত্তিহীন। রুমি আলকাহতানি মিস ইউনিভার্সে অংশ নিচ্ছেন না। সৌদি আরবে মিস ইউনিভার্সের প্রতিযোগী নির্বাচন প্রক্রিয়া চালানো হয়নি।
rnrn
আল-কাহতানির মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যোগদানের বিষয় গণমাধ্যমগুলোর মাতামাতি শুরু হয়েছিল মূলত তারই একটি ইনস্টাগ্রাম পোস্টের সূত্র ধরে। ইনস্টাগ্রামে আরবি ভাষায় দেওয়া এক পোস্টে আলকাহতানি লিখেছিলেন, ২০২৪ সালের মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি।
rnrn
ইনস্টাগ্রাম পোস্টে সৌদি আরবের জাতীয় পতাকা হাতে একটি ছবিও জুড়ে দেন রিয়াদে জন্ম নেওয়া আলকাহতানি। ছবিতে তিনি একটি ঝলমলে গাউন, মাথায় মুকুট এবং ‘মিস ইউনিভার্স সৌদি আরব’ লেখা স্যাস পরেছিলেন।
rnrn
তবে আল-আরাবিয়া দাবি করেছে, ইনস্টাগ্রামে এমন ঘোষণার পর আল-কাহতানির সঙ্গে যোগাযোগ করে তারা। তবে ওই সুন্দরীর কাছ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।
rnrn
এই বছর মেক্সিকোতে বসছে মিস ইউনিভার্সের আসর; এতে শতাধিক দেশের প্রতিযোগী অংশ নেবেন।
rnrn
সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্ম নেওয়া রুমি মিস সৌদি আরব, মিস মিডল ইস্ট, মিস উইমেনসহ (সৌদি আরব) বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন।
rnrn
ফ্যাশন মডেলিংয়ের পাশাপাশি ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত তিনি। ইনস্টাগ্রামে তাকে ১০ লাখের বেশি মানুষ অনুসরণ করেন। পাশাপাশি এক্স ও ফেসবুকে লাখো মানুষ অনুসরণ করেন তাকে।
বিনোদন ডেস্ক





