Home / Entertainment / সাইফ রাতে ঘুমাতে যাওয়ার আগে কী করেন জানালেন কারিনা

সাইফ রাতে ঘুমাতে যাওয়ার আগে কী করেন জানালেন কারিনা

মধ্য পঞ্চাশে পৌঁছেও রূপে এতটুকু ভাটা পড়েনি বলিউড অভিনেতা ও নবাব সাইফ আলি খান। এবার স্বামী সাইফের এই সৌন্দর্যের রহস্য ফাঁস করলেন তার স্ত্রী ও অভিনেত্রী কারিনা কাপুর খান।

আনন্দবাজার সূত্রে জানা গেছে, চুল কাটাতে গিয়ে সালোয় একটু ম্যাসাজ কিংবা পেডিকিউর করা পর্যন্ত ঠিক আছে। কিন্তু প্রতিদিন রূপচর্চার বিষয়ে এখনো বহু পুরুষ ‘ব্যাকফুটে’। তবে অভিনেতা সাইফ আলি খানকে কিন্তু এই দলে ফেলা যাবে না। মধ্য পঞ্চাশে পৌঁছেও রূপে এতটুকু ভাটা পড়েনি অভিনেতার। তাই স্বামীর এ রূপচর্চার রহস্য ফাঁস করলেন স্ত্রী কারিনা কাপুর।

সম্প্রতি মুম্বাইয়ে জিও ওয়ার্ল্ড প্লাজায় বিলাস পণ্যের এক বিপণিবিতান উদ্বোধনে হাজির হয়েছিলেন এ তারকা দম্পতি। সেখানেই এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন, নিজের ত্বকচর্চার প্রসাধনী সম্পর্কে সাইফ যথেষ্ট সচেতন। সেগুলো ব্যবহার করতেও ভালোবাসেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে বেশি করে ময়েশ্চারাইজার মেখে ঘুমাতে যান অভিনেতা। কারিনা বলেন, সাইফ রূপচর্চার বিষয়ে ভীষণ খুঁতখুঁতে। এতটা আমিও নই। আমার মনে হয়, সে জন্যই ওকে সবসময়ে এত সুন্দর লাগে।

এ ছাড়া কাপুর ও পদৌতি পরিবারের ত্বকের জেল্লা ধরে রাখার রহস্য তো সবাই জানেন। জিনগত দিক থেকে দুই পরিবারের সবারই ত্বক ভালো। ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে গেলে মনের দিক থেকেও সুন্দর থাকা প্রয়োজন। পরিবারের সবাইকে নিয়ে হইহই করে বাঁচার আনন্দই ত্বকে ফুটে ওঠে বলে মনে করেন বলে জানান এ অভিনেত্রী।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *