
প্রায় সাত বছর অভিনয় জগত থেকে দূরে ছিলেন প্রীতি জিনতা। ‘লাহোর ১৯৪৭’ ছবির মাধ্যমে কামব্যাক করছেন তিনি। কিন্তু শুটিংয়ে যাওয়ার সময় আত্মগ্লানি হয় অভিনেত্রীর। তিনি বললেন, কাজে ফিরতে পেরে আমি খুশি, কিন্তু প্রায়শই মনে হয় জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হাতছাড়া হয়ে যাচ্ছে। আমার সন্তান জয় ও জিয়া করুণ মুখ করে বলে, ‘মা, তুমি থেকে যাও’। এত মন খারাপ হয় দেখে!
rnrn
বর্তমানে প্রীতি জিনতার যমজ সন্তানদের বয়স আড়াই বছর; তাই অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
rnrn
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনয় জগত থেকে দূরে থাকার কারণ জানালেন প্রীতি জিনতা। বললেন, সেই সময়ে স্বেচ্ছায় ছবি করতে চাননি তিনি। ব্যক্তিগত জীবনে মনোনিবেশ করেছেন। অভিনেত্রী বললেন, ইন্ডাস্ট্রিতে কখনও কারও সঙ্গে সম্পর্কে জড়াইনি আমি। সব সময় চেয়েছি, আমার নিজের একটা পরিবার হবে। সর্বোপরি মা হতে চেয়েছিলাম আমি।
rnrn
ব্যক্তিগত জীবনের পাশাপাশি ব্যবসার কাজে মন দিয়েছিলেন অভিনেত্রী। আইপিএলে তার ক্রিকেট দল ‘পঞ্জাব কিংস’ নিয়ে ব্যস্ততা ছিল। বললেন, আমার কাছে ব্যবসা একেবারেই নতুন বিষয় তখন। ব্যবসাকে ঘিরে খুব উত্তেজনা ছিল আমার।
rnrn
এ সময় লিঙ্গসমতার প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান, যতই নারী-পুরুষের সমান অধিকার নিয়ে কথা বলা হোক, প্রকৃতি সেটা হতে দেয় না। পৃথিবীর কোথাও এটা সম্ভব নয় বলে মত অভিনেত্রীর। সূত্র: আনন্দ বাজার।
বিনোদন ডেস্ক





