মায়াবী রূপে নজর কাড়লেন মেহজাবীন চৌধুরী

Written by

in

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিনোদন জগতের পা রাখেন। তার অভিনীত প্রথম নাটক ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’ বেশ আলোচিত হয়। মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করে নিজের প্রতিভার জানান দেন। এরপর তিনি একে একে কাজ করে যান ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ‘হাসো আন লিমিটেডসহ’ বেশ কিছু নাটকে। 

এ ছাড়া ২০১৩ সালে শিখর শাহনিয়াত পরিচালিত নাটক ‘অপেক্ষার ফটোগ্রাফি’ ছিল মেহজাবীন চৌধুরীর জন্য বড় একটি টার্নিং পয়েন্ট। আর ২০১৭ সালে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘বড় ছেলে’ নাটকে অভিনয় করে শীর্ষে চলে আসেন অভিনেত্রী।

আরও পড়ুন
আরও পড়ুন
 

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও রয়েছে তার সরব উপস্থিতি। নিয়মিতই তিনি তার অভিনয়, ব্যক্তিজীবন ও নানা মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন তার ভক্ত-অনুরাগীদের মাঝে। এবারও ব্যতিক্রম তার নয়;  সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নিয়েছেন মেহজাবীন চৌধুরী। 

সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে অভিনেত্রীকে দেখা গেছে, একটি সিলভার রঙের ঝকঝকে ডিজাইনার পোশাকে। সেই সঙ্গে মানানসই গহনা ও মেকআপ। তার এই নতুন লুক নেটিজেনদের মুগ্ধ করেছে। তার এই নতুন রূপ দেখে অনেকে নেটিজেন মন্তব্য করেছেন। 

এক নেটিজেন তার ছবির কমেন্ট বক্সে লিখেছেন—‘অপূর্ব সব ছবি, মায়াবী রূপ আর অনবদ্য ফ্যাশন। এক কথায় বলতে গেলে— আপনি আভিজাত্যের এক অনন্য উদাহরণ।’ আরেক নেটিজেন লিখেছেন— ‘অনেক সুন্দর লাগছে দেখতে।’ 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *