Home / Entertainment / ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার গান বাংলার তাপস

ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার গান বাংলার তাপস

জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর গুলশানে ভ্যানচালক আব্দুল জব্বারকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’র চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার দেখিয়েছে ঢাকার একটি আদালত।

বুধবার সকালে মুখ্য মহানগর হাকিম জি এম ফারহান ইসতিয়াক এই আদেশ দেন। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহাজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলন করছিল বৈষম্যবিরোধীরা। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ওপর গুলি চালায়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন : 

এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় হত্যা মামলা করেন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী গণমাধ্যমকে বলেন, জুলাই আগস্টের সময় গুলশানের এক ভ্যানচালককে হাসপাতালে চিকিৎসা দিতে না দেওয়া ও পরে পায়ে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ তাপসের বিরুদ্ধে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *