Home / Entertainment / প্রতিমুহূর্ত যন্ত্রণায় কাটছে জীবন: অনিল কাপুর

প্রতিমুহূর্ত যন্ত্রণায় কাটছে জীবন: অনিল কাপুর

বলিউড অভিনেতা অনিল কাপুর সম্প্রতি মাকে হারিয়েছেন। মায়ের মৃত্যুর পাঁচ দিন পর সামাজিক মাধ্যমে মাকে নিয়ে অভিনেতা এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। অনিল কাপুর লিখেছেন— তার জীবনের অন্যতম অনুপ্রেরণা মা। কাছের মানুষের চলে যাওয়ায় প্রতিমুহূর্ত যন্ত্রণায় কাটছে তার জীবন।

পুরো পরিবারকে এক করে রেখেছিলেন অনিল কাপুরের মা। সন্তান থেকে নাতি-নাতনি— পরিবারের প্রতিটি সদস্য ও বন্ধুবান্ধবকে এককরে রেখেছিলেন তিনি। তাই মায়ের ভালোবাসা এবং জীবনের সব সাফল্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেতা। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে মায়ের একগুচ্ছ ছবি শেয়ার করে অনিল কাপুর লিখেছেন— জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার কাছ থেকে যে সাহায্য ও ভালোবাসা পেয়েছি, তা ভুলতে পারব না কোনো দিন। আমি কতটা কৃতজ্ঞ, তা বর্ণনা করার মতো ভাষা সত্যিই আমার জানা নেই।

অভিনেতা আরও লিখেছেন— তার মা কেবল নিজের সন্তানদেরই নয়; বরং তিনি যাদের লালন-পালন করেছেন এবং ভালোবেসেছেন, তাদের জীবনেও এভাবেই থেকে যাবেন। 

অনিল বলেন, আমার মা ছিলেন সেই নারীদের মধ্যে একজন, যিনি কখনো আলোচনায় আসেননি। কিন্তু যার শক্তি সবাইকে একত্রিত করেছিল। এমন একজন নীরব স্তম্ভ, যিনি সর্বদা হাসিখুশি, যত্নশীল এবং সর্বদা তার চারপাশের লোকদের সাহস জোগায়।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *