ভোটে হেরে রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

Written by

in

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। এর মধ্যে তারকাসমৃদ্ধ তৃণমূল কংগ্রেস দলের ভরাডুবি হয়েছে। এ দলেরই সংসদ সদস্য ছিলেন টালিউড নির্মাতা রাজ চক্রবর্তী। গত ৪ মে নির্বাচনের ফল ঘোষণার দিন ব্যারাকপুরের গণনাকেন্দ্র থেকে বেরোনোর সময় এক নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন হন এ নির্মাতা। রাজনীতির ময়দান কুসুমাস্তীর্ণ নয়, তা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন তিনি। 

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে পরাজয়ের পর এবার সক্রিয় রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা দিলেন রাজ চক্রবর্তী। ভোটের ফল ঘোষণার ৯৬ ঘণ্টা পর নীরবতা ভেঙে সামাজিক মাধ্যমে তিনি জানিয়েদিলেন— তার রাজনৈতিক জীবনের পথচলা এখানেই শেষ।

রাজকে একটা সময় যারা তার গলায় ফুলের মালা পরানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন, আজ তাদের একাংশই ‘চোর চোর’ স্লোগান তুলে তার দিকে কাদা ও চটি ছোড়েন বলে অভিযোগ। 

আরও পড়ুন
আরও পড়ুন

সেই সময়ে নিজেকে সংযত রাখলেও এ অপমান যে তার মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে, তা স্পষ্ট তার সাম্প্রতিক সিদ্ধান্তে। নীরবতা ভেঙে এ পরিচালক সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন। সেই পোস্টে ব্যারাকপুরের মানুষের রায়ের প্রতি তিনি শ্রদ্ধাশীল বলে জানান। তবে যে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি তাকে হতে হয়েছে, তারপর আর রাজনীতির আঙিনায় নিজেকে মানিয়ে নিতে পারছেন না তিনি। 

এ পরিচালক বলেন, ২০২৬ সালে রাজনীতির ময়দান ছাড়লাম। এই সফরটা ছিল অনেক অভিজ্ঞতার, অনেক চড়াই-উতরাইয়ের। এবার নিজের আসল কাজ, অর্থাৎ সিনেমা তৈরিতেই সম্পূর্ণ সময় দিতে চাই।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *