
অভিনেত্রী নেহা শর্মা প্রায় দেড় যুগ ধরে অভিনয় করছেন। বলিউডে নিজের একটা পরিচিতিও তৈরি করেছেন। যদিও জনপ্রিয়তা কিংবা তারকাখ্যাতি সেভাবে পাননি এখনো।
rnতবু নিয়মিতই কাজ করে যাচ্ছেন; কিন্তু এর মধ্যেই কিনা নাম লেখাচ্ছেন রাজনীতিতে। আবার অংশ নিচ্ছেন ভারতের লোকসভা নির্বাচনে!
rnrn
দেশটির আসন্ন লোকসভা নির্বাচনে বিহার রাজ্যের ভাগলপুর থেকে কংগ্রেসের প্রার্থী হতে পারেন নেহা। আর এই গুঞ্জনের সূত্রপাত হয়েছে তারই বাবা অজয় শর্মার মন্তব্য থেকে।
rnrn
অজয় শর্মা দীর্ঘ দিন ধরে কংগ্রেসের রাজনীতি করছেন। ভাগলপুরের বিধায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
rnrn
সম্প্রতি নির্বাচন উপলক্ষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, যেহেতু আসন সমঝোতা নিয়ে কথাবার্তা চলছে, ভাগলপুরকে একটি শক্ত ঘাঁটি হিসেবে কংগ্রেসের বিবেচনা করা উচিত।
rnrn
যদি আমরা এই আসন পাই, তাহলে দলই ঠিক করবে কাকে প্রার্থী করা হবে। তবে আমাকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে বলব, হয় আমি লড়ব না হয় আমার মেয়ে নেহা শর্মা প্রার্থী হতে পারে। দেখা যাক কী হয়।
rnrn
তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে নেহা শর্মার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। গুঞ্জনকে সত্যি করে তিনি কি রাজনীতির মাঠে নামবেন, নাকি এটা গুঞ্জনই থেকে যাবে, তা এখনই পরিষ্কার নয়।
rnrn
উল্লেখ্য, ২০০৭ সালে তেলুগু সিনেমা ‘চিরুথা’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় নেহা শর্মার। এরপর আরও দুবছর তিনি সেই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। ২০১০ সালে ‘ক্রুক’ ছবির মাধ্যমে বলিউডে আসেন তিনি।
rn
বিনোদন ডেস্ক
Leave a Reply