‘ভাগম ভাগ টু’ নিয়ে বরাবরের মতোই আসছেন পরেশ গোবিন্দ আর অক্ষয়

Written by

in

আসছে ‘ভাগম ভাগ- টু’। সেই আইকনিক কমেডি ছবির সিক্যুয়েল নিয়ে এখন চর্চা তুঙ্গে। এবার ছবির তারকা সারিদের তালিকা নিয়ে পাওয়া গেল বড় খবর। পিঙ্কভিলার একটি রিপোর্ট থেকে জানা গেছে, শিমারুর থেকে ভাগম ভাগের স্বত্ব কিনে নিয়েছেন বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার। শুধু তাই নয়, ‘ভাগম ভাগ টু’ নিয়েও কাজ শুরু করে দিয়েছেন এ অভিনেতা।

বর্তমানে সিক্যুয়েলের যুগ সেটি নিঃসন্দেহে বলা যায়। গত কয়েক বছরে পরপর বেশ কিছু হিট ছবির সিক্যুয়েল মুক্তি পেয়েছে। আর এবার সে তালিকায় নাম লেখাতে চলেছে বলিউডের কমেডি ঘরানার ছবি ‘ভাগম ভাগ।’ আর ভাগম ভাগ টু সিক্যুয়েলে থাকছে বরাবরের মতোই পরেশ রাওয়াল ও গোবিন্দ আর অক্ষয় কুমার।

শুধু ভাগম ভাগ নয়, অক্ষয় কুমার হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির স্বত্বও কিনে নিয়েছেন বলে জানা গেছে। ফলে বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজিগুলোকে আবার পর্দায় নিয়ে আসতে অক্ষয় যে বদ্ধপরিকর, তা আর বলার অপেক্ষা রাখে না।

জানা গেছে, ইতোমধ্যে ‘ভাগম ভাগ টু’ ছবিটির স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়েছে। একেবারে একটা নতুন টিমকে সেই কাজে নিয়োগ করা হয়েছে। চেষ্টা করা হচ্ছে, যাতে সেই গল্পেও আসল সুপারহিট ছবিটির মতো এনার্জি ও মজা রাখা যায়।

এই ছবিতেও পরেশ রাওয়াল ও গোবিন্দকে নিতে আগ্রহী অক্ষয় কুমার। ‘ভাগম ভাগ’ ছবিটিতে তারা তিনজনই ছিলেন মুখ্য অভিনেতা। ফলে সিক্যুয়েলেও যদি আবার তাদের তিনজনকেই দেখা যায়, সেটা যে একটা রিইউনিয়নের পাশাপাশি তাদের দুর্দান্ত কমিক কেমিস্ট্রিকে পুনরায় দেখার সুযোগ হয়ে উঠবে।

উল্লেখ্য, ২০০৬ সালে  ‘ভাগম ভাগ’ ছবিটি মুক্তি পেয়েছিল। প্রিয়দর্শন সেই ছবিটির পরিচালনা করেছিলেন। গল্পের হাস্যরস, টুইস্ট—সব মিলিয়ে সেটিকে অনবদ্য করে তুলেছিল। বক্স অফিসে দারুণ সাফল্যের পাশাপাশি দর্শকদের মন জয় করে নিয়েছিল সেই ছবি।

অনলাইন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *