ভক্তদের সেলফি তোলার আবদারে ক্ষুব্ধ তাপসী

Written by

in

এ মুহূর্তে তাপসী পান্নু বেশ মুডে আছেন। তার ছবির তালিকাটা বেশ লম্বা। কিছু দিন ধরেই তিনি চর্চায় রয়েছেন। তাই একের পর এক ছবির অফার পাচ্ছেন তিনি। কিন্তু এতকিছু মধ্যেই ঘটে গেল এক বিপত্তি।

হিন্দুস্তান টাইমস সূত্র জানায়, একটি ভিডিওতে দেখা যায়— তাপসী নিজের গাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন। তার পরনে সাদা রঙের স্কার্ট ও সবুজ টপ। নায়িকাকে দেখে তার ভক্তরা ঘিরে ধরলেন তাকে। ভক্তরা তাদের অভিনেত্রীর সঙ্গে একটা সেলফি তুলতে চাইছিলেন। কিন্তু তাপসী সেই সেলফি তোলার মুডে ছিলেন না। তাই বারবার তাদের সরে যেতে বলছিলেন। 

এক অনুরাগী সঙ্গে সঙ্গে তার গাড়ির দিকে এগিয়ে যান সেলফি তোলার জন্য। এ সময় মেজাজ হারান নায়িকা। চিৎকার করে বলেন— সরে যান, একদম সরে যান। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে।

এদিকে আগামী ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে তাপসী পান্নুর আরও একটি ছবি খেল খেল মে। এদিন একক ফ্রেমে ছবির সব কলাকুশলীকে নিয়ে একটা পোস্ট করেছেন অভিনেত্রী। পোস্টটিতে দেখা গেছে— অক্ষয় কুমার, তাপসী পান্নু এবং বনি কাপুর বাগানের মধ্যে একটা সোফায় বসে আছেন। অন্যান্য অভিনেতা হাসিমুখে তাদের ঘিরে দাঁড়িয়ে ও বসে রয়েছেন। নির্মাতারা টুইটারে শেয়ার করে লিখেছেন— চলুন এই স্বাধীনতা দিবসে আমরা পা রাখি একটা পাগলামিতে ভরা দুনিয়ায়, যেখানে হাসি, নাটক এবং প্রচুর মজার রসদ মিলবে। ১৫ আগস্ট, ২০২৪-এর এই দিনটা আপনার ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। কারণ এই দিনই প্রেক্ষাগৃহে আসতে চলেছে খেল খেল মে।

উল্লেখ্য, ২০২১ সালে মুক্তি পাওয়া 'হাসিন দিলরুবা- এর সিক্যুয়াল 'ফির আয়ি হাসিন দিলরুবা' ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাপসী পান্নু। এ ছবিতে তার বিপরীতে আছেন 'টুয়েথ ফেল'খ্যাত বিক্রান্ত মাসেকে। এখানে তাপসীকে রানি সাক্সেনার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *