Tag: ভক্ত

  • ভক্তদের যে আবদারে অস্বস্তি তামান্নার

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। মঞ্চে নাচ-গান শেষে নামতেই সেলফি তোলার আবদারে জেকে ধরলেন ভক্তরা। তা দেখে নেটিজেনদের প্রশ্ন— আরে দেখে বুঝতে পারছেন না ওর অস্বস্তি হচ্ছে, এ কেমন অসভ্যতা?

    সোনালি ঘাগড়া-চোলি পরিহিত অভিনেত্রী যতই হাসিমুখে ক্যামেরায় ধরা দিতে চেষ্টা করুন না কেন, তার চোখে মুখে ফুটে উঠেছে অস্বস্তি। সেলফি তোলার আবদার সামলাতে সামলাতে অভিনেত্রী যে প্রবল অস্বস্তিতে ভুগছেন, তা ধরা পড়ে গেলেন ফটোসাংবাদিকদের ক্যামেরাতেও। এরপরই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা— অভিনেত্রীরা কি খুবই সহজ শিকার?

    গত শনিবার (১৭ মে) পুরস্কার বিতরণী মঞ্চে একের পর এক গানে নাচেন তামান্না ভাটিয়া। নিজের ‘আজ কি রাত’ তো বটেই, অভিনেত্রী পরিবেশন করেন ক্যাটরিনা কাইফের ‘শিলা কি জওয়ানি’ ও ‘কালা চশমা’ও। কিন্তু তিনি মঞ্চ থেকে নামতেই ঘটে বিপত্তি। আয়োজকদের তরফেই অনুরাগীরা তামান্নার সঙ্গে ছবি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়েন। 

    সামাজিক মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার মুখে পড়ে আয়োজক কর্তৃপক্ষ। দেখা গেছে, তামান্নাকে দেখেই এগিয়ে আসছেন কিছু ভক্ত। অভিনেত্রীও হাসিমুখে সেলফিতে অংশ নিচ্ছিলেন। কিন্তু ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। অনেকেই যেন অভিনেত্রীর ঘাড়ের ওপর উঠে ছবি তোলার চেষ্টা করেন—এমন পরিস্থিতি সৃষ্টি হয়।

    তবে পরিস্থিতি যেমনই হোক না কেন, হাসিমুখেই সামাল দিয়েছেন অভিনেত্রী। কোনোভাবেই মেজাজ হারাতে দেখা যায়নি তাকে। নিজেই নিজেকে রক্ষা করে এগিয়ে যান। এ সময় তার আশপাশে কোনো দেহরক্ষীকে দেখা যায়নি। আর তা নিয়েই উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। 

    সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর পরই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন— কোথায় গেলেন অভিনেত্রীর দেহরক্ষীরা, আয়োজক সংস্থাই বা তাকে এভাবে অসুরক্ষিত ছেড়ে দিলেন কী করে?

    বিনোদন ডেস্ক

  • কাজলের পায়ে পাড়া দিলেন বৃদ্ধ, অতঃপর

    মুখে সর্বদা হাসি আর হাসির পেছনে কাজ করে অভিনেত্রীর সরলতা। তাই শুধু অভিনয় নয়; সেই সরলতা দিয়েও দর্শক মহলে জনপ্রিয়তা ধরে রেখেছেন বলিউড অভিনেত্রী কাজল। 

    প্রায় দুই প্রজন্মের অভিনয়ে ভক্তদের কাছে সরল মনের অধিকারী কাজল। বরাবরের মতো এবারও নিজের সরলতার পরিচয় দিয়েছেন অভিনেত্রী। 

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অভিনেত্রীর সঙ্গে সেলফি নিতে চান এক বৃদ্ধ ভক্ত। এ সময় কাজলের কাছে যেতেই অভিনেত্রীর পায়ে পাড়া দিয়ে বসেন ওই ভক্ত। এতে কাজল কিছুটা সরে দাঁড়ান। 

    অভিনেত্রী বুঝতে পারেন, বৃদ্ধা ইচ্ছে করে এমনটা করেননি; ভুলবশত পা লেগেছে। 

    এদিকে কাজলের পায়ে পা লাগাতে বৃদ্ধ অশ্বস্তিতে পড়ে গেছেন, সেটা তার হাবভাব দেখে বুঝা গেছে। তিনিও একটু সরে দাঁড়ান। অন্যদিকে বিষয়টা খুব সহজেই ম্যানেজ করেছেন কাজল। 

    এরপরও দমে যাননি বৃদ্ধ, আবারও ছবি তোলার চেষ্টা করেন। অভিনেত্রীও তাকে সহযোগিতা করেন। অটোগ্রাফ দিতে দিতে সহজেই বৃদ্ধার সেলফিবন্দি হলেন কাজল। 

    এতে নিজের সরল মানসিকতার পরিচয় দিলেন বলিউড অভিনেত্রী। কাজলের এমন ব্যবহারে ভিডিওর কমেন্টে সন্তুষ্টুটির কথা জানাচ্ছেন নেটিজেনরা।

    বিনোদন ডেস্ক

  • ভক্তদের সুখবর দিলেন হিনা খান

    স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী হিনা খান। তবে ক্যানসারে
    আক্রান্ত হলেও কাজ থামিয়ে রাখেননি তিনি। একাধিক পোস্টে হিনা জানিয়েছেন, শারীরিক অসুস্থতা
    থাকলেও তিনি কাজ চালিয়ে যাবেন, কাজ তার মন ভালো রাখে।

    ক্যানসারের চিকিৎসা চলছে হিনার, কেমো নেওয়ার অভিজ্ঞতাও সামাজিক যোগাযোগ
    মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নিয়েছেন। এসবের মধ্যে এবার হিনা ভক্ত-অনুরাগীদের
    মাঝে সুখবর দিলেন। তিনি জানান, এবার ‘বিগবস ১৮’-তে তাকে দেখা যাবে।

    ‘বিগবস ১১’-তে নজর কেড়েছিলেন হিনা। সেসময় একটুর জন্য জয়ী হতে পারেননি
    তিনি। সেই সিজনে জয়ী হয়েছিলেন শিল্পা শিন্দে। তবে দ্বিতীয় স্থানে থাকলেও প্রচারের আলোয়
    হিনাকেই বেশি দেখা গিয়েছিল।

    সালমান খানের সঙ্গে এক মঞ্চে দেখা যাবে হিনাকে। সেই মঞ্চ থেকেই ‘বিগবস’-এর
    ঘরের প্রতিযোগীদের সঙ্গে কথা বলবেন অভিনেত্রী। সহজেই অনুমান করা যায়, নিজের পূর্ব অভিজ্ঞতা
    প্রতিযোগীদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি।

    কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে হিনা জানিয়েছিলেন, তিনি ক্যানসারের
    তৃতীয় পর্যায়ে রয়েছেন। ক্যানসারে আক্রান্ত হলেও কেন কাজ থেকে বিরতি নিচ্ছেন না, তা
    নিয়েও একটি পোস্ট করেছিলেন হিনা।

    জীবনের এই পর্বে বহু ক্যানসার আক্রান্তদের সঙ্গে তার দেখা হয়েছে এবং
    তারাই সাহস জুগিয়েছেন বলে জানান অভিনেত্রী। হিনা লিখেছিলেন, অনেক ক্যানসার আক্রান্ত
    মানুষের সঙ্গে গত কয়েকদিনে কথা হয়েছে। কারও অবস্থা আমার থেকে ভালো। কারও অবস্থা আমার
    থেকেও খারাপ। কিন্তু যেভাবে তারা এই রোগের সঙ্গে লড়াই করছেন, তাই আমার কাছে অনুপ্রেরণা।

    যুগান্তর প্রতিবেদন

  • ভক্তদের যেসব আবদার পূরণ করলেন সাদিয়া আয়মান

    সাম্প্রতিক কয়েক বছরে বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। রোমান্টিক ও ভদ্র চরিত্রগুলোতেই তাকে বেশি দেখা যায়। 

    সামাজিক যোগাযোগের মাধ্যমে সোমবার ভক্তদের সঙ্গে ‘আস্ক অর টেল’ নামে এক ভিন্ন খেলায় মেতেছেন সাদিয়া। নেটিজেনরা অনেক মজাও পেয়েছেন। 

    এই খেলার মাধ্যমে নেটিজেনরা সাদিয়াকে যেকোনো কিছু নিয়ে প্রশ্ন করেন। তার উত্তরও দেন অভিনেত্রী। শুধু তাই নয়, সাদিয়ার উদ্দেশে ভক্তদের কোনো অনুরোধ থাকলে সেটিও পূরণ করছেন অভিনেত্রী। সেগুলো নিজের ফেসবুক স্টোরিতে শেয়ারও করছেন তিনি।

    সাদিয়ার উদ্দেশে এক ভক্ত লেখেন- ‘আপনার ওয়ালপেপারটি দেখান’। উত্তরে নিজের ফোনের ওয়ালপেপারের স্ক্রিনশট তুলে ধরেন তিনি।

    এক ভক্ত তাকে জিজ্ঞাসা করেন, ‘থাইল্যান্ডের সবচেয়ে ভালো জায়গা কোনটা’, উত্তরে সাদিয়া সেই স্থানের ছবি দেখিয়ে ইংরেজিতে লেখেন- ‘আই লাভ ফুকেট অ্যান্ড ভাইবস দেয়ার’।

    এক ভক্তের আবদার, ‘আমার জন্য একটি সেলফি নিন এবং সেটি আপলোড করুন’। তিনি তাই করলেন। ছবি তুলেই আপলোড দিলেন স্টোরিতে।

    ভক্তদের একজন অভিনেত্রীর লেখা একটি কবিতা পড়তে চেয়েছেন। নিজের লেখা চার লাইনের কবিতাটি তুলে ধরেন তিনি। 

    এক ভক্ত সাদিয়াকে প্রশ্ন করেন, মিডিয়াতে আসাটা তার স্বপ্ন ছিল কিনা। উত্তরে সাদিয়া এক শব্দে লেখেন, ‘নেভার’।

    ভক্তদের কেউ কেউ আবার রূপচর্চার পরামর্শও চেয়েছেন অভিনেত্রীর কাছে। তাদের হতাশ করেননি সাদিয়া। আরেক ভক্তের আবদারে গানও শুনিয়েছেন।

    এক ভক্ত সাদিয়াকে প্রশ্ন করেন, ‘আব্বু-আম্মুর মধ্যে কে বেশি আপনাকে ভালোবাসে, বা আদর করে’- উত্তরে সাদিয়া আয়মান লিখেছেন, ‘দুজনেই, তবে আব্বু আমার প্রতি একটু বেশিই উইক’।

    বিনোদন ডেস্ক

  • ‘যখন রক্তের বন্যা বইছিল তখন আপনার মানবতা কোথায় ছিল’ জয়াকে ভক্তের প্রশ্ন

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গণহত্যার সময় চুপ ছিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সরকার পতনের ১৭ দিন পর দেশের চলমান বন্যা ইস্যুতে কথা বলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যার্তদের সাহায্যে পোস্ট দিতেই তোপের মুখে পড়েন এই অভিনেত্রী।

    rnrn

    জয়ার উদ্দেশে চৌধুরী ইয়াসিন আরাফাত নামে এক ভক্ত লেখেন, রক্তের বন্যা যখন বইছিল তখন আপনার মানবতা কোথায় ছিল?

    rnrn

    জাকারিয়া মাসুদ মুন্না নামে একজন লেখেন, ‘একজন ভারতীয় এজেন্ট যিনি সর্বদা বাংলাদেশি সম্প্রদায়ের চেয়ে ভারতীয় রাস্তার কুকুর নিয়ে বেশি চিন্তিত। এখন বন্যা দুর্গতদের মানবতা দেখানোর চেষ্টা করছেন। এটা কতটা হাস্যকর’।

    rnrn

    হাবিব রহমান লিখেছেন, আপনি তো নিজেই ভারতীয় দালাল! তাই এসব নাটক বন্ধ করেন। 

    rnrn

    প্রিন্স তুহিন লিখেছেন, ‘আপা আপনি ভারতে গিয়ে আরও ছবি করেন, গান করেন, নাচ করেন। দেশ নিয়ে না ভাবলেও চলবে। আপনারা এ দেশে জন্ম নিয়ে সারাজীবন এ দেশের বিরুদ্ধে গেছেন, রাজনৈতিক এবং সামাজিকভাবে এ দেশের মানুষের বিরুদ্ধে গেছেন। তাই আপনাকে এ সময়ে প্রয়োজন নেই’।

    rnrn

    রাকিব হাসান লিখেছেন, ‘আপনি না বললেও এ দেশর মানুষ এ দেশের মানুষের পাশে দাঁড়াবে। আপনি গর্তে ছিলেন, গর্তেই থাকেন’।

    rnrn

    কেএইচ রাতুল লিখেছেন, ‘আপনার মতো নারী দেশকে নিয়ে চিন্তা না করলেও হবে, আমার সোনার বাংলা ঠিকই ঘুরে দাঁড়াবে। আপনারা যে ভারতের দালাল, এটা বাংলার মানুষ ভালো করে জানে। নাটক কম করো প্রিয়।’

    rnrn

    জাবিন তাসনিম খান লিখেছেন, এখন বিজ্ঞাপন দিতে আসছে, এখানেও টাকা কামানোর ধান্ধা।

    rnrn

    তারেক মাহমুদ লিখেছেন, ‘আপনার প্রিয় ভারতের কারণে এ বিপর্যয়। এটা বলার সাহস নেই অথচ দরদ কুড়ানো মার্কা পোস্ট দিচ্ছেন’।

    rnrn

    নজরুল ইসলাম বাবু লিখেছেন, ‘তারপরও তো ভারত গিয়েই নিজেকে বিলিয়ে দেন’।

    rnrn

    শাকিল আলম অরন্য বলেন, ‘তারপরও ভারতের দালালি করো তোমরা’।

    rnrn

    আকিব ইফরান বলেন, ‘বন্যাকে ঢাল বানিয়ে দীর্ঘদিন গর্তে থাকা অমানুষেরা বের হচ্ছে, কুমিরের কান্না শুরু’!

    rnrn

    ইথার নামে একজন লিখেছেন, ‘বাংলাদেশের মানুষ এবং ছাত্রদের কাছে আগে ক্ষমা চেয়ে নেন, পরে এগুলো করতে আইসেন প্লিজ। আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবেই পরামর্শটা দিলাম, ক্ষমা চান করজোড়ে।’

    rnrn

    হাসান মাহমুদ লিখেছেন, ‘কত টাকা খাইছেন এসব ফাউন্ডেশন বিজনেসকে প্রমোট করতে? আপনারা টাকা ছাড়া কিছু করেন এখন আর বিশ্বাস হয় না। আমার দুই চাচা এইখানকার দুই কোম্পানিতে আছে, খোঁজ নিতে বেশি টাইম লাগবে না’।

    rnrn

    প্রিয়া সেন বলেছেন, ‘এতদিন আইডি ডি-অ্যাক্টিভ রেখে সময় ও সুযোগ বুঝে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছেন কতিপয় কোম্পানির! সুযোগের সদ্ব্যবহার! সেই তো আবার আমাদের কলকাতায় এসে পড়ে থাকবেন। দেখলেন হাসিনার দালালি করে লাভ হলো না। শেষ স্ট্যাটাস ডিলিট করলেন কেন? মানুষের গালি শুনে? এ আন্দোলনে আপনার ভূমিকা কী? কোনো স্ট্যাটাস প্রসব করেননি বা উপস্থিত হননি। এখন বন্যার্ত যারা আছেন তাদের আপনি না বললেও সবাই স্বতঃস্ফূর্ত সাহায্য করছেন। সুবিধাবাদী অভিনেত্রী কুমিরের ক্রন্দন করতে এসেছেন’।

    rnrn

    কাইফ হাসান লিখেছেন, ‘আপনার বিবেক জাগ্রত হয়েছে তাতেই আমরা খুশি। এতগুলো প্রাণ ঝরে গেল, তখন আপনাদের বিবেক মৃত ছিল সেটাই আমাদের দুঃখের জায়গা। আপনারা ছিলেন অবৈধ খুনি হাসিনার ভোট চুরির ব্র্যান্ড প্রমোটার। আপনাদের আমরা ভালোবেসে প্রতারিত হয়েছি। আপনাদের কাছে কুকুরের জীবনের মূল্য যতটা, মানুষের মূল্য ঠিক ততটাই নগন্য। আপনাদের এ দেশের মানুষ ভালোবাসে আর আপনারা একটা দলের হয়ে ব্র্যান্ড প্রমোটিং করেন। অথচ আপনাদের হওয়ার কথা ছিল প্রতিটা মানুষের ভালোবাসার পাত্রী। হয় তো জনগণ আপনাদের এই ধোঁকা ধরতে পেরেছে। তাই আপনাদের এত সহজে ক্ষমা করবে না। লিখেছেন সবকিছুই ঠিক আছে কিন্তু ভারত এ পানিটা দেশে ছেড়ে মানুষগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে সেই কথাটা বলেননি। আসলে আপনারা জন্মগতভাবেই বৈষম্য তৈরি করে রেখেছেন। সত্যিই আপনাকে ভালোবাসি কিন্তু আপনি জঘন্য কাজ জাতির সঙ্গে করেছেন এতে ভালোবাসাটা ক্ষীণ হয়ে আসছে। আশা করি, কমেন্ট এবার ডিলিট করবেন না। জাতির জানা উচিত আপনারা কতটা আওয়ামী লীগ ছিলেন।

    rnrn

    এসএ আখতার লিখেছেন, প্রথমত আপনি এবং চঞ্চল চৌধুরী ভারতীয় দালাল গোলাম, বাংলাদেশের শত্রু, আপনি শেখ হাসিনার দালাল।

    rnrn

    শায়ের রহমান লিখেছেন, রেজওয়ানা চৌধুরী বন্যা, জয়া এবং চঞ্চলকে ভারতে পাঠিয়ে দেওয়া হোক।

    যুগান্তর ডেস্ক

  • ভক্তদের সেলফি তোলার আবদারে ক্ষুব্ধ তাপসী

    এ মুহূর্তে তাপসী পান্নু বেশ মুডে আছেন। তার ছবির তালিকাটা বেশ লম্বা। কিছু দিন ধরেই তিনি চর্চায় রয়েছেন। তাই একের পর এক ছবির অফার পাচ্ছেন তিনি। কিন্তু এতকিছু মধ্যেই ঘটে গেল এক বিপত্তি।

    হিন্দুস্তান টাইমস সূত্র জানায়, একটি ভিডিওতে দেখা যায়— তাপসী নিজের গাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন। তার পরনে সাদা রঙের স্কার্ট ও সবুজ টপ। নায়িকাকে দেখে তার ভক্তরা ঘিরে ধরলেন তাকে। ভক্তরা তাদের অভিনেত্রীর সঙ্গে একটা সেলফি তুলতে চাইছিলেন। কিন্তু তাপসী সেই সেলফি তোলার মুডে ছিলেন না। তাই বারবার তাদের সরে যেতে বলছিলেন। 

    এক অনুরাগী সঙ্গে সঙ্গে তার গাড়ির দিকে এগিয়ে যান সেলফি তোলার জন্য। এ সময় মেজাজ হারান নায়িকা। চিৎকার করে বলেন— সরে যান, একদম সরে যান। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে।

    এদিকে আগামী ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে তাপসী পান্নুর আরও একটি ছবি খেল খেল মে। এদিন একক ফ্রেমে ছবির সব কলাকুশলীকে নিয়ে একটা পোস্ট করেছেন অভিনেত্রী। পোস্টটিতে দেখা গেছে— অক্ষয় কুমার, তাপসী পান্নু এবং বনি কাপুর বাগানের মধ্যে একটা সোফায় বসে আছেন। অন্যান্য অভিনেতা হাসিমুখে তাদের ঘিরে দাঁড়িয়ে ও বসে রয়েছেন। নির্মাতারা টুইটারে শেয়ার করে লিখেছেন— চলুন এই স্বাধীনতা দিবসে আমরা পা রাখি একটা পাগলামিতে ভরা দুনিয়ায়, যেখানে হাসি, নাটক এবং প্রচুর মজার রসদ মিলবে। ১৫ আগস্ট, ২০২৪-এর এই দিনটা আপনার ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। কারণ এই দিনই প্রেক্ষাগৃহে আসতে চলেছে খেল খেল মে।

    উল্লেখ্য, ২০২১ সালে মুক্তি পাওয়া 'হাসিন দিলরুবা- এর সিক্যুয়াল 'ফির আয়ি হাসিন দিলরুবা' ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাপসী পান্নু। এ ছবিতে তার বিপরীতে আছেন 'টুয়েথ ফেল'খ্যাত বিক্রান্ত মাসেকে। এখানে তাপসীকে রানি সাক্সেনার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। 

    বিনোদন ডেস্ক

  • বাংলাদেশের মতো আবেগি ভক্ত কোথাও দেখিনি: কুরুলুস উসমানের নায়ক

    ঢাকার রাস্তায় ঘুরে বেড়ালেন জনপ্রিয় তুর্কি সিরিয়াল কুরুলুস উসমান সিরিজের নায়ক বুরাক অ্যাজিভিট। রোববার গুলশানে অবস্থিত একটি প্রতিষ্ঠানের শোরুমে হাজির হন এই তারকা। 

    এসময় বুরাককে একনজর দেখতে সড়কে ভিড় জমান শত শত মানুষ। তাদের সামনেই ঢাকার রাস্তায় খোলা জিপে ঘুরেছেন এই অভিনেতা। এরপর ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গে হাতে নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

    রোববার রেডিসন ব্লুতে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড আয়োজিত ‘ট্রান্সফরমেশন জার্নি উইথ বুরাক অ্যাজিভিট’ শীর্ষক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বাংলাদেশে নিজের এত ভক্ত দেখে উচ্ছ্বসিত তুর্কি সিরিজ কুরুলুস ওসমানের অভিনেতা বুরাক অ্যাজিভিট।

    বলেন, আমি পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি। পাকিস্তান, ভারতে গিয়ে অনেক ভক্ত দেখেছি। কিন্তু বাংলাদেশিদের মতো এত আবেগি, পাগল ভক্ত দেখিনি। তারা আমাকে এতটা ভালোবাসে সত্যি ভাবিনি।

    বুরাক বলেন, আমি কয়েকটি জনপ্রিয় সিরিজ করেছি। তার মধ্যে কুরুলুস ওসমান আপনাদের কাছে সবচেয়ে বেশি পছন্দ। আপনারা আমার সিরিজ দেখেন তা আমি জানি।

    এ সময় তিনি সবাইকে হাত নাড়িয়ে ও ইশারায় নিজের ভালোবাসা প্রকাশ করেন।

    অনুষ্ঠানে সিঙ্গারের পক্ষ থেকে জানানো হয়, এ বছরের শুরুতে প্রতিষ্ঠানের নতুন লক্ষ্যের সঙ্গে মিল রেখে একটি অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, নতুন কনসেপ্ট স্টোর ও ওয়ার্ক স্পেসসহ বেশকিছু রূপান্তরের ঘোষণা দেয় সিঙ্গার বাংলাদেশ। এই রূপান্তরের মাধ্যমে বাংলাদেশে কচ গ্রুপ ও আর্চেলিকের বৈশ্বিক দক্ষতা ও মান নিয়ে আসা হয়েছে।

    প্রসঙ্গত, বুরাক অ্যাজিভিট একজন তুরস্কের অভিনেতা। উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্ত-অনুসারী তার।

    বিনোদন ডেস্ক

  • ভক্তদের দিকে বন্দুক তাক করায় অভিনেতার দুঃখ প্রকাশ

    অভিনয়ের পাশাপাশি তৈরি পোশাক ব্যবসার সঙ্গেও জড়িত দেশের জনপ্রিয় নায়ক অনন্ত জলিল। ৩০ মার্চ রাজধানীর নিউ মার্কেটে ‘এজে ভাই’ নামে একটি শোরুম উদ্বোধন করেন অভিনেতা। 

    rnrn

    সেখানে উপস্থিত অনন্ত জলিলের ভক্তরা জানান, তাদের সঙ্গে উপস্থিত নিরাপত্তাকর্মীরা খুবই বাজে আচরণ করেছেন। তাদের দাবি, অনন্ত জলিলের সঙ্গে থাকা বডিগার্ড তাদের দিকে বন্দুক তাক করেছেন।

    rnrn

    এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই সব ভক্তদের উদ্দেশ্যে নিজের ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করেছেন অনন্ত জলিল। 

    rnrn

    তিনি বলেন, আমি ভিডিওটা দেখে খুবই মর্মাহত এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের জানাতে চাই আমার সঙ্গে আমার পার্সোনাল বডিগার্ড ব্যতীত অন্য কোনো গার্ড ছিল না। আমার সঙ্গে শুধু আমার একজন বডিগার্ড ছিল। তার নাম মো. সাদাত। যেই আপনাদের সাথে এ রকম ব্যবহার করুক না কেন তার জন্য আমি সত্যিই মর্মাহত। আমি যেখানেই যাই না কেন জনসাধারণের সাথে ভালো ব্যবহার করার জন্য আমার গার্ডদের আগে থেকে নির্দেশ দেওয়া থাকে। আমি কখনই সাধারণ মানুষের থেকে আলাদা কেউ না।

    rnrn

    অভিনেতা আরও বলেন, আমি সব সময় সাধারণ মানুষের সাথে মিশে থাকতে চাই। কারণ আমি সবাইকে ভালোবাসি এবং সবাইকে নিয়ে পথ চলতে চাই। নিউ মার্কেটের যেসব ভাই ও বোনেরা যারা আমার সাথে দেখা করতে এসেছিলেন। আমি কথা দিচ্ছি আমি অতি শীঘ্রই আবার নিউ মার্কেটে আসব এবং আপনাদের সাথে দেখা করব ইনশাআল্লাহ।

    বিনোদন ডেস্ক

  • ভক্তের কাণ্ড, হাজার কিমি সাইকেল চালিয়ে পা ছুঁলেন কার্তিকের 

    বলিউডের নবীন প্রজন্মের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম কার্তিক আরিয়ান। যদিও গত বছরটা ক্যারিয়ারের নিরিখে তেমন ভালো কাটেনি তার। বছরের শুরুতেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ‘শেহজ়াদা’। অবশ্য ‘সত্যপ্রেম কি কথা’ ছবির সৌজন্যে ভরাডুবির হাত থেকে বেঁচেছেন কার্তিক আরিয়ান। 

    এসব ওঠাপড়া সত্ত্বেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি নায়কের। তার প্রমাণও মিলল আবারও। এমনিতেই কার্তিকের বাড়ির সামনে নিত্যদিন ভিড় জমান নারী অনুরাগীরা। 

    আরও পড়ুন: 

    নাম ধরে চিৎকার করেন, কেউ কেউ আবার বিয়ের প্রস্তাব দেন। এবার কার্তিককে দেখতে এক হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে ঝাঁসি থেকে মুম্বাই এলেন এক যুবক। অনুরাগীর কাণ্ড দেখে কিছুটা অবাক হলেন এ অভিনেতা। 

    টানা ৯ দিন ধরে সাইকেল চালিয়ে মুম্বাই আসেন ঝাঁসির এ যুবক। ইচ্ছে, প্রিয় অভিনেতাকে ছুঁয়ে দেখবেন। যেমন ভাবা তেমন কাজ। সপ্তাহখানেকের বেশি সময় ধরে সাইকেল চালিয়ে শনিবার কার্তিকের বাড়ির সামনে এসে পৌঁছান তিনি। 

    অভিনেতা বাড়ি থেকে বেরিয়ে এসে দেখা করেন অনুরাগীর সঙ্গে। তার পায়ে হাত দিয়ে প্রণাম করেন তার অনুরাগী। এত দূর থেকে এসেছেন জেনে ওই যবুককে কার্তিক প্রথমে জিজ্ঞেস করেন, তিনি কিছু খাবেন কি না। 

    সেই সঙ্গে জিজ্ঞাসা করেন, ঝাঁসি থেকে কীভাবে এলেন? সাইকেলে করে? উত্তরে সেই যুবক জানান, তার সাইকেল আছে। সেটা নিয়েই মুম্বাই এসেছেন। তাতেই আপ্লুত কার্তিক করমর্দন করেন এমনকি অনুরাগীর সঙ্গে ছবিও তোলেন। অভিনেতার এমন দরদি ব্যবহারে আপ্লুত নেটপাড়ার একাংশ। কার্তিকের প্রশংসায় পঞ্চমুখ অনেকেই। 

    এ বছরেই মুক্তি পাবে কার্তিকের নতুন ছবি কবির খান পরিচালিত স্পোর্টস মুভি ‘চন্দু চ্যাম্পিয়ন’। প্যারা অলিম্পিকে স্বর্ণপদকপ্রাপ্ত সাঁতারু মুরলীকান্ত পেটকরের জীবন অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। এই ছবির জন্য হাড়ভাঙা পরিশ্রম করেছেন কার্তিক।
     

    বিনোদন ডেস্ক

  • নতুন বছরে ভক্তদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বুবলী

    ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাত ধরে সিনেমায় আসা শবনম বুবলী এখন বেশ আলোচনায় থাকেন। এর পরে করেছেন অনেক সিনেমা। মাহফুজ আহমেদের সঙ্গে ‘প্রহেলিকা’ ও নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’ সিনেমা এই চিত্রনায়িকাকে অনেকটাই নতুন পরিচয় দিয়েছে।

    rnrn

    সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খবরের শিরোনামে ছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী। তবে ২০২৪ সাল যেন ভালো কাটে সেজন্য দোয়া চাইলেন বুবলী।  

    rnrn

    সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে সবাইকে ২০২৪ সালের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেখানে এই অভিনেত্রী বলেন, আমি সাংবাদিক, পরিচালক, প্রযোজক, সহকর্মী, স্ক্রিপ্ট রাইটার, টেকনিশিয়ান, আমার পরিবারের সদস্য, শ্রোতা, শুভাকাংক্ষী এবং প্রিয় ভক্তদের ধন্যবাদ জানাই। আমাকে এবং আমার কাজকে ভালোবাসার জন্য এবং ২০২৩ সালকে এত সুন্দর করে তোলার জন্য।  

    rnrn

    যোগ করে ওই পোস্টে বুবলী বলেন, ২০২৪ সালেও সালেও আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখুন। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি।  

    rnrn

    এদিকে, বছরের শেষে দিকে এসে একটি নতুন সিনেমার চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। সিনেমার নাম ‌‘পুলসিরাত’। আনন জামানের কাহিনি-চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করবেন রাখাল সবুজ। ‌‘পুলসিরাত’ এর প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান।

    বিনোদন ডেস্ক