ব্যতিক্রমভাবে গ্র্যামির মঞ্চে উপস্থিত জাস্টিন বিবার

Written by

in

কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারের খ্যাতি বিশ্বজুড়ে। গানের পাশাপাশি লাইফস্টাইল ও অদ্ভূত ফ্যাশন স্টেটমেন্টের জন্য বরাবরই পরিচিত তিনি। সবশেষ গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে অদ্ভূত পোশাকে উপস্থিত হয়ে অনুষ্ঠানের সবাইকে রীতিমতো চমকে দিয়েছেন বিবার। 

কিছুদিন আগে অনুষ্ঠিত সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরের মঞ্চে পারফর্ম করতে গিয়ে শুধু হাফপ্যান্ট আর মোজা পরে উপস্থিত হন তিনি। এ নিয়েই নতুন করে সংবাদের শিরোনাম হয়েছেন জাস্টিন বিবার। তার এই অপ্রত্যাশিত পোশাক নির্বাচন ঘিরে মুহূর্তেই শুরু হয় আলোচনা ও বিতর্ক। জানা গেছে, দর্শক থেকে শুরু করে আয়োজক ও বিচারকরাও এমন লুক দেখে বিস্মিত হয়ে যান। 

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হঠাৎ করে বিবারকে এমন অবস্থায় দেখে একরকম হকচকিয়ে যান আয়োজক ও বিচারকেরা। বিবারের এমন খামখেয়ালি পোশাকের বিষয়ে নাকি আগে থেকে কিছুই জানতেন না তারা। 

আরও পড়ুন
আরও পড়ুন

এ প্রসঙ্গে গ্র্যামি অ্যাওয়ার্ডসের নির্বাহী প্রযোজক বেন উইনস্টন এক পডকাস্টে জানান, পারফরম্যান্সের আগে জাস্টিন বিবার তার পোশাক নিয়ে কোনো ধরনের আলোচনা করেননি। উইনস্টনের ভাষ্য, ‘আমার মনে হয় মঞ্চে ওঠার আগ মুহূর্ত পর্যন্তও সে ঠিক করেনি কী পরবে। সৃজনশীল পরিকল্পনার সময়ও সে কেবল বলেছিল—গান গাইবে।’ 

তবে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ওই দিন বিবার যে হাফপ্যান্টটি পরে মঞ্চে হাজির হন, সেটি ছিল তার নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডের তৈরি একটি সাটিন বক্সার শর্টস। 

আয়োজকদের ধারণা, গ্র্যামির মঞ্চে পারফরম্যান্সের জন্য বিবার খুব একটা সময় নষ্ট করতে চাননি, তাই হয়তো বিবার এমন পোশাকেই চলে আসেন। 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *