বাইশ গজ থেকে ফ্যাশনের দুনিয়ায় মান্ধানা

Written by

in

ক্রিকেটের ২২ গজ থেকে এবার ফ্যাশন দুনিয়ায় রাজকীয় এন্ট্রি নিলেন তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। লাইফস্টাইল জুয়েলারি ব্র্যান্ড ‘ক্যান্ডের’-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তিনি। এতদিন এ ব্র্যান্ডের প্রধান মুখ ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এবার কিং খানের পাশে যুক্ত হলেন এ তারকা ক্রিকেটার।

কল্যাণ জুয়েলার্সের অন্তর্গত এ ব্র্যান্ডটি মূলত আধুনিক ও তরুণ প্রজন্মের ক্রেতাদের কথা মাথায় রেখে তাদের রণকৌশল সাজিয়েছে। স্মৃতি মান্ধানাকে সামনে রেখে তারা ভারতীয় যুবসমাজের আরও কাছাকাছি পৌঁছাতে চেয়েছে। কল্যাণ জুয়েলার্সের ঐতিহ্যকে সঙ্গী করে আধুনিক নকশা ও সাধ্যের মধ্যে কেনাকাটার সুযোগ এনে দিচ্ছে ক্যান্ডের। 

স্মৃতির হাত ধরে এ ব্র্যান্ড লাইফস্টাইল জুয়েলারির দুনিয়ায় এক নতুন মাত্রা যোগ করতে চলেছে। এ সংস্থার আধুনিক কালেকশনগুলো জীবনের প্রতিটি মুহূর্তকে আরও সুন্দর করে তোলে। ক্যান্ডের বর্তমানে দেশের একটি অন্যতম প্রধান ওমনি-চ্যানেল জুয়েলারি ব্র্যান্ড। এ সংস্থার ১৩০টিরও বেশি রিটেল স্টোর রয়েছে। পাশাপাশি তাদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেও ক্রেতারা কেনাকাটার দারুণ সুবিধা পান।

বর্তমান সময়ে স্মৃতি মান্ধানা এক অত্যন্ত জনপ্রিয় নাম। তার ধারাবাহিক পারফরম্যান্স ও মার্জিত ব্যক্তিত্ব তরুণ প্রজন্মের কাছে অন্যতম অনুপ্রেরণার উৎস। মাঠের সাফল্যের পাশাপাশি তার সাবলীল স্টাইল স্টেটমেন্টও নজর কাড়ে জনসাধারণের। দেশজুড়ে এখন নারী ক্রিকেট নিয়ে উন্মাদনা তুঙ্গে। ঠিক এই আবহেই স্মৃতিকে নিজেদের ব্র্যান্ডের মুখ হিসেবে বেছে নিল ক্যান্ডের। এই সংস্থার গহনার মূল ইউএসপি বা বৈশিষ্ট্য হলো— প্রতিদিনের ব্যবহার যোগ্যতা। আধুনিক নারীরা এখন আর ভারি গহনা পরতে অভ্যস্ত নন। বরং হালকা ও ট্রেন্ডি গহনা আজকের দিনের সাজপোশাকের বিশেষ অঙ্গ। স্মৃতির রোজনামচার সঙ্গেও সেই ভাবনা হুবহু মিলে যায়। 

আরও পড়ুন
আরও পড়ুন

ক্যান্ডের-এর ডিরেক্টর রমেশ কল্যাণরামন এই নতুন জুটিকে নিয়ে অত্যন্ত আশাবাদী। তিনি বলেন, স্মৃতি মান্ধানার প্রভাব শুধু ক্রিকেট মাঠের মধ্যেই সীমাবদ্ধ নয়; তিনি আজকের আত্মবিশ্বাসী প্রজন্মের প্রতিনিধিত্ব করেন। শাহরুখ খান ও স্মৃতি মান্ধানা— এ দুজন একসঙ্গে আজকের বৈচিত্র্যময় ভারতের রূপ তুলে ধরছেন। এই যৌথ উপস্থিতি সারা দেশের ক্রেতাদের সঙ্গে ব্র্যান্ডের যোগাযোগ আরও গভীর করবে। মূলত প্রতিদিনের কাজের জায়গা, ছুটির দিন কিংবা ছোটখাটো উৎসবের জন্য উপযোগী বহুমুখী নকশার গহনা তৈরিতে জোর দিচ্ছে এ সংস্থা।

নতুন এ ইনিংস নিয়ে বেশ উচ্ছ্বসিত স্মৃতি মান্ধানাও। তিনি বলেন, ক্যান্ডের-এর সমসাময়িক ডিজাইনগুলো তার নিজস্ব ফ্যাশন ভাবনার সঙ্গে পুরোপুরি মিলে যায়। গহনা তার কাছে কোনো বিশেষ দিনের জন্য তুলে রাখার বস্তু নয়। বরং তা তার প্রতিদিনের ব্যক্তিত্ব প্রকাশের অন্যতম মাধ্যম। 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *