
জাতীয় দুর্যোগে বরাবরই এগিয়ে আসেন সংগীতশিল্পী আসিফ আকবর। এবার তিনি একটি ফাউন্ডেশন গঠন করতে যাচ্ছেন। তিনি মনে করছেন একটা ফাউন্ডেশন থাকলে সুবিধা হতো। আর তাই দ্রুত ‘আসিফ আকবর ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিচ্ছেন এ সংগীতশিল্পী।
rnrn
এ প্রসঙ্গে আসিফ বলেন, ‘দেশের ৬৪ জেলায় আমার ফ্যান ক্লাব রয়েছে। প্রতি ক্লাব থেকে ১১ জনের একটা টিম গঠন করব, যারা প্রতিটি জেলায় এ ধরনের দুর্যোগে মানুষের পাশে দাঁড়াবেন।
rnrn
সব জেলার দুর্যোগ ব্যবস্থাপনা মনিটরিং করব নিজেই। দেশের বাইরেও আমার ভক্তকুল রয়েছে। তহবিল গঠনে তারাও এগিয়ে আসবে।’
আনন্দনগর প্রতিবেদক
Leave a Reply