প্রথমবার বড়পর্দায় অক্ষয়-রানি

Written by

in

জনপ্রিয় ‘ওহ মাই গড’ ফ্র্যাঞ্চাইজিতে এবার যোগ দিতে চলেছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। সেই সঙ্গে অভিনেতা অক্ষয় কুমার প্রথমবারের মতো রানির সঙ্গে কাজ করতে চলেছেন। জল্পনা সত্যি হলে খিলাড়িখ্যাত অভিনেতার সঙ্গে এটিই রানি মুখার্জির প্রথম সিনেমা হতে চলেছে। 

নব্বইয়ের দশকের দুই তারকাকে প্রথমবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে। সামাজিক মাধ্যমে এমন খবর নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়তেই ‘ওহ মাই গড-৩’ নিয়ে আশা বেড়েছে ভক্ত-অনুরাগীদের মধ্যে।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, জনপ্রিয় ‘ওহ মাই গড’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সাম্প্রতিক সময়ে নিঃসন্দেহে এই কাস্টিং অন্যতম বড় হতে চলেছে। অক্ষয় কুমার অভিনীত অন্যতম প্রশংসিত ফ্যাঞ্চাইজি ‘ওহ মাই গড’। তার সঙ্গে রানি যোগ দিলে তা আরও বড় হবে। তার উপস্থিতি সিনেমার গল্পে নতুনমাত্রা যোগ করবে।

আরও পড়ুন
আরও পড়ুন

একটি সূত্র জানায়, ইতোমধ্যে ‘ওহ মাই গড-৩’ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। চলতি বছরের মাঝামাঝি শুটিংও শুরু হয়ে যাবে। জানা গেছে, পরিচালক অমিত রাই এমন এক গল্প নিয়ে আসছেন, যা আরও বড়, আরও সমসাময়িক ও আগের থেকেও বেশি করে মানুষের মনে গেঁথে যাবে। অক্ষয় ঠিক এমনই চেয়েছিলেন। 

যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি। ফেব্রুয়ারিতে ‘মরদানি ৩’ নিয়ে বড়পর্দায় ফিরছেন রানি মুখার্জি। অন্যদিকে ‘ওহ মাই গড’-এর প্রথম সিনেমা মুক্তি পায় ২০১২ সালে। ২০২৩ সালে মুক্তি পায় ‘ওহ মাই গড-২’। দুটি সিনেমাই বেশ প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। তবে এবার ভক্ত-অনুরাগীরা অপেক্ষায় ‘ওহ মাই গড-৩’ সিনেমার।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *