প্রত্যাশা পূরণ হবে কী মন্দিরার?

Written by

in

‘কাজলরেখা’ নামে একটি সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে মন্দিরা চক্রবর্তীর। এর আগে তিনি ছিলেন নাটকের অভিনেত্রী। 

কাজলরেখার পর তাকে আর কোনো সিনেমায় দেখা যায়নি। তবে অভিনয় করেছেন ‘নীলচক্র’ নামে একটি সিনেমায়। এবার এটি কুরবানি ঈদে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। 

নির্মাতা মিঠু খান জানিয়েছেন, ঈদের জন্যই তারা প্রস্তুতি নিচ্ছেন। এটি অবশ্যই মন্দিরার জন্য সুখবর। প্রথম সিনেমা বাণিজ্যিক সাফল্য না পেলেও এ সিনেমার মাধ্যমে বড়পর্দায় নিজের জাত চেনাতে সক্ষম হয়েছিলেন মন্দিরা। এবার আসছেন মসলাদার সিনেমা নিয়ে। 

তবে এ সিনেমা নিয়ে ‘কিন্তু’ থেকে যায়। কারণ, ‘নীলচক্র’র নায়ক আরেফিন শুভ। যিনি এরইমধ্যে ফ্যাস্টিস্ট শেখ হাসিনার দোসর হিসাবে স্বীকৃত। সিনেমাটির প্রচারণায় শুভ যে উপস্থিত থাকতে পারবেন না এটা সহজেই অনুমেয়। তাই ‘নীলচক্র’র ভাগ্যে কী ঘটবে সেটা আগাম কিছুটা হলেও বলে দেওয়া সম্ভব। তবে সিনেমাটি নিয়ে মন্দিরার প্রত্যাশা অনেক। 

তিনি বলেন, ‘প্রত্যাশা আসলেই অনেক বেশি। কারণ অভিনয়ে নিজেকে আরো বুঝে শুনে চরিত্রানুযায়ী উপস্থাপন করার চেষ্টা করেছি। আর এই সিনেমার গল্পটা এই সময়ের। খুব ইন্টারেস্টিং একটি গল্প।’ 

মন্দিরা চক্রবর্ত্তী আপাতত ‘নীল চক্র’র প্রমোশনেই ব্যস্ত রয়েছেন।

আনন্দনগর প্রতিবেদক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *