Tag: মন্দিরা চক্রবর্তী

  • প্রত্যাশা পূরণ হবে কী মন্দিরার?

    ‘কাজলরেখা’ নামে একটি সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে মন্দিরা চক্রবর্তীর। এর আগে তিনি ছিলেন নাটকের অভিনেত্রী। 

    কাজলরেখার পর তাকে আর কোনো সিনেমায় দেখা যায়নি। তবে অভিনয় করেছেন ‘নীলচক্র’ নামে একটি সিনেমায়। এবার এটি কুরবানি ঈদে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। 

    নির্মাতা মিঠু খান জানিয়েছেন, ঈদের জন্যই তারা প্রস্তুতি নিচ্ছেন। এটি অবশ্যই মন্দিরার জন্য সুখবর। প্রথম সিনেমা বাণিজ্যিক সাফল্য না পেলেও এ সিনেমার মাধ্যমে বড়পর্দায় নিজের জাত চেনাতে সক্ষম হয়েছিলেন মন্দিরা। এবার আসছেন মসলাদার সিনেমা নিয়ে। 

    তবে এ সিনেমা নিয়ে ‘কিন্তু’ থেকে যায়। কারণ, ‘নীলচক্র’র নায়ক আরেফিন শুভ। যিনি এরইমধ্যে ফ্যাস্টিস্ট শেখ হাসিনার দোসর হিসাবে স্বীকৃত। সিনেমাটির প্রচারণায় শুভ যে উপস্থিত থাকতে পারবেন না এটা সহজেই অনুমেয়। তাই ‘নীলচক্র’র ভাগ্যে কী ঘটবে সেটা আগাম কিছুটা হলেও বলে দেওয়া সম্ভব। তবে সিনেমাটি নিয়ে মন্দিরার প্রত্যাশা অনেক। 

    তিনি বলেন, ‘প্রত্যাশা আসলেই অনেক বেশি। কারণ অভিনয়ে নিজেকে আরো বুঝে শুনে চরিত্রানুযায়ী উপস্থাপন করার চেষ্টা করেছি। আর এই সিনেমার গল্পটা এই সময়ের। খুব ইন্টারেস্টিং একটি গল্প।’ 

    মন্দিরা চক্রবর্ত্তী আপাতত ‘নীল চক্র’র প্রমোশনেই ব্যস্ত রয়েছেন।

    আনন্দনগর প্রতিবেদক

  • ঈদ মাতাতে মন্দিরাকে নিয়ে হাজির হচ্ছেন শুভ

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে পর্দার আড়ালেই ছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ কাজ করার পর থেকেই একরকম তাকে আর অভিনয়ে দেখা যায়নি। আড়ালেই চলে যান এ নায়ক। শেখ মুজিবের চরিত্রে অভিনয় করে বেশ সমালোচিতও হয়েছিলেন এ অভিনেতা।

    এমন চড়াই-উতরাই মুহূর্ত কাটানোর পর হঠাৎই আরিফিন শুভকে অ্যাকশন অবতারে দেখে চমকে গেলেন সবাই। এতদিন নায়কের প্রত্যাবর্তনকে কতটা গুরুত্ব দিয়েছেন ভক্তরা, তা স্পষ্ট হলো সামাজিক মাধ্যমে একটি ট্রেইলার প্রকাশ্যে আসার মধ্য দিয়ে। গতকাল বৃহস্পতিবার রাতে ১৯ সেকেন্ডের সেই ট্রেইলার রীতিমতো ঝড় তুলে দিয়েছে নায়কের ভক্তদের মনে। আর এ নিয়ে চলছে নানা আলোচনা। ট্রেইলার দেখার পর দর্শকদের দাবি— এবার একটা সুপার-ডুপার কামব্যাক হতে চলেছে অভিনেতা আরিফিন শুভর। 

    আসছে কোরবানির ঈদে ‘নীলচক্র’ সিনেমা দিয়ে ফিরছেন শুভ। যেখানে এই অভিনেতার বিপরীতে থাকছেন মন্দিরা চক্রবর্তী। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্ব প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির, এবার এটি মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। 

    এরপর থেকেই অধীর আগ্রহে আছেন ভক্তরা। এমন সময়েই সেই ঝলকে ধামাকা দিয়ে বসলেন আরিফিন শুভ, যেখানে নায়ককে দেখা যায় পুরো ধুন্ধুমার এক অ্যাকশন অবতারে। 

    এদিকে ট্রেইলার প্রকাশের পর বিস্তারিত কিছু তথ্য আড়াল রাখেন আরিফিন শুভ। নায়ক শুধু জানিয়ে দিলেন— ‘আসিতেছে’। নেটিজেনদের অনেকের মনে প্রশ্ন— আরিফিন শুভর নতুন কাজ, তবে কি তার আসন্ন চলচ্চিত্র ‘নীলচক্র’ এর দৃশ্য এটি?

    মন্তব্যের ঘরে নায়ককে ‘শুভকামনা’ জানাতে ভোলেননি ভক্তরা। আবার অনেকেই শেয়ার করে নায়কের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন। সেই সঙ্গে বিনোদন জগতের অনেক তারকাও তাকে শুভকামনা জানিয়েছেন।

    উল্লেখ্য, নির্মাতা মিঠু খানের নির্মাণে ‘নীলচক্র’ সিনেমা অভিনয় করেছেন মন্দিরা ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • ‘সবাইকে বিশ্বাস করা উচিত নয়’

    দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। জানা গেছে দেশটিতে স্থায়ী বসবাসের লক্ষ্যে গ্রীন কার্ডের জন্য আবেদন করেছেন। সেটার অনুমোদন পেলেই দেশে ফিরবেন।

    এদিকে দেশের প্রেক্ষাগৃহে গত বছর মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘কাজলরেখা’। সিনেমাটি ব্যবসায়ীক দিক থেকে ব্যর্থ হলেও, অভিনয় দিয়ে আলোচনায় ছিলেন মন্দিরা। এরপর আর কোনো নতুন সিনেমায় দেখা যায়নি তাকে। তবে তার অভিনীত ‘নীলচক্র’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

    নতুন সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে মন্দিরা বলেন, ‘শিগগিরই দেশে ফিরব। ফিরেই নতুন করে নব উদ্যমে কাজ শুরু করব। গেল বছর আমার অনেক ভালো কেটেছে। সে বছর আমার সিনেমার অভিষেক হয়। প্রথম সিনেমা দিয়েই সর্বস্তরের মানুষের ভালোবাসা ও প্রশংসা পেয়েছি।’

    ‘তাই নতুন বছরে এসে আমি কোনো আক্ষেপ রাখতে চাই না। আমার জীবনে আক্ষেপ বলে কিছু নেই। তবে এ বছরে নিজেকে কাজে ব্যস্ত রাখতে চাই। আর একটি কথা মাথায় রাখব সব সময়, সবাইকে বিশ্বাস করা উচিত নয়’-যোগ করেন মন্দিরা।

    বিনোদন ডেস্ক

  • মন্দিরা অভিনীত নীলচক্র’র আন্তর্জাতিক প্রিমিয়ার যুক্তরাষ্ট্রে

    জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। অভিষেক করা সিনেমা দিয়ে জয় করে নিয়েছেন দর্শকদের ভালোবাসা। পেয়েছেন প্রশংসা। দেশের সীমানা পেরিয়ে ‘কাজলরেখা’ মুক্তি পেয়েছে বিদেশেও।

    তবে এবার মুক্তির অপেক্ষায় আছে মন্দিরার দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’। এতে তিনি আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন। পরিচালনা করেছেন মিঠু খান। এবার এ সিনেমাটি নিয়ে নতুন খবর দিলেন নায়িকা। 

    সম্প্রতি যুক্তরাষ্ট্রে সিনেমাটির প্রিমিয়ার হয়। লাস ভেগাসের আমেরিকান ফিল্ম মার্কেটে সিনেমার প্রিমিয়ারে এ সিনেমাসংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন। 

    এ প্রসঙ্গে মন্দিরা বলেন, ‘সিনেমাটির মুক্তির জন্য আমিও অপেক্ষায় আছি। প্রথম সিনেমা দিয়ে সবার বাহবা পেয়েছি। আশাকরি এটিও সবার পছন্দ হবে। এরই মধ্যে আন্তর্জাতিক প্রিমিয়ারে সবাই সিনেমাটির প্রশংসা করেছে। তাতে প্রত্যাশা আরও বেড়ে গেছে।’ 

    প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমের নেশায় বুঁদ হয়ে আছে নতুন প্রজন্ম। সে সুযোগ কাজে লাগিয়ে আকর্ষণীয় নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছেন। অনেকেই পা দিচ্ছেন সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘নীলচক্র’।

    বিনোদন ডেস্ক

  • রাজের সঙ্গে প্রেম হওয়ার সুযোগ নেই: মন্দিরা

    নাটকের অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। প্রথমবার সিনেমায় অভিনয় করেছেন প্রায় তিন বছর আগে। নাম ‘কাজলরেখা’। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে তৈরি এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত এ সিনেমাটি ঈদে মুক্তি পেয়েছে। 

    rnrn

    তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা শরীফুল রাজ। নিজের অভিনয়গুণে প্রশংসিত হচ্ছেন মন্দিরা। সম্প্রতি একটি অনলাইনভিত্তিক সংবাদমাধ্যমে কাজলরেখা নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন মন্দিরা চক্রবর্তী। 
    rnপাশাপাশি বিভিন্ন বিতর্কিত বিষয়েরও সোজাসাপ্টা জবাব দেন মন্দিরা। তবে সেগুলোর বেশিরভাগই ছিল নায়ক শরীফুল রাজকে ঘিরে।

    rnrn

    মন্দিরাকে প্রশ্ন করা হয়, এবারের ঈদে রাজের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে, তিনটি ছবির তিনজন নায়িকা, তার মধ্যে একজন হচ্ছেন মন্দিরা চক্রবর্তী, কাকে বেশি সময় দিচ্ছেন বুবলীকে না মন্দিরাকে? 

    rnrn

    উত্তরে নায়িকা বলেন, ‘ওর তিনটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, তিনটিকেই সমানভাবে সময় দেওয়া উচিত। আমার কাছে মনে হয়, কাজ মানে তিনটিই আমার সন্তানের মতো। একটি একটু বেশি ভালোবাসছি, একটি একটু কম ভালোবাসছি, সে রকম নয়। যখন কাজটা করব, পুরোপুরি চেষ্টা দিয়েই তো আমি করছি। আমার কাছে মনে হয় তিনটিকেই সমানভাবে দেখা উচিত।’

    rnrn

    এখন রাজ-মন্দিরাকে নিয়ে নানা কথা হচ্ছে, রাজ-মন্দিরার প্রেমটা কত দিনের? 

    rnrn

    উত্তরে নায়িকা বলেন, ‘এটা কি হওয়ার ছিল? আমরা খুবই ভালো বন্ধু। প্রেমটা হওয়ার সুযোগ নেই আসলে। বলতে পারি সে আমার খুবই ভালো একজন বন্ধু হয়ে উঠেছে। শুটিংয়ের সময় সে আমার বন্ধু ছিল না। কারণ তখন আমার সঙ্গে তার বেশি কথা হতো না, খুবই কম। আমাদের শুটিং হয়েছিল ২০২২ সালে। তার তখন সন্তান হয়েছিল, সব কিছু মিলিয়ে সে তার মতো ছিল। তখন মাত্রই আমাদের প্রথম দেখা। সহকর্মী হিসেবে যতটা কথা বলার দরকার ছিল, ততটা। কিন্তু সিনেমার প্রচারের সময় বিভিন্ন জায়গায় যাওয়া–আসা। তো থাকে না একজন মানুষের সঙ্গে আপনি নিয়মিত বের হচ্ছেন, কাজে যাচ্ছেন তো আপনার তার সঙ্গে একটি বন্ডিং হয়ে যাবে, এটিই স্বাভাবিক।’

    বিনোদন ডেস্ক

  • আরিফিন শুভ আমার ছোটবেলার ক্রাশ: মন্দিরা

    প্রথম সিনেমা ‘কাজল রেখা’ মুক্তির আগেই দ্বিতীয় সিনেমার কাজ শুরু করলেন এ প্রজন্মের অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। নতুন সিনেমার নাম ‘নীলচক্র’। 'নীলচক্র' নামের সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন আরিফিন শুভ। সিনেমাটি পরিচালনা করছেন মিঠু খান।

    এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে মন্দিরা বলেন, আরিফিন শুভ আমার ছোটবেলার ক্রাশ। তার অভিনয়ের ভীষণ ভক্ত আমি। নায়ক হিসেবে তিনি ভীষণ প্রিয়। এখন তার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করছি। খুব ভালো লাগছে।

    সিনেমায় মন্দিরাকে দেখা যাবে রাইমা নামে একটি চরিত্রে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কাজল রেখা শেষ করার পর অনেক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু প্রথমটি মুক্তির আগে যেন অন্য সিনেমায় অভিনয় না করি সেই অনুরোধ ছিল নির্মাতার। অবশেষে প্রথম সিনেমার মুক্তির তারিখ নির্ধারিত হওয়ার পরই দ্বিতীয়টির কাজ শুরু করি। সবার আশীর্বাদ কামনা করছি।’

    আরও পড়ুন: 

    প্রসঙ্গত, গিয়াসউদ্দিন পরিচালিত 'কাজল রেখা' মুক্তি পাবে ১৬ ফেব্রুয়ারি, এমনটাই জানিয়েছেন পরিচালক। এ সিনেমায় নাম ভূমিকার দুটি চরিত্রের মধ্যে একটিতে অভিনয় করেছেন মন্দিরা।

    বিনোদন প্রতিবেদন