‘পুষ্পা টু’ থেকে বাদ পড়া নিয়ে যা বললেন রাশমিকা

Written by

in

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। 

রাশমিকার ‘পুষ্পা’ সিনেমাটি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। এ পর্যন্ত যতটা যশ-খ্যাতি কুড়িয়েছেন তার সবই দক্ষিণী সিনেমার কল্যাণে। কিন্তু গুঞ্জন উঠেছে ‘পুষ্পা টু’ সিনেমায় নাকি থাকছেন না রাশমিকা।

‘পুষ্পা টু’ থেকে বাদ পড়ার প্রশ্নে রাশমিকা এতদিন মুখে কুলুপ আঁটলেও, সম্প্রতি মুখ খুলেছেন। তিনি বলেন, অনেক দিন ধরেই দেখছিলাম, সবাই ভেবেই নিয়েছেন ‘পুষ্পা টু’তে আমি নেই। এটা ভিত্তিহীন এবং গুজব। কারণ, ইতোমধ্যে এই ছবির শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি আমি। খুব শিগগিরই কাজ শুরু করব আমরা।

অনেক বড় আয়োজনেই এই সিনেমার কাজ শেষ হবে বলে জানিয়েছেন ‘পুস্পা’খ্যাত এই অভিনেত্রী। ছবিতে পুষ্পা রাজের চরিত্রে অভিনয় করবেন আল্লু অর্জুন। প্রেমিকা শ্রীবল্লির চরিত্রে দেখা যাবে রাশমিকাকে। সেই সঙ্গে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন ফাহাদ ফাসিল। 

উল্লেখ্য, রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বারিসু’। গত ১১ জানুয়ারি মুক্তি পেয়েছে এটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন থালাপাতি বিজয়। ‘মিশন মজনু’ ছাড়াও ‘অ্যানিমেল’, ‘পুষ্পা টু’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। 

এ ছাড়া সম্প্রতি ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে রাশমিকার।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *