Tag: রাশমিকা

  • জন্মদিন পালনের ইচ্ছে মরে যাচ্ছে রাশমিকার, কেন বললেন অভিনেত্রী?

    বিনোদন জগতের তেলেগুর জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এখনো ৩০-এ পা দেননি। অল্প সময়ে ফিল্মি ক্যারিয়ারে একের পর এক সফল সিনেমার সঙ্গে নাম জুড়েছেন তিনি। বলিউড থেকে দক্ষিণী বিনোদন দুনিয়ায় জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন থেকে বলিভাইজানখ্যাত অভিনেতা সালমান খান কিংবা রণবীর কাপুর— ইতোমধ্যে প্রথম সারির তারকাদের সঙ্গে কাজ করে ফেলেছেন অভিনেত্রী। আগামী ৫ এপ্রিল ২৯-এ পা দেবেন রাশমিকা মান্দানা। জন্মদিনের মাস পড়তে না পড়তেই যে উপলব্ধি হলো অভিনেত্রীর।

    যদিও বয়স যত বাড়ে জন্মদিন নিয়ে উপলব্ধি পাল্টায়। মানুষ বদলায়। কিন্তু রাশমিকার তেমন কিছুই বদলায়নি। তিনি নিজেকে নিয়ে খুশি। অভিনেত্রী লিখেছেন—এটা আমার জন্মদিনের মাস, আমি খুবই উত্তেজিত। আমি সব সময় শুনেছি যে, বয়স যত বাড়ে, জন্মদিন উদযাপনে আগ্রহ হারিয়ে ফেলেন মানুষ। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটি উল্টো। 

    তিনি বলেন, বয়স যত বাড়ে, জন্মদিন উদযাপনে তত বেশি উতলা হয়ে উঠছি। বিশ্বাসই হচ্ছে না যে আমি ইতোমধ্যে ২৯-এ পা দিয়েছি। আমি আরও একটি বছর সুস্থ, সুখী ও নিরাপদে কাটিয়ে দিলাম। 

    সম্প্রতি ‘সিকান্দার’ সিনেমায় সালমান খানের বিপরীতে দেখা গেছে রাশমিকা মান্দানাকে। যদিও সিনেমাটি বক্স অফিসে সেভাবে প্রভাব ফেলতে পারেনি। কিন্তু মুক্তির কয়েক দিনের মধ্যেই বাতিল হচ্ছে শো।

    উল্লেখ্য, রাশমিকা মান্দানার জন্ম ১৯৯৬ সালের ৫ এপ্রিল কর্নাটকের কোডাগু জেলার বিরাজপেটে একটি কোডাভা হিন্দু পরিবারে । তার বাবার নিজের শহরে একটি কফি এস্টেট ও একটি অনুষ্ঠান হল রয়েছে এবং তার মা একজন গৃহিণী । তার একটি ছোট বোন শিমন আছে, যাকে তিনি লালন-পালনে সাহায্য করেন এবং তাকে মাতৃত্বের মতো অনুভব করেছিলেন।  ছোটবেলায় তার পরিবার অভাব-অনটনের মধ্যে কেটেছে। আর্থিকভাবে সংগ্রাম করেছে। তার বাবার বাসা ভাড়া দিতেও কষ্ট হয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • সালমান-রাশমিকার কাজের আনন্দ শেয়ার করলেন ফারহা খান

    বলিউড তারকা সালমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত বহুল প্রতীক্ষিত ‘সিকান্দর’ ছবির সবথেকে আকর্ষণীয় গান ‘জোহরা জবিন’। সম্প্রতি গানটি রিলিজ করেছেন নির্মাতারা। আর সেখানে সালমান-রাশমিকাকে জুটি বাঁধিয়ে গানটির কোরিওগ্রাফি করেছেন বি-টাউনের জনপ্রিয় কোরিওগ্রাফার ফারাহ খান। বলা বাহুল্য, এই জুটির কাজের ওপর প্রচণ্ড খুশি এই শিল্পী

    সম্প্রতি সালমান ও রাশমিকার সঙ্গে কাজের আনন্দদায়ক অভিজ্ঞতা ভাগ করেছেন ফারহা খান। জানালেন, তাদের নিয়ে দারুণ সময় কেটেছে তার।

    নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই দারুণ গানটি ভাগ করে নিয়ে ফারাহ খান লিখেছেন, ‘সিকান্দর-এর জন্য সালমান ও রাশমিকাকে কোরিওগ্রাফি করে আমি দারুণ মজা পেয়েছি।’

    ‘জোহরা জবিন’ গানটি কানে গেলে শরীরে যেন দোলা লাগতে বাধ্য! সেই সঙ্গে দুর্ধর্ষ প্রাণবন্ত কোরিওগ্রাফি তো আছেই। এ গান বেজে উঠলেই যেন জ্বলে ওঠে ডান্স ফ্লোর, সেই সঙ্গে সকলের মনেই যেন দোলা লাগে! আর সালমান খান আর রাশমিকা মান্দানা যেন পুরো বিষয়টার মধ্যে একটা আলোর ফুলকি জ্বেলে দেয়।

    গানটির শুটও হয়েছে দুর্ধর্ষভাবে। সাজিদ নাদিয়াদওয়ালার প্রোডাকশন এবং এ আর মুরুগাডসের পরিচালনা যেন এই গানটিতে প্রাণ সঞ্চার করেছে। নৃত্যশিল্পীদের এনার্জি, ঝলমলে জমকালো পোশাক এবং রাজকীয় সেট – সব মিলিয়ে এই গানটি সকলের মনে জায়গা করে নিয়েছে।

    এর পাশাপাশি সালমান আর রাশমিকার অনবদ্য অন-স্ক্রিন রসায়নও আলাদা করে নজর কেড়েছে।

    বিনোদন ডেস্ক

  • শুটিংয়ের সময় যে কারণে কেঁদেছিলেন রাশমিকা

    ‘অ্যানিম্যাল’ ছবির দৃশ্যপট অনুযায়ী রণবীর কাপুর রাশমিকা মান্দানার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে প্রতারণা করেছেন। হঠাৎ রাশমিকার চোখে পানি এসেছিল। কিন্তু ছবির শুটিং সেটেও রণবীরের কারণে রাশমিকার চোখে পানি এসেছিল। তবে সেই সময় শুটিং চলছিল না।

    ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, ‘অ্যানিম্যাল’ ছবির শুটিংয়ের সময় নাস্তা পছন্দ হয়নি রাশমিকার। অভিনেত্রী বলেন, ‘খুব বিরক্তিকর নাস্তা ছিল আমার। এই নিয়ে অভিযোগ জানিয়েছিলাম আমি।’

    রাশমিকার ভাষ্য, ‘পরের দিন দেখি রণবীর আমার জন্য বিশেষ নাস্তার ব্যবস্থা করেছিল। কী মিষ্টি! নিজের রন্ধনশিল্পীকে দিয়ে ওই সমস্ত রান্না করিয়েছিলেন তিনি।’

    রণবীরের এই অভ্যর্থনায় কেঁদেও ফেলেছিলেন তিনি। তার মনে হয়েছিল, সেই একই খাবার কীভাবে এত সুস্বাদু হতে পারে। এরপর কৌতুকমিশ্রিত কণ্ঠে রণবীর বলেন, ‘কী ব্যাপার? সেই একই বিরক্তিকর খাবার কেন খাচ্ছ তুমি?’

    উত্তরে রাশমিকা বলেছিলেন, ‘তুমি খুব ভাগ্যবান যে একজন দারুণ রন্ধনশিল্পী রয়েছে তোমাদের। আমাদের তো তা নেই।’ 

    এরপর রাশমিকাও রসিকতা করে বলেন, ‘আমরা তো সাধারণ মানুষ, আমরা তো হায়দরাবাদের রন্ধনশিল্পী রাখতে পারি না।’

    বিনোদন ডেস্ক

  • বাড়তি কোনো কথা নেই মুখে, কাকে বললেন রাশমিকা

    বিনোদন জগতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার সিনেমার নায়ক সবসময়ই একটু অন্য রকম হয়। ‘পুষ্পা’ সিনেমায় তার স্বামী ‘পুষ্পা রাজ’ লাল চন্দন কাঠ পাচার করেন। আবার ‘অ্যানিমেল’ সিনেমায় রাশমিকার নায়ক রণবীর কাপুরের চরিত্রে জান্তব বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন পরিচালক। এদিকে ‘ছাবা’ সিনেমায় রাশমিকার নায়ক ভিকি কৌশল হলেন বীর মারাঠা রাজা। মাত্র কয়েক বছরের মধ্যে দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও এসব সুপারস্টারের অভিনয় করে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন অভিনেত্রী। 

    অভিনেতা ভিকি কৌশল, আল্লু অর্জুন ও রণবীর কাপুর ছাড়াও রাশমিকা কাজ করেছেন ভাইজানখ্যাত সালমান খানের সঙ্গে। এ মুহূর্তে পুরোদমে বলিউডের প্রথম সারির নায়কের সঙ্গে কাজ করে চলেছেন তিনি। তবে আচার ব্যবহারের দিক থেকে অভিনেত্রীর মন জয় করেছেন যে নায়ক, সে কথাই বললেন রাশমিকা মান্দানা।

    বলিউডে একাধিক নায়কের সঙ্গে কাজ করেছেন। প্রত্যেকের সঙ্গে কাজের অভিজ্ঞতা আলাদা। যদিও এখন পর্যন্ত আল্লু অর্জুনের সঙ্গে তার রসায়ন বহুল চর্চিত। ‘পুষ্পা’ ও ‘শ্রীবল্লী’ জুটি মানেই সুপারহিট। তার প্রমাণ ‘পুষ্পা’র দুটি সিনেমার বক্স অফিস সাফল্য। এরপর ‘অ্যানিমেল’ সিনেমায় ‘গীতাঞ্জলি’ চরিত্রের জন্য রাশমিকাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দর্শকমহলে। ‘ছাবা’ সিনেমায় তাকে দেখা যাবে ‘জেশুবাই’-এর চরিত্রে। 

    রাশমিকা বলেন, আল্লু অর্জুন ও আমার এনার্জি এক ধরনের। ভীষণ সহজে একসঙ্গে কাজ করতে পারি আমরা। কিন্তু রণবীর এমন একজন মানুষ যে, বাড়তি একটাও কথা বলেন না। আমরা একে অপরের চরিত্র নিয়ে বেশি মনোযোগী ছিলাম।  আবার ভিকি কৌশলকে যখন সেটে দেখতাম, ভাবতাম কী অসাধারণ মানুষ। ওর মতো মানুষ খুঁজে পাওয়া মুশকিল।

    বিনোদন ডেস্ক

  • সালমান সত্যিই খেয়াল রাখতে জানেন: রাশমিকা

    বলিউডের এসময়ে জনপ্রিয় অভিনেতা সালমান খানের সঙ্গে জুটি বেঁধে ‘সিকান্দার’ সিনেমার শুটিং করছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। দুজনের বয়সের পার্থক্য ৩১ বছর। যে কারণে তাদের জুটি নিয়ে ভক্তদের মাঝেও কম আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়নি। 

    তবে সেসব আলোচনার তোয়াক্কা করেননি সালমান বা রাশমিকা দুজনের কেউেই। জোরকদমেই চলছে ‘সিকান্দার’ সিনেমার শুটিং। আর শুটিংয়ের মাঝেই এবার সালমানকে নিয়ে মুখ খুললেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই নায়িকা। 

    এই সিনেমায় নিজের চরিত্রের বিষয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে চান না রাশমিকা। তবে সালমানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করে মুগ্ধ তিনি। ভাইজানের প্রশংসায় তাই পঞ্চমুখ রাশমিকা। 

    ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ‘তার (সালমান) সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। অসাধারণ মানুষ। বলে রাখা ভালো, একেবারে মাটির মানুষ।’ 

    একটি ঘটনার উদাহরণ টেনে রাশমিকা বলেন, ‘শুটিংয়ের সময়ে আমার শরীর ভালো ছিল না। যে মুহূর্তে তিনি এটা জানতে পারলেন, নিয়মিত আমার খোঁজ করতেন এসে। কলাকুশলীদের বলতেন, আমাকে যেন পুষ্টিকর খাবার, গরম জল সব দেওয়া হয়।’

    সালমানের ভূয়সী প্রসংশা করতে গিয়ে রাশমিকার মন্তব্য, ‘তিনি সত্যিই খেয়াল রাখতে জানেন। তার ব্যবহারেই নিজেকে বিশেষ মনে হবে। দেশের সবচেয়ে বড় তারকাদের মধ্যে তিনি অন্যতম একজন। তবুও কত বিনয়ী ও মাটির মানুষ সালমান!’

    সব মিলিয়ে ‘সিকান্দার’ সিনেমায় কাজ করার অভিজ্ঞতা ভালো অভিনেত্রীর। রাশমিকার কথায়, সিকান্দার নিয়ে আমি সত্যিই উত্তেজিত। এ ছবি আমার কাছে খুবই বিশেষ। কবে আমার অনুরাগীরা এই ছবি দেখবেন, সেই অপেক্ষায় রয়েছি।

    মুম্বাই ও হায়দরাবাদের বিভিন্ন জায়গায় সিকান্দার সিনেমার শুটিং হয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে রাশমিকার বহু প্রতীক্ষীত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’। এছাড়াও আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘থামা’ ছবির কাজও শুরু করেছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • রাশমিকাকে ‘লাকি চার্ম’ বললেন বিজয়

    ভারতের দক্ষিণী অভিনেতা বিজয় দেবকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন দীর্ঘ দিনের। কানাঘুষা শোনা যায় লুকিয়ে প্রেম করছেন এই তারকা জুটি। যদিও সম্পর্ক নিয়ে কখনো মুখ খোলেননি তারা। 

    তবে প্রকাশ্যে একে অপরের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশে পিছপা হননি এই জুটি। এবার প্রেমিকার প্রশংসা করেছেন বিজয়। এ নিয়ে নানা জল্পনা চলছে তাদের ভক্ত-অনুরাগীদের মধ্যে।

    সোমবার রাহুল রাভীন্দ্রন পরিচালিত রাশমিকার আসন্ন রোমান্টিক সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’-এর টিজার শেয়ার করেছেন। যেখানে বিজয়ের ভয়েস ওভার ছিল- এটি এই টিজারকে আরও বিশেষ করে তুলেছে। তবে এটুকুতেই শেষ নয়। এই অভিনেতা একটি হৃদয়গ্রাহী নোট শেয়ার করেছেন। তিনি রাশমিকাকে তার ‘লাকি চার্ম’ বলে উল্লেখ করেছেন। এতে তাদের সম্পর্কের গুজব আবারও আলোচনায় এসেছে।

    এ নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। অধীর আগ্রহে অপেক্ষা করছেন জনপ্রিয় এই জুটির সম্পর্ক নিয়ে আরও খবর জানার জন্য। বিজয়ের এই আন্তরিক বার্তা রাশমিকার প্রতি তার গভীর সমর্থন আরও একবার প্রকাশ্যে এসেছে। ভক্তরা এই দুই তারকার সম্পর্ক নিয়ে আরও বেশি উৎসাহী হয়ে উঠেছেন।

    এক্স হ্যান্ডেলে দ্য গার্লফ্রেন্ডের টিজার শেয়ার করে বিজয় লিখেছেন, ‘আমি এই টিজারের প্রতিটি দৃশ্য ভালোবেসেছি। সিনেমাটি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। তিনি (রাশমিকা) অনেক অভিনেতার জন্য সৌভাগ্যবান হয়ে উঠেছেন। একজন অভিনেতা, পারফরমার এবং তারকা হিসেবে তিনি দুর্দান্তভাবে বেড়ে উঠেছেন। তবে ব্যক্তিগতভাবে এখনো সেই মেয়েটিই রয়ে গেছেন, যাকে আমি ৮ বছর আগে শুটিং সেটে দেখেছিলাম।’

    তিনি আরও লেখেন, ‘তোমার প্রথম প্রজেক্টে যেখানে তুমি এত দায়িত্ব কাঁধে নিয়েছ, সেখানেও তোমার সব সাফল্য কামনা করছি।’

    রাশমিকা মন্দান্না বিজয়ের আন্তরিক এই পোস্টের জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি টুইটারে ধন্যবাদ জানিয়ে পোস্টে বিজয়কে ট্যাগ করে লেখেন- ‘আমাদের জন্য এত কিছু করার জন্য ধন্যবাদ। আমরা আশা করি, এই প্রজেক্টের মাধ্যমে আপনাকে এবং সবাইকে গর্বিত করতে পারব।’

    বিনোদন ডেস্ক

  • রাশমিকার সঙ্গেই কি প্রেম করছেন বিজয়?

    বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবারাকোন্ডা প্রেম করছেন—এমন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও তারা দুজনেই প্রেম সম্পর্ক অস্বীকার করেছেন। কিন্তু এই প্রথম প্রেমের কথা স্বীকার করলেন দক্ষিণী তারকা দেবারাকোন্ডা।

    সম্প্রতি একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ে এক সিনেমার প্রচারে অংশ নিয়েছিলেন বিজয় দেবারাকোন্ডা। সেখানেই এক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজয় বলেন, ‘আমার বয়স ৩৫। এই বয়সে কি কেউ সিঙ্গেল থাকে?’

    তিনি বলেন, আমি ডেটিংয়ে বিশ্বাসী নই। আমার কাছে কোনো সম্পর্কে জড়ানো মানে বন্ধুত্ব করা। এই বন্ধুত্ব পুরোনো হলেই আমি ভবিষ্যৎটা ভাবতে পারি।

    তবে এ অভিনেতা প্রেমিকার নাম গোপন রেখেছেন। বিজয়ের কথার মধ্যে ভক্তরা ঠিকই খুঁজে পেয়েছেন রাশমিকাকে। কেননা, এ মুহূর্তে রাশমিকাই হলেন বিজয়ের সবচেয়ে কাছের বন্ধু।

    এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী রাশমিকাও বিজয়কে কাছের বন্ধু বলে উল্লেখ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, বিজয় এমন একজন, যার সঙ্গে সব ব্যাপারেই পরামর্শ করেন তিনি। তবে ‘সিঙ্গেল নন’—বিজয়ের এমন মন্তব্যের পর রাশমিকার বক্তব্য জানা যায়নি।

    উল্লেখ্য, রাশমিকা বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২’ সিনেমার প্রচারে ব্যস্ত। আগামী ৫ ডিসেম্বর ছবিটি বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে রাশমিকার বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। 

    বিনোদন ডেস্ক

  • কাজল নাকি রাশমিকা, কে হচ্ছেন সালমানের নায়িকা?

    নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ২০২৫ সালে ঈদে আসছে ‘সিকান্দার’। যদিও আনুষ্ঠানিকভাবে সিকান্দার মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। আর এ সিনেমাতেই থাকছে চমক। 

    এবার সিকান্দার নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। ইতোমধ্যে এ সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে দেখা যাবে বিনোদন জগতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। সেই সঙ্গে আছেন কাজল আগারওয়াল।

    এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্টে কাজল আগারওয়াল তার সূর্যমুখী ফুলের তোড়ার ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি তার ভিআইপি আইডি কার্ড রেখেছিলেন। সেই ছবির সঙ্গে ট্যাগ করা হয়েছে ‘সিকান্দার দিন ১’। ছবিতে তিনি প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট এবং তার সহ-অভিনেত্রী রাশমিকাকেও ট্যাগ করেছেন।

    কাজলের শেয়ার করা ছবিটি সিকান্দারে অভিনয়ের বিষয়টিকে পরিষ্কার করেছেন তার ভক্ত-অনুরাগীদের কাছে, যা দ্রুত ভাইরাল হয়েছে। কাজল ও সালমান এর আগে কখনো স্ক্রিন শেয়ার করেননি। তাই ভক্তরা উচ্ছ্বসিত, তা হলো— এই জুটির মধ্যে নতুন রসায়ন দেখার অপেক্ষায়।

    উল্লেখ্য, সিকান্দার সিনেমা দিয়ে দীর্ঘ সময় পর পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন সালমান খান। তার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল টাইগার ৩। অন্যদিকে অভিনেত্রী কাজলের জন্য আগামী বছর যে তিনটি বড় সিনেমা রিলিজ পেতে চলেছে, তার মধ্যে সিকান্দার হলো একটি। কমল হাসান অভিনীত ইন্ডিয়ান থ্রি এবং বিষ্ণু মাঞ্চুর পৌরাণিক কান্নাপ্পা, যার মধ্যে কাজল একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। 

    বিনোদন ডেস্ক

  • ফের ডিপফেকের শিকার রাশমিকা!

    দক্ষিণের এসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ফের ডিপফেকের শিকার হয়েছেন তিনি। লিফট গার্লের পর এবার ঝরনার নিচে লাল বিকিনি পরে দাঁড়িয়ে পোজ দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। যার সঙ্গে রশমিকার ছবির মিল নিয়েও দাবি করা হচ্ছে। যদিও বিষয়টি সত্যি নয়, ভিডিওতে অন্য মহিলার মুখের উপর তার ছবি বসিয়ে দেওয়া হয়েছে।

    তবে এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য করেন নি রাশমিকা। সম্প্রতি কলম্বিয়ার মডেল ও কন্টেন্ট ক্রিয়েটার ড্যানিয়েলা ভিলারিয়াল একটি ভিডিও শেয়ার করেন ইনস্টাগ্রামে। যেখানে তাকে এক ঝরনার সামনে বিকিনি পরে নানা রকমের পোজ দিতে দেখা যায়। সেই ভিডিওতে রাশমিকার ছবি বসিয়ে দেওয়া হয়েছিল। 

    গত বছর অভিনেত্রী রাশমিকার একটি ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছিল। পরবর্তীতে মানুষ বিশ্বাস করতে শুরু করে সেই ভিডিও সত্যিই অভিনেত্রী রাশ্মিকার। কিন্তু ভিডিওটি ছিল ব্রিটেনের এক প্রভাবশালী নারী জরা প্যাটেলের।

    কিছুদিন ধরেই রাশমিকা ও বিজয় ডেটিং করছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে গুঞ্জন উঠেছে। যদিও তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের গুজব রয়েছে, তবে তারা কখনোই প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা স্বীকার বা অস্বীকার করেননি।

    চলতি বছরের এপ্রিলে আবুধাবিতে রাশমিকা মান্দানার জন্মদিন তারা একসঙ্গে উদযাপন করেছেন বলে জানা গিয়েছে। তবে নেটিজেনরা এমনটাও লক্ষ্য করেছে যে বিজয় তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিও রাশমিকা নিজেও শেয়ার করেছেন।

    উল্লেখ্য, অভিনেত্রীকে বর্তমানে 'পুষ্পা ২'-এ দেখা যাবে। ইতোমধ্যে এই সিনেমায় তার লুকও প্রকাশ্যে এসেছে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আল্লু অর্জুন ও ফাহাদ ফাসিলকে। অমিতাভ বচ্চন-অভিনীত ‘গুডবাই’-এর হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন রাশমিকা এবং তারপর 'মিশন মজনু'তে দেখা গিয়েছিল তাকে। তেলুগু এবং কন্নড়েও প্রচুর ছবিতে কাজ করেছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • সালমানের সঙ্গে এবার দেখা যাবে রাশমিকাকে

    দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। আগে বেশ কয়েকটি দক্ষিণি সিনেমায় তুমুল জনপ্রিয়তা পেয়েছেন, তবে সুকুমারের ‘পুষ্পা’ দিয়ে পান ব্যাপক পরিচিতি। কয়েকটি হিন্দি সিনেমাতেও দেখা গেছে। 

    rnrn

    নতুন খবর, সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’-এ অভিনয় করবেন রাশমিকা। খবর ভারতীয় গণমাধ্যম মিড-ডের। ছবিটির পরিচালক এ আর মুরুগাদাস।

    rnrn

    চলতি বছরই ‘সিকান্দার’ সিনেমার ঘোষণা আসে। জানানো হয়, আগামী বছরের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। 

    rnrn

    এতে সিকান্দর চরিত্রে দেখা যাবে ‘ভাইজান’কে। সাজিদ নাদিয়াদওয়ালার এই ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমির খানের সুপারহিট ছবি ‘গজিনি’-এর পরিচালক এ আর মুরুগাদাসকে।

    rnrn

    ‘সিকান্দার’-এ রাশমিকা অভিনয় করবেন, এমন খবর প্রকাশে আসার পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসছেন রাশমিকা। ইনস্টাগ্রামে এ নিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি। রাশমিকা লিখেছেন, ‘এ ছবির অংশ হতে পেরে আমি খুবই কৃতজ্ঞ।’

    rnrn

    ‘গুডবাই’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন রাশমিকা। এরপর ‘মিশন মজনু’-তে অভিনয় করেন। তবে নায়িকার সব রেকর্ড ভেঙে দেয় ‘অ্যানিমেল’। 

    rnrn

    সুপারহিট সিনেমাটি বানিয়েছিলেন আরেক দক্ষিণি নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ‘সিকান্দার’ ছাড়াও তাঁকে দেখা যাবে ‘ছাভা’ ছবিতে। সেখানে অভিনয় করছেন ভিকি কৌশল। ‘পুষ্পা টু’-তেও আছেন রাশমিকা।

    অনলাইন ডেস্ক