Home / Entertainment / পরিণীতির সাজ দেখে কটাক্ষ

পরিণীতির সাজ দেখে কটাক্ষ

রাজস্থানের উদয়পুরে রোববার রাজকীয় ঢঙে চার হাত এক হয়েছে অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার। পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিয়ে সারেন তারা। 

rnrn

তার পর প্রায় গোটা সন্ধ্যা কেটে গিয়েছে তখনও প্রকাশ্যে আসেনি নবদম্পতির বিয়ের ছবি। একটা লম্বা সময় পর মাঝরাতে এলো রাঘব-পরিণীতির প্রথম ছবি। যদিও বিয়ের ছবি এসেছে সোমবার সকালে। মাঝরাতে ছবিটি ছিল তাদের ‘রিসেপশন পার্টি’র। 

rnrn

গোলাপি সিমারি শাড়িতে পরিণীতি, খুব বেশ রূপটানের ছোঁয়া নেই। গলায় চোকার, সিঁথিতে চিলতে সিঁদুর ও হাতের গোলাপি চূড়া। স্ত্রীকে বাহুডোরে আগলে দাঁড়িয়ে রয়েছেন রাঘব। অভিনেত্রীর এই ছবি দেখেই কটাক্ষের শুরু। নেটাগরিকরা মোটেও ভালোভাবে নেননি অভিনেত্রীর এমন হালকা সাজপোশাক।

rnrn

কেউ পরিণীতির উদ্দেশে লিখেছেন, ‘কে বলবে ইনি নতুন কনে।’ কেউ আবার লিখেছেন, ‘এত সাদামাটা সাজ মনেই হচ্ছে না নতুন বিয়ে হয়েছে।’ 

rnrn

যদিও এর মাঝেই অভিনেত্রী পক্ষ নিয়ে একাংশ। তারা আবার পরিণীতির হয়ে জবাব দিয়েছেন ট্রোলারদের। দুপুরে বিয়ে, রাতে রিসেপশন, তাই এত তাড়াহুড়ো হয়তো খুব বেশি সাজগোজের সময় পাননি অভিনেত্রী — এমনই ধারণা একাংশের।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *