
দীর্ঘদিন ধরে নতুন কাজে নেই অভিনেত্রী কুসুম শিকদার। পাঁচ বছর আগে নাটকে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে।
rnrn
আর সাত বছর আগে ‘শঙ্খচিল’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন। তারপর দীর্ঘ বিরতি। অবশেষে বিরতির পর সিনেমা দিয়েই অভিনয়ে ফিরছেন এ অভিনেত্রী।
rnrn
শুধু অভিনয়ই নয়, ‘শরতের জবা’ নামের এ সিনেমার গল্প, চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনাও করেছেন কুসুম শিকদার। এটি তার সঙ্গে যৌথভাবে পরিচালনা করছেন সুমন ধর। এতে কুসুমের সঙ্গে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান।
rnrn
ইতোমধ্যে নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নে শুটিংও শুরু হয়েছে। নিজের প্রযোজিত ও পরিচালিত প্রথম সিনেমা প্রেক্ষাগৃহে নাকি ওটিটিতে মুক্তি পাবে, তা এখনো নিশ্চিত বলেননি এ অভিনেত্রী।
বিনোদন প্রতিবেদন





