Home / Entertainment / নোরা ফাতেহি ও আশরাফ হাকিমির প্রেমের গুঞ্জন, কারণ কী

নোরা ফাতেহি ও আশরাফ হাকিমির প্রেমের গুঞ্জন, কারণ কী

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির পেশাগত সাফল্যের পাশাপাশি এখন আলোচনায় তার ব্যক্তিগত জীবনও। বিশেষ করে মরক্কোর এক তারকা ফুটবলারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ‘সির সির’ প্রশংসা কুড়িয়েছেন নোরা। সংগীত প্রযোজক সঞ্জয় এবং ফরাসি শিল্পী ভেজিড্রিমের সঙ্গে তৈরি এই গানটি নোরার কাছে বিশেষ গুরুত্ব বহন করে বলে তিনি জানিয়েছেন। তবে তার এই সাফল্যের মাঝেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে আশরাফ হাকিমির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন। 

২০২৫ সালে আফ্রিকা কাপ অব নেশনস (এএফকন) দেখতে মরক্কোতে গিয়েছিলেন নোরা। সেই সময় বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, তিনি তার নতুন প্রেমিককে সমর্থন জানাতেই সেখানে উপস্থিত ছিলেন। যদিও ওই ফুটবলারের পরিচয় প্রকাশ করা হয়নি। পরে গুঞ্জন ওঠে, সেই ব্যক্তি আর কেউ নন, মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি। নোরার একটি ইনস্টাগ্রাম পোস্টে আশরাফ হাকিমির লাইক দেওয়ার পর এই আলোচনা আরও জোরালো হয়।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি নোরা ফাতেহি। অতীতেও টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন উঠলে তিনি ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছিলেন। ফলে আশরাফ ঘিরে ছড়িয়ে পড়া এই গুঞ্জন নিয়েও তিনি নীরব রয়েছেন।

অন্যদিকে আশরাফ হাকিমি ২০২০ সালে অভিনেত্রী হিবা আবুককে বিয়ে করেন। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। তবে ২০২৩ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ডাচ সুপার মডেল ইমান হাম্মামের সঙ্গেও তার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। যদিও সেই সম্পর্ক নিয়েও কেউ প্রকাশ্যে মুখ খোলেননি।

ফলে নোরা ফাতেহি ও আশরাফ হাকিমির সম্পর্কের বিষয়টি এখনো কেবল গুঞ্জনেই সীমাবদ্ধ। দুই তারকার কেউই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানাননি।

সূত্র: বলিউড সাদিজ

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *