নুসরাতকে খোঁচা দিয়ে মিমির প্রশংসায় পঞ্চমুখ অঙ্কুশ

Written by

in

অঙ্কুশ হাজরা এখন দারুণ ব্যস্ত তার আগামী ছবি মির্জার প্রচার নিয়ে। এটা তার প্রথম প্রযোজিত ছবি। আর সেই ছবির প্রচারে গিয়েই এবার অভিনেতা লোকসভা নির্বাচনসহ রাজনীতি ও নুসরাত জাহানকে নিয়ে কথা বলেছেন। 

rnrn

এদিন সাংবাদিক তাকে যখন লোকসভা নির্বাচন এবং টালিউড থেকে যারা প্রার্থী হন তাদের প্রসঙ্গ তোলেন, তখন অঙ্কুশ সাফ জানিয়ে দেন, 'অনেক অভিনেতা-অভিনেত্রী আছেন, যারা স্টেজে উঠে খালি কাই কাই করে চ্যাঁচান। বলেন একে চাপকাবো, ওকে চাপকাবো। কিন্তু কাজে নবডঙ্কা। এরা পলিটিক্সের কিছু জানে না।' 

rnrn

এর পরই যখন ফের সোজাসুজিভাবে নুসরাত জাহানের নাম করেন, তখন অভিনেতা বলেন, 'ভালো ইন্টারভিউ দিচ্ছি, আবার এসব নাম কেন? থাক না।' 

rnrn

এখান থেকেই বেশ বোঝা যায় যে অঙ্কুশ হাজরা তার একসময়ের সহকর্মীর ওপর বেজায় চটে আছেন।

rnrn

এদিন রাজনীতি নিয়ে অঙ্কুশ বলেন, 'কেউ কেউ আছেন যারা সৎ উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে আসেন। আবার কেউ কেউ আছেন যারা কিচ্ছু বোঝেন না। কিছু না। খালি একটা অলটারনেটিভ ক্যারিয়ারের জন্য চলে যায়। আমি তো এদের অনেককেই বলেছি— যে ইন্ডাস্ট্রি থেকে এসেছো, সেখানেই মাটি শক্ত হলো না; এর মধ্যে আবার অন্য পেশা। আমাদের পেশায় তো আর টাকা কম নয়, তাও যে কেন করে!'

rnrn

সবাই জানেন মিমি চক্রবর্তী অঙ্কুশ হাজরার খুবই ঘনিষ্ঠ বন্ধু। মিমিও একটা সময় প্রত্যক্ষভাবে রাজনীতি করেছেন। যাদবপুর থেকে এমপি হয়েছিলেন, তবে এবার আর ভোটে লড়ছেন না। 

rnrn

তাকে নিয়ে অঙ্কুশ এদিন বলেন, 'ও খুব সৎ, যা বলার মুখের ওপর বলে।'

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *