Tag: মিমি

  • মিমির জন্মদিনে যে উপহার পাঠালেন মমতা

    টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর গত মঙ্গলবার ছিল জন্মদিন। তৃণমূলের সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী জীবনের বিশেষ এই দিনটি কাটিয়েছেন কাছের মানুষদের সঙ্গে নিয়েই।  জন্মদিনের মধ্যরাত থেকেই মিমির বাড়িতে হাজির হয়ে যান তার কাছের বন্ধু-বান্ধবরা। আর তাদের সঙ্গে নিয়েই কেক কেটে হই হুল্লোড় করে জন্মদিন পালন করেন অভিনেত্রী। 

    এরই মধ্যেই তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এলো জন্মদিনের বিশেষ উপহার। সাবেক সংসদ সদস্যকে পাঠানো উপহারের কথা জানিয়েছেন অভিনেত্রী। গতকাল বুধবার তার ইনস্টাগ্রামের স্টোরিতে— যারা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তাদের সবার ছবি পোস্ট করেন মিমি চক্রবর্তী। আর সেখানেই দেখা যায় অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রীকে ফুলের তোড়াসহ একটি কার্ড পাঠান রাজ্যের মুখ্যমন্ত্রী। মিমি সেই ছবি শেয়ার করে লিখেছেন— ধন্যবাদ দিদি। 

    উল্লেখ্য, প্রতি বছরই মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা পাঠানো হয়। কিন্তু এ বছরটা ছিল অন্যরকম। মিমি সক্রিয় রাজনীতি থেকে বিদায় নিয়েছেন। মুখ্যমন্ত্রীর কাছে টালিউড তারকারা খুবই প্রিয়। তাই নিয়ম করেই তাদের প্রত্যেকের জন্মদিন বা যে কোনো শুভ অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে ভোলেন না মুখ্যমন্ত্রী। 

    গত বছর লোকসভা নির্বাচনের আগে যাদবপুরের তৃণমূল সংসদ সদস্য মিমি চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরপর দুই রোগী কল্যাণ সমিতির চেয়্যারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন সাবেক এ সংসদ সদস্য। পদত্যাগ করেছিলেন সংসদের স্ট্যান্ডিং কমিটি থেকেও। আর এরই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও লিখেছিলেন যাদবপুরের তৃণমূল সাবেক এ সংসদ সদস্য। 

    জানা গেছে, চিঠিতে কিছু অভিমানের কথাও মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন অভিনেত্রী। এরপরই মিমি সংসদ পদ ছাড়েন। যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে দাঁড়ান অভিনেত্রী সায়নী ঘোষ এবং জয়লাভ করেন। 

    বিনোদন ডেস্ক

  • এবার ডাইনির ভূমিকায় মিমি, যা বললেন পরিচালক

    টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর মঙ্গলবার ছিল জন্মদিন। এদিন প্রকাশ্যে এসেছে তার নতুন ওয়েব সিরিজের পোস্টার। সিনেমাপ্রেমী অনুরাগীদের মধ্যে অভিনেত্রীর লুক নিয়ে কৌতূহল দানা বেঁধেছে। তবে কি এবার মিমি ডাইনির ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন?

    মঙ্গলবার জন্মদিনেই তার অভিনীত নতুন ওয়েব সিরিজের পোস্টারে দেখা যায়, মিমি চক্রবর্তীর মুখে রক্ত ও হাতে কাটারি! অভিনেত্রীর চমকপ্রদ লুক দেখেই অনুরাগীদের কৌতূহল জোরালো হয়েছে। সিরিজের নাম ‘ডাইনি’। অনেকেরই মনে প্রশ্ন— তবে অভিনেত্রীকে কি তাহলে এবার ডাইনির চরিত্রে দেখা যাবে?

    এমন প্রশ্নের উত্তর পেতে আনন্দবাজার অনলাইন সিরিজের পরিচালক নির্ঝর মিত্রের সঙ্গে যোগাযোগ করেছিল। পরিচালক জানালেন, সকাল থেকেই সামাজিক মাধ্যমে এ সিরিজ নিয়ে নানা মত তার নজরে এসেছে। নির্ঝর বলেন, আমার সিরিজে ‘ডাইনি হত্যার প্রথা’র বিরোধিতা করতে চেয়েছি। এখনো রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বহু নারীকে ডাইনি অপবাদে হত্যা করা হয়। এই সিরিজ তারই বিরোধিতা করবে।

    সংবাদমাধ্যমে খবর পড়েই নির্ঝর বিষয়টি জানতে পারেন এবং তার পর সিরিজ তৈরির সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ঝাড়খণ্ডে এই কুপ্রথার বিরুদ্ধে আইন থাকলেও এখনো আমাদের রাজ্যে কোনো আইন তৈরি হয়নি।

    পরিচালক বলেন, গত বছর কলকাতা এবং উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে এই সিরিজের শুটিং করেছেন। তিনি বলেন, উত্তরবঙ্গে আমার ছোটবেলা কেটেছে। তখন চা-বাগানে এ রকম কিছু ঘটনা আমি নিজেও দেখেছি।

    এই সিরিজের মাধ্যমে ‘সারভাইভাল থ্রিলার’ ঘরানাকে বাংলায় ফিরিয়ে আনতে চেয়েছেন নির্ঝর। পরিচালক বলেন, বলিউডে ‘এনএইচ টেন’ বা দক্ষিণে ‘মঞ্জুমেল বয়েজ’ আমরা দেখেছি। বাংলায় উত্তমকুমার অভিনীত ‘সিস্টার’ সিনেমার কথা মনে পড়ছে। 

    উত্তরবঙ্গের প্রেক্ষাপটে দুই বোনের গল্প বলবে এই সিরিজ। গল্প এখনই খুলে বলতে নারাজ পরিচালক। মিমির চরিত্রটি কী রকম? পরিচালকের হেঁয়ালি উত্তর— এটুকু বলতে পারি, মিমি এখানে ডাইনির চরিত্রে অভিনয় করেনি। নির্ঝর বলেন, পোস্টারের মতোই সিরিজে মিমিকে নতুনভাবে আবিষ্কার করবেন দর্শকরা।

    এ সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন মঞ্চাভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, শ্রুতি দাস, বিশ্বজিৎ দাস প্রমুখ। সিরিজটি আগামী মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • ফের বাংলাদেশি ছবিতে মিঠুন, বিপরীতে থাকছেন মিমি

    টালিউড কিংবা বলিউড সর্বত্রই আছেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। সন্তান হোক বা শাস্ত্রী কিংবা কাবুলিওয়ালা—সব জায়গায় আছেন ফাটাকেষ্টখ্যাত এ অভিনেতা। নির্মাতারা যেন তাকে ছাড়ার পাত্র নয়, এখনো একাধিক ছবি আছে তার হাতে। এর মধ্যেই জানা গেছে হুমায়ূন আহমেদের গল্পে নতুন ছবিতে কাজ করবেন মিঠুন চক্রবর্তী।

    আনন্দবাজার সূত্রে জানা গেছে, মিঠুন চক্রবর্তীকে আগামীতে মানসমুকুল পালের ছবিতে দেখা যাবে। সহজ পাঠের গপ্পোখ্যাত পরিচালক এবার বাংলার শীর্ষ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি উপন্যাসকে ভিত্তি করে ছবি আনতে চলেছেন। তার বিপরীতে দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী আফসানা মিমিকে। ভারতের জাতীয় পুরস্কার জয়ী এই পরিচালক চিত্রনাট্য লেখার আগে বাংলাদেশ ভ্রমণ করবেন বলে জানা গেছে।

    বাংলাদেশ কেন? আসলে পরিচালক নিজে একবার উপন্যাসে থাকা জায়গাগুলো ঘুরে দেখতে চান চিত্রনাট্য লেখার আগে। সেই বিষয়ে তিনি ভারতের একটি বাংলা গণমাধ্যমে বলেন, হুমায়ূন আহমেদের যে উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লেখা শুরু করছি, তাতে বাংলাদেশের একাধিক জায়গা উল্লেখ রয়েছে। তাই ওখানকার ঢাকা, কিশোরগঞ্জসহ অন্যান্য জায়গায় যাওয়ার কথা আছে। সেই জায়গাগুলো নিজে গিয়ে দেখলে সেই উপলব্ধি আমার থাকবে, আর তাতে চিত্রনাট্য লেখার কাজও সহজ হবে।

    মানসমুকুল পাল বলেন, শুধু জায়গা পরিদর্শন নয়, বাংলাদেশে এসে অভিনেত্রী আফসানা মিমির সঙ্গেও দেখা করবেন তিনি। ছবির অনেকটা শুটিং বাংলাদেশে হবে। কিন্তু এখনই নয়; বর্তমানে তার হাতে আরও তিনটি ছবির কাজ রয়েছে। সে ছবিগুলো শেষ করে তবেই তিনি এই ছবির কাজে হাত দেবেন।

    বিনোদন ডেস্ক

  • পাকিস্তানে মুক্তি পাচ্ছে শাকিব-মিমির ‘তুফান’

    সারাবিশ্বে
    তুফানভালোই তাণ্ডব
    চালিয়ে আসছে।
    যদিও সেটি মাঝপথে থমকে গেছে জুলাই-আগস্ট বিপ্লবের কারণে। নতুন বাংলাদেশ জন্মের কারণে। আওয়ামী লীগ
    সরকার পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার গঠন হয়।
    এরপর শাকিব খান রায়হান রাফীর নতুন নতুন অনেক সিনেমার খবর প্রকাশ্যে এলেওতুফান রেশ যেন রয়ে গেল এখনো।

    এরই সূত্র ধরে ছবিটি এবার মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানে। যেখানে বাংলাদেশের সিনেমা মুক্তির খবর সচরাচর মেলে না। সংশ্লিষ্টরা জানালেন, ইতোমধ্যে শুরু হয়েছে ছবিটির উর্দু ভাষায় ডাবিং। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। 

    ‘তুফান’
    ছবিটি এর
    আগে বাংলাদেশের পাশাপাশি ভারত,
    অস্ট্রেলিয়া,
    আমেরিকা,
    কানাডা,
    ইংল্যান্ডসহ আরও বেশ কয়েক দেশে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এরই ধারাবাহিকতায় আগামী নভেম্বর এটি পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে বলে জানান নির্মাতা রায়হান রাফী।


    নির্মাতা
    বলেন, ‘আমি নিজেই জানতাম না ব্যাপারটা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুনলাম শাকিব ভাই নিজেই পাকিস্তানের পরিবেশকদের সঙ্গে কথা বলে সেখানে মুক্তির ব্যবস্থা করেছেন। তারাও আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি আমাদের জন্য বেশ ইন্টারেস্টিং হবে বলে মনে হচ্ছে।

    এদিকে পাকিস্তানি গণমাধ্যম সূত্রে জানা গেছে,
    এরই মধ্যে
    তুফান
    পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে। দেশটিতে এটি আমদানি করছে এভারেডি পিকচার্স।

    প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই সূত্র জানিয়েছে,
    ঈদুল আজহায় মুক্তির পর বিশ্বজুড়ে সিনেমাটি ৫৬ কোটি টাকার ব্যবসা করেছে,
    যা এখন পর্যন্ত ঢালিউডে সর্বোচ্চ ব্যবসার রেকর্ড। এর আগে শাকিবেরপ্রিয়তমা
    ৪২ কোটি টাকার ব্যবসা করেছিল।

    এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন নাবিলা, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু প্রমুখ। সম্প্রতি সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি হইচইতেও উন্মুক্ত হয়েছে।

    জানা
    গেছে,
    এর আগে গত এপ্রিলে জাজ মাল্টিমিডিয়ারমোনা:
    জ্বীন সিনেমা দিয়ে পাকিস্তানের হলে বাংলা সিনেমা মুক্তির প্রক্রিয়া শুরু হয়।

    স্পোর্টস ডেস্ক

  • বিয়ে-সংসার নয়, স্বাধীনভাবে বাঁচতে চাই: মিমি

    বাংলাদেশ ও ভারত, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিনোদন জগত থেকে রাজনীতিতে অংশ নিয়ে ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভার সদস্য নির্বাচিত হন মিমি।

    পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্ম নেওয়া এই অভিনেত্রীর বয়স ৩৬ ছুঁই ছুঁই। অথচ এখনো বিয়ের পিঁড়িতে বসেননি। আর বিয়ে নিয়ে তার তেমন কোনো আগ্রহ নেই। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে জনপ্রিয় এই অভিনেত্রী জানিয়েছেন, সিঙ্গেল লাইফ খুব বেশি উপভোগ করেন। তাকে সঙ্গ দেয় প্রাণপ্রিয় পোষ্যরা। কাজেই তাকে কোনোরকম একাকীত্ব গ্রাস করে না, শুধু ঘুমিয়েই আনন্দে জীবন কাটাতে চান অভিনেত্রী। 

    মিমি বলেন, ‘এক মুহূর্তের জন্যও মনে হয় না, আমার একটা বিয়ে হোক, সংসার করব। আমি নিজেই পরিপূর্ণ। স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই।’

    তিনি আরও বলেন, ‘আমার মনে হয় যদি কেউ একবার একা থাকা শিখে যায়, তাহলে তার থেকে শক্তিশালী নারী আর কেউ নেই। নিজের মতো করে জীবন এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমার শোয়ার ঘর আর পোষ্য সারমেয় ছাড়া পৃথিবীর আর কোথাও থাকতে চাই না আমি। ওদের মুখ দেখে ঘুমাতে যাই, ওদের মুখ দেখে ঘুম থেকে উঠি। এর বাইরে কিচ্ছু চাই না আমি।’

    কিছু মানুষের আচার আচরণে অসন্তোষ প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘বর্তমান সময়ে ঔদ্ধত্য এমন জায়গায় পৌঁছেছে যে, রাস্তায় লোকজনদের ওপর ঔদ্ধত্য আচরণ করে অনেকে বান্ধবী পটাতে চায়। পূজায় পৌরুষের বহর যেন আরও বেড়ে যায়! সাঁ করে জোরে বাইক চালিয়ে বেরিয়ে যায়! এই পুরুষই প্রেম করে বিয়ের পরে অত্যাচারী হয়ে ওঠে।’

    বিনোদন ডেস্ক

  • মিমির বন্ধু হতে মানতে হবে যেসব শর্ত

    টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে কৌতূহলের শেষ নেই। তিনি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে যাই পোস্ট করুন না কেন তা ভক্ত-অনুরাগীদের চোখ এড়ানো যায় না। তিনি যেমন জনপ্রিয় তার আদরের পোষ্যরাও ঠিক তেমন জনপ্রিয়। তিনটি পোষ্যপ্রাণী আছে মিমির। চিকু, ম্যাক্স আর জাদু। 

    তাদের নানা ধরনের কর্মকাণ্ড মাঝে মাঝেই ইনস্টাগ্রামে পোস্ট করতে থাকেন অভিনেত্রী। এই তিনজনকে ঘিরেই যে তার জীবন সেটা অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেখলেই বোঝা যায়। এবার নায়িকা জানালেন যে কী করলে তার বন্ধু হওয়া যাবে।

    এ অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে লেখা আছে, ‘আমার বন্ধু হতে চাইলে কুকুর হতে হবে, না হলে কুকুর থাকতে হবে।’

    নায়িকার পোষ্য প্রেম প্রত্যেকের জানা। কিছুদিন আগেই তার জাদু একটি কাণ্ড ঘটিয়েছিল। সেই সঙ্গে অবশ্য সঙ্গ দিয়েছিল চিকু এবং ম্যাক্স। নায়িকার যোগাভ্যাসের ম্যাট ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। 

    যা দেখে রাগ তো করেছেন অভিনেত্রী। কিন্তু কী আর করা যাবে তাতে। অবলা প্রাণীদের আর কত বকবেন অভিনেত্রী? পরের দিন যদিও নতুন ম্যাট কিনে নিয়ে আছেন তিনি। মিমি আর তার পোষ্যদের এমন কর্মকাণ্ড তবে সবার প্রিয়।

    উল্লেখ্য, ইন্ডাস্ট্রির পার্টি বা যে কোনো অনুষ্ঠানে খুব কমই দেখা যায় অভিনেত্রীকে। মা-বাবা আর তিন পোষ্যকে ঘিরেই তার জীবন আবর্তিত। অনেক সময়ই তাই এমন প্রশ্নের সম্মুখীনও হতে হয় অভিনেত্রীকে যে তিনি বিয়ে কবে করছেন? আবার এমনও হয় অনেকে নায়িকার বন্ধু হতে চায়। এমন বাসনা যে অনেকের মনেই রয়েছে তা নায়িকা নিজেও জানেন।

    বিনোদন ডেস্ক

  • মিমির জামা ছিঁড়ে ফেলেছে কে?

    টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী এ মুহূর্তে খুব একটা ব্যস্ততা নেই। খুব ব্যস্ত না থাকলেও সিনেমা, ওয়েব সিরিজ দুই প্ল্যাটফর্ম আর চিকু, ম্যাক্স আর জাদুকে নিয়ে কাজের মধ্যে ডুবে আছেন তিনি। বেছে বেছে কাজ করছেন। একের পর এক ভালো কাজ দর্শকদের উপহার দিয়ে যাচ্ছেন। এর আগে শাকিব খানের সঙ্গে ‘তুফান’ ছবিতে কাজ করে দুই বাংলায় ঝড় তুলেছেন। এখন মিমি ‘দুষ্টু কোকিল’ নামেই পরিচিত। 

    বর্তমানে নিজ শহরে নিজেকে নিয়েই ব্যস্ত এ অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে মা-বাবা ও তিন পোষ্যকে নিয়েই অভিনেত্রীর জগৎ। মাঝে মধ্যেই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন মিমি।

    দেখা যায়, সামাজিকমাধ্যমে এ অভিনেত্রী তার তিন পোষ্যের অনেক ধরনের কাণ্ড-কারখানা তুলে ধরেন। তাদের ছবি আর ভিডিও দেখেই বোঝা যায় তিনি কতটা ব্যস্ত। একেবারে নিজ সন্তানের মতোই তার পোষ্যদের ভালোবাসেন এ অভিনেত্রী। তাদের নিয়ে মিমির সংসার। বাড়িতে থাকলে চিকু, ম্যাক্স আর জাদু— এই তিনজনকে নিয়েই সময় কাটে তার।

    তাদের ওপর যেমন অতিষ্ঠ নায়িকা, তেমনই আবার তাদেরকে ছাড়া এক মুহূর্ত কাটাতে পারেন না। বেশ কিছু দিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন এ অভিনেত্রী। যেখানে দেখা যায়— ক্ষতবিক্ষত তার হাত! জাদুর নখের আঁচড় লেগেছিল তার হাতে। এর পরই ঘটল আরও এক ঘটনা। 

    মিমির শখের একটি সবুজ রঙের জামা ছিঁড়ে ফেলেছে তার পোষ্যরা। আর তা দেখেই রেগে লাল মিমি। তবে যতই রাগ হোক না কেন নিজের সন্তানকে কি বেশি কিছু বলা যায়! ঠিক এটাই ঘটেছে অভিনেত্রীর সঙ্গে।

    সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন মিমি। যেখানে দেখা যাচ্ছে রীতিমতো চিৎকার করছেন অভিনেত্রী। আর নায়িকাকে দেখে ছুটে পালাচ্ছে তার আদরের দুই পোষ্য। কারণ নায়িকা নিজেও জানেন ওদের বলে তো কোনো লাভ নেই। তবে চিকু ও জাদু দুজনেই বুঝতে পেরেছে যে তাদের মা রেগে গেছে।

    বিনোদন ডেস্ক

  • মিমির পরিচালকের সঙ্গে কাজ করা নিয়ে যা বললেন দেব

    দুই বাংলার যৌথ প্রযোজনার ছবি ‘তুফান’। সম্প্রতি বাংলাদেশে ঈদে মুক্তি পেয়েছে ছবিটি। ইতোমধ্যে বাংলাদেশের বক্স অফিসে আলোড়ন তুলেছে শাকিব-মিমি অভিনীত তুফান। ইতোমধ্যে ২০ কোটি টাকা মুনাফা করেছে এ ছবিটি। রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ ছবিটি কলকাতায় মুক্তি পেয়েছে ৫ জুলাই। 

    rnrn

    আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ভারতে মুক্তি পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত ছবি ‘তুফান’। গত মাসে ঈদের মৌসুমে ছবিটি বাংলাদেশে মুক্তির পর থেকে সে দেশের বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে। যদিও পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ছবির ব্যবসা নিয়ে তেমন সাড়া মেলেনি। এর মধ্যেই অন্য আলোচনা শুরু হয়েছে টালিউডে। জিৎ ও দেবের তরফ থেকে নাকি এ ছবির পরিচালক রায়হান রাফির কাছে নতুন কাজের প্রস্তাব গেছে। 

    rnrn

    এ বিষয়ে অভিনেতা দীপক অধিকারী দেব সামাজিকমাধ্যমে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। রবিবার এ প্রসঙ্গে একটি পোস্ট করেছেন তিনি। ইনস্টাগ্রামের স্টোরিতে অভিনেতা একটি সংবাদমাধ্যমের খবরের অংশ ভাগ করে নিয়েছেন। সেখানে রাফির বয়ানে দাবি করা হয়েছে— দেব ও জিৎ তার সঙ্গে কাজ করতে রাজি। এ নিয়ে দেব লেখেন, ‘খবরটি সত্যি নয়; তবু আমার তরফে ওর জন্য শুভেচ্ছা।‘

    rnrn

    এতদিন লোকসভা নির্বাচনের কারণে অভিনয় থেকে কয়েক মাসের বিরতিতে ছিলেন দেব। ভোট শেষে তিনি আবার অভিনয়ে ফিরেছেন। বাকি থাকা কাজ শেষ করছেন দেব। 

    rnrn

    ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, এ মুহূর্তে দেবের যে ব্যস্ততা, তাতে আরেকটি নতুন ছবি নিয়ে আলাদা করে সময় বের করা তার পক্ষে কঠিন। কারণ আগামী ৯ জুলাই থেকে কলকাতায় ‘খাদান’ ছবির শেষ পর্বের শুটিং শুরু করবেন তিনি। চলতি মাসের শেষ পর্যন্ত চলবে এ ছবির শুটিং। ‘খাদান’-এর পর সম্ভবত প্রযোজক অতনু রায়চৌধুরী ও পরিচালক অভিজিৎ সেনের নতুন ছবির ঘোষণা হতে পারে। এ ছবিতেও থাকছেন দেব। ছবিটি বছরের শেষে মুক্তি পেতে পারে। 

    rnrn

    অন্যদিকে পুজোয় সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে দেব নিয়ে আসছেন ‘টেক্কা’। তাই রাফির নতুন ছবি নিয়ে এখনো দেবের কোনো ভাবনা না থাকাটাই স্বাভাবিক। অভিনেতার ঘনিষ্ঠ মহল আরও জানিয়েছে, এখনো এ রকম কোনো সম্ভাবনা তৈরি হয়নি বলেই অভিনেতা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। নতুন ছবি চূড়ান্ত হলে, দেব তা আড়াল করেন না।

    rnrn

    এদিকে দেব ও জিৎ প্রসঙ্গে পরিচালক রায়হান রাফি জানিয়েছেন, এখনো তাদের নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে পরিচালক ‘তুফান’ ছবির মুক্তি উপলক্ষে টালিউডে গিয়ে বলেছিলেন— এপার বাংলার সুপাস্টারদের সঙ্গে তিনি কাজ করতে ইচ্ছুক। তবে আগামী দিনে রাফির ছবিতে দেব থাকবেন কিনা, তা জানার জন্য অপেক্ষা করতে হবে।

    rnrn

    এ তুফান ছবিতে অভিনয় করেছেন টালিউড অভিনেতা লোকনাথ দে। শাকিব খানের ক্যারিশমা দেব-জিৎদের ছাপিয়ে গেছে কিনা—এমন প্রশ্নে খানিক দোনাটানায় লোকনাথ দে বলেন, ‘আসলে উত্তরটা হ্যাঁ আবার না। শাকিব খান বাংলাদেশে যে জায়গাটায় রয়েছেন, সেখানে আমার মনে হয় এক থেকে দশের মধ্যে তিনিই। সেই জায়গায় অন্য অভিনেতারা ‘ব্যাকফুটে’। কিন্তু আমাদের এখানে তেমন নয়। আমাদের জিৎ-দেব আছে। ওদের শুধুই শাকিব। জিৎ যেমন চেষ্টা করছেন। দেব অন্যধারার ছবি করছেন। যে ধরনের ছবি করে দেব সেই উচ্চতায় পৌঁছেছেন সেটাকে গুরুত্ব দেওয়া উচিত। তবেই ইন্ডাস্ট্রির ভালো হবে। তবে বর্তমান সময় দুই দেশের যৌথ প্রযোজনায় আরও ছবি হওয়ার দরকার বলে মনে করেন তিনি।

    rnrn

    তিনি বলেন, ছবির পরিচালক রায়হান রাফি যে ছবি বানিয়েছেন, সেটিতে কুর্নিশ জানানোর মতো। ইতোমধ্যে এ ছবিটি বাংলাদেশে নজির গড়েছে। অনেকেই হয়তো বলিউডের ছবির সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন কিংবা দক্ষিণী ছবি ‘কেজিএফ’-এর তুলনা টানতে পারেন। কিন্তু ‘তুফান’ অবশ্যই ওই ধরনের বড় বাজেটের ছবি নয়। রাফির ভাবনার ক্যানভাসটা বড়। যেটি ভালো লেগেছে, এই ছবিতে পরিচালক বাংলাদেশের তারকা শাকিবকে যে মুনশিয়ানা দিয়ে ব্যবহার করেছে, সেটি প্রশংসার দাবি রাখে। সামগ্রিকভাবে এটা ‘মাল্টিস্টার’ ছবি।

    rnrn

    সামাজিকমাধ্যমে অনেকেই রণবীর কাপরের ‘অ্যানিমেল’ ছবির সঙ্গে মিল খুঁজে পান—এমন প্রশ্নে সেটি মানতে নারাজ লোকনাথ বলেন, গল্পের দিক থেকে একেবারেই ‘অ্যানিমেল’-এর সঙ্গে এই ছবির তুলনা করা যাবে না। তবে নায়কের সাজসজ্জা মিলতেই পারে, সেটি নিয়ে বিতর্ক তৈরি করা অনর্থক।

    rnrn

    বাংলাদেশের একাধিক অভিনেতার সঙ্গে কাজ করলেও মোশাররফ করিমের প্রশংসায় পঞ্চমুখ লোকনাথ দে বলেন, ‘মোশাররফ করিমকে আমার মনে হয় দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা অভিনেতা।’

    rnrn

    উল্লেখ্য, ‘তুফান’ সিনেমায় অভিনয় করেছেন বাংলার কিং শাকিব খান, টালিউড নায়িকা মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, নাবিলার ছাড়াও বাংলাদেশের একাধিক জনপ্রিয় অভিনেতা। সূত্র: আনন্দবাজার।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে হঠাৎ চটে গেলেন মিমি

    ঈদুল আজহায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ঝড়’ তোলার পর এবার ভারতে মুক্তি পেয়েছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনীত সিনেমা ‘তুফান। শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় ‘তুফান’। 

    rnrn

    রায়হান রাফী পরিচালিত সিনেমাটি মুক্তির পর থেকেই আলোচনায়। গতকাল (বৃহস্পতিবার) বিকালে কলকাতার সাউথ সিটি মলে অনুষ্ঠিত হয় সিনেমাটির কলকাতা প্রিমিয়ার। এর আগে সেখানে সংবাদ সম্মেলনে হাজির হন শাকিব ও মিমি।

    rnrn

    এদিন ঢালিউড খানকে নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মিমি। সিনেমা সংশ্লিষ্টও বিভিন্ন ব্যাপারে কথা বলেন। এ সময় ট্রোলারদের একহাত নিতেও ছাড়েননি তিনি। কথা বলতে গিয়ে হঠাৎ চটে যান মিমি।

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী মিমি বলেন, প্রোমোশনে একটা হিন্দি কথা বলে থাকি, তাহলে আপনাদের চ্যানেলেরেই নিচে গিয় বলবে যে, হ্যাঁ- হিন্দিতে কথা বলছে, হ্যাঁ ইংরেজিতে কথা বলছে। কেন, বাংলা ভাষায় কথা বলতে লজ্জা লাগে? অথচ তারা কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখে না। তাদের উদ্দেশে বলব যে, কমেন্টে বাংলা ভাষাকে ভালো না বেসে সিনেমা হলে গিয়ে ভালো বাসুন। তাহলেই সবাই এগিয়ে যেতে পারবে।

    rnrn

    টালিউড তারকা বলেন, তারকাদের নানা সময় বিভিন্ন ব্যাপারে কটাক্ষের মুখে পড়তে হয়। কখনো ক্যারিয়ার, কখনো লাইফস্টাইল, ভাষা, ড্রেসআপ এবং কখনো ব্যক্তিগত জীবন নিয়ে। 

    rnrn

    যারা তারকাদের নিয়ে ট্রোল করেন, তাদেরকে স্পষ্টভাষায় জবাব দিয়ে মিমি বোঝালেন- প্রতিবাদ কমেন্ট বক্সে নয়, বাস্তবে দেখালে তাতে উপকৃত হবে সবাই।

    বিনোদন ডেস্ক

  • বুবলীকে চেনেন না মিমি!

    দেশের মাটিতে ‘ঝড় তুলে’ এবার ভারতে মুক্তি পাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা। আজ (শুক্রবার) পশ্চিমবঙ্গের সাউথ সিটি, স্টার থিয়েটার, লেক মলসহ ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। 

    rnrn

    এ উপলক্ষ্যে সিনেমাটির প্রচারে অংশ নিতে গত বুধবার কলকাতায় গেছেন শাকিব। গতকাল (বৃহস্পতিবার) বিকালে কলকাতার সাউথ সিটি মলে হয়েছে ‘তুফানের’ কলকাতা প্রিমিয়ার। এর আগে বিকালে এক সংবাদ সম্মেলনে হাজির হন শাকিব ও মিমি। 

    rnrn

    সংবাদ সম্মেলনে শাকিব নানা প্রশ্নের মুখোমুখি হয়েছেন। এরমধ্যে সাবেক স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে প্রশ্ন করা হয়। মি. খানের কাছে জানতে চাওয়া হয় তার ‘তুফান’ সিনেমা বুবলী দেখেছেন কি না, আর দেখে থাকলে তার রিয়েকশন কী?

    rnrn

    এমন প্রশ্নে শাকিব মাইক্রোফোন হাতে নিয়ে কিছুক্ষণ মুচকি হাসেন। মাইক্রোফোন ছাড়া মজা করে বলেন, ‘কোনো রিয়েকশন নেই’। 

    rnrn

    এরপর ঢালিউড খান বলেন, ‘প্রাসঙ্গিক প্রশ্নে ফিরি- মিমির সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? এই যে পাশাপাশি বসে কথা বলছি, এতক্ষণেও বোঝা যায়নি?’

    rnrn

    বুবলী প্রসঙ্গে করা প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘আর কে দেখেছে, আমি ঠিক….।’

    rnrn

    এদিকে বুবলী সিনেমাটি দেখেছেন কি না, আর দেখে থাকলে তার রিয়েকশন কী?- এ প্রশ্নটি করার পরই পুরো সংবাদ সম্মেলনে হাসির রোল পড়ে যায়। তবে মিমি চক্রবর্তী বারবার তার পাশের জনকে জিজ্ঞাসা করেছেন, ‘বুবলী কে?’

    rnrn

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- এসভিএফের পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, পরিচালক রায়হান রাফী।

    rnrn

    উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকেরা। ঢাকার গণ্ডি পেরিয়ে এবার পশ্চিমবঙ্গের দর্শকের সামনে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার ‘কিং’ শাকিব খান। শাকিব খানের সঙ্গে চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাভলুসহ অনেকে সিনেমাটিতে অভিনয় করেছেন।

    বিনোদন ডেস্ক