নিপীড়িনের অভিযোগ ন্যান্সির

Written by

in

আওয়ামী সরকারের আমলে বৈষম্যের শিকার হয়েছিলেন অনেক সংগীতশিল্পী। কালো তালিকায় ফেলে কোনঠাসা করে রাখা হয়েছিল অনেককে। স্বৈরাচার সরকার পতনের পরই প্রকাশ্যে আসছে তাদের সকল অপকর্ম। রাজনৈতিক পরিচয়ের কারণে ১০ বছরের বেশি সময় ধরে ব্ল্যাকমেইল ও নিপীড়নের শিকার হয়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তাকেও রাখা হয়েছিলো কালো তালিকায়। দেয়া হয়নি গান গাওয়ার সুযোগ। সম্প্রতি এমন অভিযোগ করেছেন তিনি। এক পর্যায়ে দেশ ত্যাগ করার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন এ শিল্পী। 

rnrn

ন্যান্সি বলেন, ‘আমি বিএনপির কোনো পদে নেই। এমনকি কোনো পদের প্রত্যাশা প্রার্থীও নই। আমার আম্মা নেত্রকোনা জেলার জাসাসের সহসভানেত্রী ছিলেন। ব্যক্তিগতভাবে আমি বিএনপির কোনো পদে না থাকলেও একই মতাদর্শের কারণে ব্ল্যাকলিস্টেড ছিলাম। কোনো বিষয়ে আলোচনা করলেই বলা হতো স্বাধীনতার বিপক্ষ শক্তি। নেত্রকোনায় আমার বাড়িতে ভাঙচুর করা হয়েছে। আমার ভাইকেও হুমকি দেওয়া হয়েছিল। আমার মনে হয়, যদি নিশ্বাসটুকু কেড়ে নেওয়া যেত, তাহলে সেটাও তারা (আওয়ামী লীগ) কেড়ে নিত। এতটা নিপীড়ন গেছে যে 

rnrn

একপর্যায়ে সিদ্ধান্ত  নেই এই দেশে আর থাকব না। গত বছর অক্টোবরে প্রথমবার যুক্তরাষ্ট্র গিয়েছিলাম। সে সময় ভার্জিনিয়ায় এক অ্যাটর্নির সঙ্গে দেখা করে আলোচনা করি, শিল্পী হিসেবে সেখানে কীভাবে থাকতে পারি। এরপর আমি সেখানে স্থায়ী হওয়ার জন্য আবেদন করি। দেশে ফেরার পরেও সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে থাকি। তবে একপর্যায়ে মনে হলো, কেউ আমাকে আমার দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। আমি তো স্বেচ্ছায় যাচ্ছি না। তখন সিদ্ধান্ত নেই, বাঁচি-মরি এখানেই থাকব। আমার যাই হোক, শেষ পর্যন্ত দেখব।’ 

rnrn

এই সময়ে ক্যারিয়ারের অনেক ক্ষতি হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘বিএনপির মতাদর্শের কারণে একের পর এক শো বাতিল হয়েছে আমার। শো-গুলো কনফার্ম করার পরেও আমাকে বাদ দেওয়া হতো। অনেক সময় শো করতে রওনা দিয়ে মাঝরাস্তা থেকে ফেরত আসতে হয়েছে। সিনেমার গান থেকেও বাদ দেওয়া হয়েছে। আমাকে নিয়ে গান করলে জাতীয় পুরস্কারের জন্য জমা দেওয়া যাবে না, তাই আমাকে দিয়ে গান গাওয়ানো হতো না। সহকর্মীরাও অনেক সময় আমার সঙ্গে নোংরা রাজনীতি করেছে। আমাকে বাদ দেওয়ার জন্য অন্যদের চাপ প্রয়োগ করত।’

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *