Home / Entertainment / নতুন মায়েদের অনেক ডিপ্রেশনের মধ্য দিয়ে যেতে হয়: পরিণীতি

নতুন মায়েদের অনেক ডিপ্রেশনের মধ্য দিয়ে যেতে হয়: পরিণীতি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া মা হওয়ার পর নারীদের মানসিক অবস্থার বিষয়ে খোলামেলা কথা বলেছেন। নতুন মায়েদের প্রসব পরবর্তী সময়ে নানা ধরনের মানসিক চাপ ও বিষণ্নতার মধ্য দিয়ে যেতে হয় বলে জানিয়েছেন তিনি।

২০২৫ সালের অক্টোবরে এক পুত্র সন্তানের জন্ম দেন পরিণীতি। মাতৃত্বকালীন বিরতির পর ধীরে ধীরে আবারও কাজে ফিরছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তান জন্মের পরের কঠিন সময় নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

পরিণীতি বলেন, ‘নতুন মায়েদের অনেক ডিপ্রেশনের মধ্য দিয়ে যেতে হয়। সন্তান জন্ম দেওয়ার পর শুধু শারীরিক নয়, মানসিকভাবেও একজন নারী ভীষণ কঠিন সময় পার করেন। কিন্তু আমাদের সমাজে বিষয়টিকে অনেকেই ঠিকভাবে বোঝেন না।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ সময়ের শারীরিক কষ্ট, প্রসবের যন্ত্রণা, হরমোনের পরিবর্তন—সব মিলিয়ে একজন মায়ের জন্য পরিস্থিতি সামলে ওঠা সহজ নয়। সেই সময় শিশুর যত্ন নিতে গিয়ে অনেক মা নিজের যত্ন নেওয়ার কথাই ভুলে যান।’ 

আরও পড়ুন
আরও পড়ুন

অভিনেত্রীর মতে, একজন নতুন মায়ের জন্য পরিবারের সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি বলেন, ‘একজন মা যদি পরিবারের সমর্থন পান, তাহলে তিনি অনেক কিছু সামলে নিতে পারেন। কিন্তু প্রসব পরবর্তী সময়ে মানসিক সমর্থনের অভাব হলে একজন মা ভেঙে পড়তে পারেন। আর একজন মা ভেঙে পড়লে পুরো পরিবারেও তার প্রভাব পড়ে।’

সবশেষে নতুন মায়েদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে পরিণীতি বলেন, ‘সবসময় নতুন মায়েদের সাহায্য করুন। তাদের মানসিক অবস্থাকে গুরুত্ব দিন।’   

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *