নতুন বছরে চমক দিলেন পরিণীতি

Written by

in

গত বছর নিজের জীবনকে নতুনভাবে সাজিয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বেঁধে সংসার পেতেছেন তিনি। মুম্বাই থেকে দিল্লি, দুই শহরের মধ্যে নিজের জীবন সামলাতেই এখন ব্যস্ত অভিনেত্রী। রাজনীতিককে বিয়ে করেছেন বটে। তবে তার পরে বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে নেননি প্রিয়াঙ্কা চোপড়ার বোন। 

rnrn

ছবির প্রচার থেকে ফ্যাশন সংক্রান্ত নানা অনুষ্ঠানে দেখা গেছে পরিণীতিকে। তবে তাতে তেমন কপাল ফেরেনি অভিনেত্রীর। অভিনেত্রী হিসেবে তার কাজ বরাবর প্রশংসিত হলেও গত কয়েক বছরে বক্স অফিসে চমক লাগাতে পারেনি তার ছবিগুলো। ফলে পেশাগত দিক থেকে তেমন শক্ত জমি এখনও তৈরি করে উঠতে অভিনেত্রী পরিণীতি। তবে  হাল ছাড়তে নারাজ তিনি। অভিনয়কে পাশে সরিয়ে রেখে এবার মাইক্রোফোন হাতে তুলে নিলেন তিনি।

rnrn

জানা গেছে, অভিনয়ের পাশাপাশি গানের তালিমও নাকি ছোট থেকেই পেয়েছেন পরিণীতি। তার গলা যে বেশ সুরেলা, সেই প্রমাণ মিলেছে ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিতে। ওই ছবিতে গায়িকার চরিত্রে অভিনয় করতে গিয়ে প্লেব্যাকও করেছিলেন পরিণীতি। মাঝে মধ্যে সমাজমাধ্যমের পাতাতেও দেখা গেছে গানের প্রতি তার একাগ্রতার ঝলক। নতুন বছরে মঞ্চে পারফর্ম করলেন পরিণীতি। তার প্রথম লাইভ কনসার্ট বলে কথা, সমাজমাধ্যমের পাতায় শেয়ার করলেন একাধিক ছবিও।

rnrn

দিন কয়েক আগেই পরিণীতি জানিয়েছিলেন, তিনি নাকি নিজের প্রথম গানের অ্যালবামের কাজও শুরু করে দিয়েছেন। সমাজমাধ্যমের পাতায় নিজের স্টুডিওর ছবি পোস্ট করে তিনি লেখেন, গান আমার জীবনের সবচেয়ে ভালবাসার জায়গা। বহু গায়ককে মঞ্চে পারফর্ম করতে দেখেছি। এবার আমিও সেই জগতে পা রাখতে চলেছি। জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে চলেছি। 

rnrn

প্রসঙ্গত, রাঘবের সঙ্গে নিজের বিয়ের আগেও একটি গান রেকর্ড করেছিলেন পরিণীতি। পরিণীতির রাঘবের দিকে হেঁটে যাওয়ার সময় আবহে চলেছিল সেই গানই।

অনলাইন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *