Tag: পরিণীতি

  • বিয়ের বছর না ঘুরতেই ‘রহস্যময় পোস্ট’ পরিণীতির!

    আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার গলায় পরিণীতি চোপড়া মালা দিয়েছেন এখনো এক বছর হয়নি। এরইমধ্যে সামাজিকমাধ্যমে বিস্ফোরক পোস্ট দিয়েছেন এই অভিনেত্রীর। বিষাক্ত মানুষদের ছেটে ফেলার পরামর্শ দিয়েছেন পরিণীতি। 

    নিজের সামাজিকমাধ্যমে পরিণিতি লিখেছেন- এই মাসে আমি নিজের জীবনকে আরও একটু ভালো করে দেখার জন্য থেমেছি। আবারও বুঝেছি, একজনের মানসিকতাই সব। অপ্রয়োজনীয় বিষয়ে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরজন্য এক সেকেন্ড সময়ও নষ্ট করবেন না। সময় কিন্তু বয়ে চলেছে। 

    এর পর লেখেন- প্রতিটি মুহূর্ত কীভাবে কাটাবেন, তা আপনার ওপরেই নির্ভর করছে। অন্য কারও জন্য বাঁচা বন্ধ করুন। নিজের মানসিকতার সঙ্গে মেলে, এমন মানুষ খুঁছে নিন। বিষাক্ত মানুষদের জীবন থেকে ছেঁটে ফেলতে ভয় পাবেন না।

    অভিনেত্রী আরও লিখেছেন- অন্যেরা কী ভাবছেন, তা নিয়ে ভাবা বন্ধ করুন। যে কোনো পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়ার বদলান। জীবনে সময় কিন্তু সীমিত। তাই নিজে যেমন চান, তেমন ভাবেই বাঁচুন।

    যদিও কাকে নিয়ে এরকম পোস্ট দিয়েছেন তা প্রকাশ করেননি পরিণীতি। তবে কি ভাঙনের সুর বেজে উঠেছে রাঘব-পরিণীতির ঘরে? প্রশ্ন উঁকি দিচ্ছেন কারও কারও মাথায়। সব ঠিক আছে কিনা জানতে চেয়েছেন কেউ। তবে পরিস্থিতি বা ঘটনা যাই হোক তারা অভিনেত্রীর পাশে আছেন বলে তার অনুসারীরা জানিয়েছেন। 

    বিনোদন ডেস্ক

  • ১৬ কেজি বাড়তি ওজন নিয়ে মুখ খুললেন পরিণীতি

    বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনৈতিক ব্যক্তিত্ব রাঘব চাড্ডা রাজকীয় আয়োাজনে বিয়ে করে আলোচনায় আসেন তারা। বিয়ের পরই ওজন বাড়তে শুরু করে এ অভিনেত্রীর। 

    কিন্তু বিয়ের পর পরই শারীরিক গঠনের এমন অবস্থা দেখে কটাক্ষ করেছিলেন নেটিজেনরা। সেই সময় কোনো জবাব না দিয়ে উপেক্ষা করে গিয়েছিলেন বিষয়টি।

    এবার এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। এদিকে কিছু দিন আগেই মুক্তি পেয়েছে পরিণীতি চোপড়া অভিনীত ‘অমর সিং চমকিলা’। সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। এতে অভিনয়ের জন্যই মূলত ওজন বাড়াতে হয়েছিল তাকে। চরিত্রের প্রয়োজনে তিনি ১৬ কেজি ওজন বাড়ান। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, গত দুই বছরে নিজেকে বেশ ফিট করে তুলেছিলেন। তবে তা কাজে আসেনি। 

    তিনি বলেন, যখন আমি পুরো দমে ডায়েট করায় মন দিচ্ছিলাম, ঠিক সেই সময় এ সিনেমার প্রস্তাব আসে আমার কাছে। পরিচালক জানান, আমাকে কমপক্ষে ১৬ কেজি ওজন বাড়াতে হবে। ওই সময়টা আমি শুধু জাঙ্কফুডের ওপরেই থাকতাম। কোনো রকমের ওয়ার্কআউট করতাম না। 

    অভিনেত্রী জানান, সেই সময় ওজন বেড়ে যাওয়ায় তিনি কোনো ইভেন্টেও যেতেন না। টানা ছয় মাস কোনো রকম ব্যায়াম না করে শুধু খেয়ে আর ঘুমিয়ে ১৬ কেজি ওজন বাড়িয়েছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • ২০ বছরেও বদলাননি পরিণীতি!

    অভিনেত্রী পরিণীতি চোপড়াকে কে না চেনেন! গায়িকা পরিণীতির কথাও অনেকেই জানেন। এই পরিণীতি বড় পর্দায় পা রেখেছিলেন ২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি বেহল’ ছবির হাত ধরে। যদিও ছোট পর্দার হাত ধরে পরিণীতির আবির্ভাব হয়ে গিয়েছিল বহু আগেই। সেটা ছিল ২০০৪ সাল। 

    rnrn

    পরিণীতি বয়স তখন অবশ্য মাত্র ১৫। সেসময় টেলিভিশন বলতে দূরদর্শনই একমাত্র টেলিভিশন ছিল। তখন দূরদর্শনের কোনও অনুষ্ঠানে সুযোগ পাওয়াও ছিল কঠিন। তবে কোনো সিরিয়াল বা নাটক নয়, দূরদর্শনের পর্দায় কিশোরী পরিণীতিকে গান গাইতে শোনা গিয়েছিল। পরিণীতি নিজেও সোশ্যাল মিডিয়ায় দূরদর্শনের পর্দায় নিজের গান গাওয়ার সেই ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, সেটাই ছিল আমার আসল আবির্ভাব।

    rnrn

    ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেলে ২০ বছর আগে পরিণীতির সেই গান গাওয়ার ভিডিও এখন ভাইরাল। ভিডিওতে পরিণীতিকে গেরুয়া রঙের সালোয়ার কামিজে দেখা যাচ্ছে। অন্যান্য কিশোর-কিশোরীর সঙ্গে দেশাত্মবোধক গান গাইতে শোনা যাচ্ছে তাকে। 

    rnrn

    কেউ কেউ বিস্মিত হয়ে লিখেছেন, তখনকার পরিণীতির আর এখনকার পরিণীতির মধ্যে কিন্তু সেভাবে কোনও পরিবর্তনই হয়নি। 

    অনলাইন ডেস্ক

  • রাঘবের দুঃসময়ে পরিণীতি কোথায়?

    চোখের গুরুতর সমস্যায় ভুগছেন আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। তার দৃষ্টিশক্তি হারানোরও শঙ্কা রয়েছে। লন্ডনে চোখে অস্ত্রোপচার হয়েছে তার। স্বামীর পাশেই রয়েছেন পরিণীতি চোপড়া।

    rnrn

    রেটিনায় ছিদ্রের কারণে চোখে অপারেশন করাতে হয়েছিল রাঘবের। যখন থেকে খবর আসে, রাঘব দৃষ্টিশক্তি হারাতে পারেন, তখন থেকে চিন্তায় ঘুম উড়েছিল সবার। তবে জানা যাচ্ছে, রাঘবের চোখের অস্ত্রোপচার সফল। রাজনীতিবিদ সুস্থতার পথে রয়েছেন। লন্ডনেই বেড রেস্টে আছেন তিনি। চিকিৎসকরা অনুমতি দিলেই তিনি ভারতে ফিরবেন। 

    rnrn

    মঙ্গলবার দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ গুরুত্বপূর্ণ নির্বাচনের সময় আপ পার্টির নেতা এবং রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডার অনুপস্থিতির কারণ সামনে এনেছিলেন। তিনি ভাগ করে নিয়েছিলেন যে, রাঘবের চোখে কিছু জটিলতা দেখা দেওয়ার কারণে তিনি সব থেকে দূরে। 

    rnrn

    এইচটি এখন অস্ত্রোপচারের পর জানতে পেরেছে যে, তিনি ভালো আছেন। রাঘব চাড্ডা এখনো লন্ডনেই রয়েছেন। সম্পূর্ণ বেড রেস্টে রয়েছেন তিনি। তার একটি রেটিনায় ছিদ্র ধরা পড়ে। এ ছাড়া কিছু জটিলতা এসেছিল। যার ফলে তিনি দৃষ্টিশক্তি হারাতে পারেন, এমন সম্ভাবনাও তৈরি হয়েছিল। সে কারণেই তাকে তৎক্ষণাৎ অস্ত্রোপচার করাতে হয়। 

    rnrn

    রাঘবের পরিবারের এক আত্মীয় জানান, ‘অস্ত্রোপচারের আগে কোনো গ্যারান্টি ছিল না যে সমস্যাটি সমাধান হবে। এটি একটি ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার ছিল। তবে অস্ত্রোপচার ঠিকঠাক হয়েছে এবং তিনি সুস্থ হয়ে ওঠার পথে।’

    rnrn

    এদিকে রাঘবের স্ত্রী অভিনেত্রী পরিণীতি চোপড়া সম্পর্কে তার আত্মীয় বলেন, কাজের ব্যস্ততা সত্ত্বেও তিনি ক্রমাগত লন্ডন ও ভারতে যাতায়াত করছেন। বেশ কয়েকটি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের সময় তিনি সঙ্গেই ছিলেন রাঘবের। 'অমর সিং চমকিলা' ছবির মুক্তি নিয়ে ব্যস্ত থাকাকালীন ফোন করে ক্রমাগত রাঘবের খোঁজখবর নেন। শিগগিরিই তিনি ফের লন্ডনে আসবেন স্বামীর সঙ্গে দেখা করতে বলে আশা করা হচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • দীপিকা-আনুষ্কাদের জন্য কফি অর্ডার করতেন পরিণীতি

    ক্যারিয়ারে খুব বেশি সাফল্য নেই। তবু নিজেকে মেলে ধরার চেষ্টা অব্যাহত রেখেছেন পরিণীতি চোপড়া। গত বছর তার কণ্ঠের গানও প্রকাশ হয়েছে। অবশ্য ছোটবেলা থেকেই গানের চর্চা করতেন। অভিনয়ে আসার কারণে সেটায় ভাটা পড়েছিল। তাই নতুন করে গানের প্রতি মনোযোগ দিয়েছেন এ অভিনেত্রী। তবে অভিনয়ে আসার আগে কী কাজ করতেন তিনি?

    rnrn

    সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিণীতি বলেছেন, অভিনয়ে আসার আগে অতিনি দীপিকা-অনুষ্কাদের জন্য কফি অর্ডার করতেন! মূলত যশরাজ ফিল্মসের মার্কেটিং এবং পিআর বিভাগে একজন ইন্টার্ন হিসাবে তিনি শুরু করেছিলেন। পরিণীতি বলেন, “আমি রানির হয়ে ‘দিল বোলে হাড়িপ্পা’, দীপিকা পাড়ুকোন এবং নীল নিতিন মুকেশের ‘লফাঙ্গে পারিন্দে’র প্রচার করেছি। অনুষ্কা ও শাহিদ কাপুরের ‘বদমাশ কোম্পানি’র কাজও করেছিলাম। যশরাজের স্টুডিওতে ইন্টার্ন হিসাবে আমার শেষ সিনেমা ছিল ব্যান্ড বাজা বরাত। ওদের জন্য কফিও অর্ডার করতাম।’

    rnrn

    শুধু তাই নয়, ইন্টার্ন থাকার সময় যে সাংবাদিকদের তিনি সেলেব্রিটি সাক্ষাৎকারে ব্যবস্থা করে দিতেন, তারাই এখন তার সাক্ষাৎকার নেন। দেড় বছর চাকরি করার পর সেটা ছেড়ে দেন পরিণীতি। এরপর একই প্রতিষ্ঠান থেকেই তার কাছে প্রস্তাব আসে সিনেমায় অভিনয় করার। ‘লেডিজ ভার্সেস রিকি বহেল’ সিনেমার জন্য প্রস্তাব করে তারা। এরপর প্রায় ১১ বছর যশরাজের নায়িকা হিসাবে কাজ করেন পরিণীতি। এদিকে কিছুদিন আগে পরিণীতি অভিনীত ইমতিয়াজ আলির পরিচালনায় ‘অমর সিং চামকিলা’ নামে একটি সিনেমা মুক্তি পায়। এতে অভিনয়ের জন্য ইতোমধ্যেই প্রশংসিত হয়েছেন পরিণীতি চোপড়া। এ সিনেমার জন্য নিজের প্রায় ১৬ কেজি ওজন কমান তিনি।

    আনন্দনগর ডেস্ক

  • এআর রহমানের কাছে কেন অডিশন দিয়েছেন পরিণীতি?

    প্রয়াত পাঞ্জাবি গায়ক অমর সিং চমকিলার জীবনের গল্পে সিনেমা বানিয়েছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা ইমতিয়াজ আলি। ‘অমর সিংহ চমকিলা’ শিরোনামের সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ। আর তার স্ত্রী অমরজিৎ কৌরের চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। 

    rnrn

    সিনেমাটির ট্রেলারে নজর কেড়েছেন পরিণীতি চোপড়া। আর সেই সিনেমাটির জন্য স্বয়ং অস্কারজয়ী সুরকার এআর রহমানের কাছে অডিশন দিতে হয়েছে পরিণীতিকে।

    rnrn

    মুম্বাইয়ের রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে থাকাকালীন জুমকলে এআর রহমানের কাছে অডিশন দিতে হয়েছিল পরিণীতি চোপড়াকে। সিনেমাটির জন্য এমন অভিজ্ঞতাই হয়েছিল পরিণীতির, জানালেন অভিনেত্রী। 

    rnrn

    সম্প্রতি এক অনুষ্ঠানে এসে পরিণীতি বলেন, ‘আমি তো ধরেই নিয়েছিলাম, ছবিটা হাত থেকে ফসকে যেতে চলেছে! জুমকলে অডিশন দিতে হবে, তা-ও আবার এআর রহমানের সামনে! সেই সময়ে মুম্বাইয়ের ট্রাফিকে আটকে গাড়িতে বসে ঘামছিলাম!’

    rnrn

    সেদিনের ঘটনার বর্ণনায় পরিণীতির বলেন, ‘দুই বছর আগে আমি গাড়িতে করে করণ জোহরের জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলাম। এমন সময় ইমতিয়াজ আলি স্যারের কল পাই, তিনি জানতে চান আমি ফ্রি আছি কিনা, তখন তিনি আমাকে জুমকলে যুক্ত করেন। সেখানে আগে থেকেই এআর রহমান স্যার ও দিলজিৎ যুক্ত ছিলেন। তখন আমি সঙ্গে সঙ্গে চালককে গাড়িটি পার্ক করতে বলি।’

    rnrn

    পরিণীতি আরও বলেন, ‘আমি ভাবছিলাম হয়তো এখানে শুধু আমাদের নিজেদের মধ্যে পরিচিত হওয়া হবে। কিন্তু এর পরই এআর রহমান স্যার জানতে চান, আমি গান গাইতে পারি কিনা। তাকে তখন জানাই, হ্যাঁ স্যার আমি গাইতে পারি। তখন তিনি আমাকে গাইতে বলেন। আর আমি ভাবি, ছবিটা হাত থেকে এই বুঝি ফসকে গেল।’

    rnrn

    পরিণীতি বলেন, ‘এটি একটি মিউজিক্যাল অডিশন ছিল, যদিও ততক্ষণে নিশ্চিত হয়ে গিয়েছিলাম আমি ছবিটি করছি। তাই আমি এআর রহমান স্যারকে বলেছিলাম যে, আমি সিনেমাটির সব গানই গাইতে চাই। সিনেমাটিতে আমি আর দিলজিৎ অমরজিৎ কৌর ও চমকিলার মৌলিক গানের পাশাপাশি এআর রহমান স্যারের গানও গেয়েছি। সে জন্যই সে আমাকে অডিশন দিতে হয়েছিল।’

    rnrn

    প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার প্রকাশ্যে আসার পর প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটির ট্রেলার। সিনেমাটি আগামী ১২ এপ্রিল মুক্তি পাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।

    বিনোদন ডেস্ক

  • পরিণীতি কি অন্তঃসত্ত্বা? উত্তরে যা জানালেন নায়িকা

    আর কিছু দিন পরেই মুক্তি পাবে পরিণীতি চোপড়া অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি 'চমকিলা'। সেই ছবির প্রচারে তুমুল ব্যস্ত তিনি। অভিনেত্রীকে বৃহস্পতিবার মুম্বাইতে একটি কালো পোশাকে ইভেন্টে অংশ নিতে দেখা গিয়েছিল। সেই ছবি এবং ভিডিওগুলো সামনে আসার পরেই নেটিজেনরা অনুমান করছেন যে অভিনেত্রী সন্তানসম্ভবা।

    rnrn

    আর তার পরই সমস্ত গুজবে জল ঢেলে দিয়ে এদিন ইনস্টাগ্রামের স্টোরিতে পরিণীতি চোপড়া তার প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি হাসির একটি ইমোজিসহ লেখেন— 'কাফতান ড্রেস মানেই গর্ভবতী! ওভারসাইজড টিশার্ট মানেই গর্ভবতী। ঢিলেঢালা কুর্তি মানেই গর্ভবতী।' 

    rnrn

    তবে চমকিলার ট্রেলার লঞ্চ অনুষ্ঠান নয় কেবল, কয়েক সপ্তাহ আগেও রটে গিয়েছিল যে পরিণীতি চোপড়া নাকি গর্ভবতী।

    rnrn

    কিছু দিন আগে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে পরিণীতির স্বামী রাঘব চাড্ডা জানিয়েছেন, গর্ভবতী হওয়ার খবরটা সত্য নয়। ও এখন বিভিন্ন শহরে দৌড়ে বেড়াচ্ছে কাজ এবং ব্যক্তি কিছু বিষয়ের জন্য। কে কী পোশাক পরছে, সেটা দেখে সে গর্ভবতী কিনা বোঝা যায় না।

    বিনোদন ডেস্ক

  • পরিণীতির অশান্তি, স্ত্রীকে তুষ্ট করতে যে টোটকা জানালেন রাঘব

    আপ নেতা রাঘব চড্ডার সঙ্গে অভিনেত্রী পরিণীতি চোপড়ার বিয়ের পাঁচ মাস হলো। গত বছর সেপ্টেম্বর মাসে উদয়পুরে পিচোলা হ্রদের ধারে রূপকথার বিয়ে হয় রাঘব-পরিণীতির। 

    রাঘবের সঙ্গে আলাপ হওয়ার আগে তার সম্পর্কে বিন্দুবিসর্গও জানতেন না পরিণীতি। রাঘব কোথায় থাকেন, কত বয়স তার— কোনো কিছুই তিনি জানতেন না। কারণ রাজনীতি নিয়ে একেবারেই আগ্রহ ছিল না পরিণীতির; কিন্তু রাঘবের জন্য একটা ভালোলাগা তৈরি হয়েছিল মনে। শেষমেশ বছর দুয়েকের চেনাজানার পর বিয়ের পিঁড়িতে বসেন তারা।

    বিয়ের পাঁচ মাসেই অশান্তি শুরু হয়ে গেল! তবে গিন্নিকে তুষ্ট রাখার উপায় বের করেছেন সাংসদ।

    বিয়ের পর আর পাঁচজন দম্পতির মতো তাদেরও ঝামেলা হয়; কিন্তু রাঘব বিয়ের মাসখানেকের মধ্যেই স্ত্রীকে তুষ্ট রাখার টোটকা জেনে ফেলেন। 

    সদ্য পরিণীতির কনসার্ট হয়েছে মুম্বাইতে। অনুষ্ঠানে সশরীরে উপস্থিত না থাকলেও সারাক্ষণ ফোনে স্ত্রীকে ভরসা দিয়ে গিয়েছেন আপ নেতা।

    রাঘব সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, বিয়ের মাসখানেকের মধ্যেই বুঝে গিয়েছিলাম, স্ত্রীকে খুশি করতে আগেই নিজের দোষ মেনে নিতে হবে। ভুল না থাকলেও মেনে নিতে হবে। এটাই আসল রহস্য। যত আগে বুঝে যাবেন, ততই শান্তি। 

    রাঘব বলেন, তবে হ্যাঁ, আমাদেরও মতবিরোধ হয়, কথা কাটাকাটি হয়; কিন্তু ঝগড়া করে রাতে আমরা ঘুমোতে যাই না।

    বিনোদন ডেস্ক

  • প্রথম লাইভ শোর আগে যার ফোন পেয়ে চাঙা পরিণীতি

    গত বছর নিজের জীবনকে নতুনভাবে সাজিয়েছেন বলিউড সেনসেশন পরিণীতি চোপড়া। আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বেঁধে সংসার পেতেছেন পরিণীতি। মুম্বাই থেকে দিল্লি— দুই শহরের মধ্যে নিজের জীবন সামলাতেই এখন ব্যস্ত অভিনেত্রী। 

    পরিণীতি রাজনীতিককে বিয়ে করেছেন বটে তবে তার পরে বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে নেননি। প্রিয়াংকা চোপড়ার বোন নতুন বছরে মাইক্রোফোন হাতে তুলে নিয়েছেন। মুম্বাইয়ে ছিল প্রথম শো। অসম্ভব চাপ অনুভব করছিলেন। স্বামী রাঘব ফোন করেন তাকে। এক ফোনেই চাঙা তিনি।

    অভিনয়ের পাশাপাশি গানের তালিমও নাকি ছোট থেকেই পেয়েছেন পরিণীতি। তার গলা যে বেশ সুরেলা, সেই প্রমাণ মিলেছে ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিতে। ওই ছবিতে গায়িকার চরিত্রে অভিনয় করতে গিয়ে প্লেব্যাকও করেছিলেন পরিণীতি। নিজের বিয়েতে স্বামী রাঘবের জন্য একটি গান রেকর্ড করেন তিনি। পরিণীতির রাঘবের দিকে হেঁটে যাওয়ার সময় আবহে চলেছিল সেই গানই। 

    তবে এবার একেবারে দর্শকের সামনে ‘লাইভ কনসার্ট’ করলেন পরিণীতি। হাজার হাজার দর্শকের সামনে মাইক্রোফোন তুলে গান গাইতে খানিক চাপ অনুভব করছিলেন অভিনেত্রী। নিজেই জানাচ্ছিলেন উদ্বেগের কথা। সেই সময় ফোন আসে রাঘবের। ফোনে তিনি পরিণীতির হাল হকিকত জানতে চান। স্টেজের ছবি দেখান পরিণীতি। 

    তখনই রাঘব বলেন, ‘তুমি বাড়তি চাপ নিচ্ছ না তো, মঞ্চ তৈরি। আমার শুভেচ্ছা সর্বদা তোমার সঙ্গে রয়েছে।’

    স্বামীর সঙ্গে কথোপকথনের এই ছবি নিজের সামাজিকমাধ্যমের পাতায় পোস্ট করেছেন অভিনেত্রী। প্রথম শো ভালো ভালো মিটেছে। খুব শিগগিরই আসতে চলেছে তার প্রথম অ্যালবাম। 

    দিন কয়েক আগেই পরিণীতি জানিয়েছিলেন, তিনি নাকি নিজের প্রথম গানের অ্যালবামের কাজও শুরু করে দিয়েছেন। সামাজিকমাধ্যমের পাতায় নিজের স্টুডিওর ছবি পোস্ট করে তিনি লেখেন, গান আমার জীবনের সবচেয়ে ভালোবাসার জায়গা। বহু গায়ককে মঞ্চে পারফরম করতে দেখেছি। এবার আমিও সেই জগতে পা রাখতে চলেছি। জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে চলেছি।

    বিনোদন ডেস্ক

  • নতুন বছরে চমক দিলেন পরিণীতি

    গত বছর নিজের জীবনকে নতুনভাবে সাজিয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বেঁধে সংসার পেতেছেন তিনি। মুম্বাই থেকে দিল্লি, দুই শহরের মধ্যে নিজের জীবন সামলাতেই এখন ব্যস্ত অভিনেত্রী। রাজনীতিককে বিয়ে করেছেন বটে। তবে তার পরে বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে নেননি প্রিয়াঙ্কা চোপড়ার বোন। 

    rnrn

    ছবির প্রচার থেকে ফ্যাশন সংক্রান্ত নানা অনুষ্ঠানে দেখা গেছে পরিণীতিকে। তবে তাতে তেমন কপাল ফেরেনি অভিনেত্রীর। অভিনেত্রী হিসেবে তার কাজ বরাবর প্রশংসিত হলেও গত কয়েক বছরে বক্স অফিসে চমক লাগাতে পারেনি তার ছবিগুলো। ফলে পেশাগত দিক থেকে তেমন শক্ত জমি এখনও তৈরি করে উঠতে অভিনেত্রী পরিণীতি। তবে  হাল ছাড়তে নারাজ তিনি। অভিনয়কে পাশে সরিয়ে রেখে এবার মাইক্রোফোন হাতে তুলে নিলেন তিনি।

    rnrn

    জানা গেছে, অভিনয়ের পাশাপাশি গানের তালিমও নাকি ছোট থেকেই পেয়েছেন পরিণীতি। তার গলা যে বেশ সুরেলা, সেই প্রমাণ মিলেছে ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিতে। ওই ছবিতে গায়িকার চরিত্রে অভিনয় করতে গিয়ে প্লেব্যাকও করেছিলেন পরিণীতি। মাঝে মধ্যে সমাজমাধ্যমের পাতাতেও দেখা গেছে গানের প্রতি তার একাগ্রতার ঝলক। নতুন বছরে মঞ্চে পারফর্ম করলেন পরিণীতি। তার প্রথম লাইভ কনসার্ট বলে কথা, সমাজমাধ্যমের পাতায় শেয়ার করলেন একাধিক ছবিও।

    rnrn

    দিন কয়েক আগেই পরিণীতি জানিয়েছিলেন, তিনি নাকি নিজের প্রথম গানের অ্যালবামের কাজও শুরু করে দিয়েছেন। সমাজমাধ্যমের পাতায় নিজের স্টুডিওর ছবি পোস্ট করে তিনি লেখেন, গান আমার জীবনের সবচেয়ে ভালবাসার জায়গা। বহু গায়ককে মঞ্চে পারফর্ম করতে দেখেছি। এবার আমিও সেই জগতে পা রাখতে চলেছি। জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে চলেছি। 

    rnrn

    প্রসঙ্গত, রাঘবের সঙ্গে নিজের বিয়ের আগেও একটি গান রেকর্ড করেছিলেন পরিণীতি। পরিণীতির রাঘবের দিকে হেঁটে যাওয়ার সময় আবহে চলেছিল সেই গানই।

    অনলাইন ডেস্ক