নতুন অ্যালবামের ঘোষণা দিলেন আলি জাফর

Written by

in

পাকিস্তানের জনপ্রিয় গায়ক, গীতিকার ও অভিনেতা আলি জাফর তার চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘রোশনি’ মুক্তির ঘোষণা দিয়েছেন। আগামী ২০ ডিসেম্বর বিশ্বব্যাপী অ্যালবামটি প্রকাশিত হবে।

আলি জাফরের সংগীতযাত্রার এক নতুন ও শক্তিশালী অধ্যায়ের সূচনা করছে ‘রোশনি’। ‘হুক্কা পানি’ দিয়ে যাত্রা শুরু, ‘মাস্তি’তে বিস্তার এবং ‘ঝুম’-এ পরিপক্বতা অর্জনের পর এই অ্যালবামে এসে তিনি তুলে ধরেছেন আরও ব্যক্তিগত ও সমসাময়িক অনুভূতি।

‘রোশনি’কে একটি পূর্ণাঙ্গ শ্রবণ অভিজ্ঞতা হিসেবে পরিকল্পনা করা হয়েছে। অ্যালবামটিতে আলো ও অন্ধকার, প্রতিকূলতার সঙ্গে লড়াই, ভালোবাসা এবং অন্তর্দৃষ্টির জাগরণের মতো বিষয়গুলো আধুনিক সাউন্ড ও সৎ গল্প বলার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। অভিজ্ঞতা থেকে অর্জিত স্পষ্টতা ও সত্যের পথে থাকার প্রত্যয়ই এই অ্যালবামের মূল বার্তা।

অ্যালবাম মুক্তির দিনই প্রকাশ পাবে প্রথম অফিসিয়াল মিউজিক ভিডিও ‘রুকসানা’। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ধারণ করা ভিডিওটিতে আলি জাফরের নতুন সাউন্ডস্কেপ ও স্টাইল তুলে ধরা হবে। নানা ঘরানায় সাবলীলভাবে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার জন্য তিনি দীর্ঘদিন ধরেই পরিচিত। 

আরও পড়ুন
আরও পড়ুন

‘রোশনি’ সব প্রধান ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাবে। অ্যালবাম প্রকাশের পর পর্যায়ক্রমে আরও ভিজ্যুয়াল কনটেন্ট ও লাইভ এক্সটেনশন প্রকাশের পরিকল্পনা রয়েছে।

আলি জাফর একজন গায়ক, গীতিকার, প্রযোজক, অভিনেতা ও ভিজ্যুয়াল আর্টিস্ট। পাকিস্তানসহ আন্তর্জাতিক পরিসরে আধুনিক পপ সংস্কৃতি গঠনে তার অবদান উল্লেখযোগ্য। নিরন্তর নিজেকে নতুন করে গড়ে তোলা এবং গভীর শিল্পীসত্তার মাধ্যমে তিনি মূলধারার আবেদন ও অর্থবহ প্রকাশের মেলবন্ধন ঘটিয়ে চলেছেন।

যুগান্তর প্রতিবেদন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *