
এ প্রজন্মের দুই অভিনেত্রী সুষমা সরকার ও ফারজানা আহসান মিহি। এ দুই অভিনেত্রী এ মুহূর্তে একাধিক ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এরমধ্যে রয়েছে হিমু আকরামের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় আরটিভিতে প্রচারচলতি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘শান্তি মলম ১০ টাকা’।
rnrn
কিছুদিনের মধ্যেই নাটকটি পাঁচশ’তম পর্ব প্রচার হবে। বর্তমানে নাটকটির শুটিং করছেন সুষমা ও মিহি। সুষমা সরকার বলেন, ‘হিমু আকরামের পরিচালনায় এবারই প্রথম আমি কাজ করছি। এরইমধ্যে আমি তিনটি লটের শুটিংয়ে অংশ নিয়েছি।
rnrn
সবমিলিয়ে আমার কাছে এই ধারাবাহিকে কাজ করতে খুবই ভালো লেগেছে।’ মিহি বলেন, ‘দারুণ উৎসাহ নিয়ে ধারাবাহিকটিতে কাজ করছি। নির্মাতাসহ সবাই আমাকে সহযোগিতা করছে। এজন্য সবার প্রতি কৃতজ্ঞ।’
যুগান্তর প্রতিবেদন





