Home / Entertainment / আপাতত অভিনয় থেকে বিরতি নিচ্ছেন পূর্ণিমা

আপাতত অভিনয় থেকে বিরতি নিচ্ছেন পূর্ণিমা

কুরবানি ঈদের আগে থেকেই মিডিয়ায় কোনো ধরনের কাজ করছেন না চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। ঈদের পর ফেরার কথা থাকলেও সেটা এখনো হয়নি। 

তিনি জানিয়েছেন, এখনো বিরতিতেই আছেন তিনি। তবে এর মধ্যে বেশ কিছু কাজের প্রস্তাব এসেছে। সেগুলো দেখছেন। কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি কাউকে। অবশ্য এ মুহূর্তে তার হাতে রয়েছে তিনটি সিনেমা। 

এরমধ্যে সরকারি অনুদানে নির্মিত ছটকু আহমেদের পরিচালনায় ‘আহারে জীবন’ নামে একটি সিনেমার কাজ শেষ। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি সিনেমার কাজ চলমান। তিনটি সিনেমাতেই তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। 

কাজের বিরতি প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘ঈদের আগে বেশকিছু কাজের প্রস্তাব এসেছিল। বলেছি আপাতত কিছুদিন কাজ করব না। একটু বিরতি নিয়েছি কাজে। ধরা যায় এখনো আমি সেই বিরতির মাঝেই আছি। তবে স্টেজ শো’টা নিয়মিত করে যাচ্ছি।’ 

এদিকে আজ এ চিত্রনায়িকার জন্মদিন। তবে দিনটি নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই তার। তিনি বলেন, ‘এবারের জন্মদিন নিয়েও বিশেষ কোনো আয়োজন নেই। সবার কাছে দোয়া চাই। আর নতুন কোনো কাজ করলে অবশ্যই আমার দর্শক ভক্তরা জানতে পারবেন।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *