দেবের প্রেমে হাবুডুবু, যা বলল আমেয়া

Written by

in

টালিউড ক্ষুদে অভিনেত্রী আমেয়ার চোখে ‘সেরা পুরুষ’ দেব। মাত্র একটি ছবিতে কাজ। সৃজিত মুখোপাধ্যায়ের ‘টেক্কা’ ছবির ট্রেলারে ‘অপহরণকারী’ দেবের কোলে যে একরত্তি মেয়েটিকে সবাইকে দেখছেন, সেই সাবেক ক্রিকেটার রণদেব বসুর মেয়ে আমেয়া বসু। 

আনন্দবাজার প্রতিবেদন থেকে জানা গেছে, আগে থেকেই নাকি দেবের প্রতি ভালো লাগা ছিল আমেয়ার। ছবিতে অভিনয়ের পর বালিকার মন জুড়ে শুধুই দেব। অভিনেতার আকর্ষণে এতটাই আচ্ছন্ন যে, আমেয়া নাকি ঠারেঠোরে বুঝিয়েও দিয়েছে— বিয়ে করলে কেবল প্রিয় অভিনেতাকেই করবে সে। তাকে ঘিরে দেবেরও কি একই অনুভূতি? 

জানা গেছে, শুটিংয়ের বাইরেও আমেয়াকে নাকি সারাক্ষণ কোলে করে ঘুরতেন তিনি। শুধু তার জন্য প্রতিদিন আনতেন নানা স্বাদের চকোলেট।

ক্রিকেটারের মেয়ে তা হলে অভিনেত্রী? বিষয়টি জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল ছবির কার্যনির্বাহী প্রযোজক রম্যাণি ঘোষের সঙ্গে। তিনিই আমেয়ার মা। বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি। 

গুঞ্জন রয়েছে— বিষয়টি নাকি আচমকাই ঘটে গেছে। শিশু অভিনেত্রী চেয়ে দেব-সৃজিত এবং প্রযোজনা সংস্থা একের পর এক বালিকার লুক টেস্ট নিচ্ছেন। তখনই রণদেব-রম্যাণির মেয়ে আছে, জানতে পারেন তারা। আমেয়া তখন থেকেই দেবের ভক্ত। এ কথা জানার পর তার মায়ের কাছে মেয়েকে চান অভিনেতা। শুরুতে নাকি আমেয়ার মা-বাবা রাজি ছিল না। দেব-সৃজিতের পীড়াপীড়িতে মেয়ের লুক টেস্ট হয়।

এর পর সেই ছবি দেখার পর আর ‘না’ বলতে পারেননি তারা। চূড়ান্ত হওয়ার পর আমেয়া দিন দুই সুদীপ্তা চক্রবর্তীর থেকে প্রশিক্ষণ নিয়েছিল। বাকিটা সৃজিত-দেব সামলে নিয়েছেন।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *