Home / Entertainment / দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টা কাজ নিয়ে বিতর্ক, যা বললেন অনুরাগ

দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টা কাজ নিয়ে বিতর্ক, যা বললেন অনুরাগ

অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার
কাজের সময়সীমা নিয়ে বলিউডে যখন পক্ষে-বিপক্ষে নানা মত, তখন অভিনেত্রীকে সমর্থন জানিয়েছেন
পরিচালক অনুরাগ বসু। ‘স্পিরিট’  সিনেমার পরিচালক
সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে অভিনেত্রী দীপিকা এ বিতর্ক নিয়ে এবার কথা বললেন পরিচালক।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ সিনেমায় দীপিকার কাজ করার কথা থাকলেও পরে
তিনি সরে আসেন। অভিযোগ ওঠে, অতিরিক্ত পারিশ্রমিক চাওয়ার পাশাপাশি দীপিকা নাকি দিনে
আট ঘণ্টার বেশি কাজ করতে রাজি নন।

এ বিষয়ে ‘মেট্রো ইন দিনো’ সিনেমার পরিচালক
অনুরাগ বসু বলেন, আমি নিজেই দীর্ঘ সময় ধরে কাজ করা পছন্দ করি না। তাই আমার ক্ষেত্রে
এ অভিযোগ কাজ করে না। তিনি বলেন, আমার সঙ্গে যারা কাজ করেন, সেই অভিনেতা-অভিনেত্রীরা
আমার সঙ্গে কাজ করে কোনো চাপ অনুভব করেন না। আমাদের সবাইকে নিয়েই কাজ করতে হয়, তাই
সবার কথাই চিন্তা করতে হয়।

এ পরিচালক বলেন, আমি চাই আমার অভিনেতারা
সবসময় হাসিখুশি থাকুক। মানসিক চাপ থাকলে চরিত্র সিনেমার পর্দায় ঠিকভাবে ফুটে উঠবে
না। আমি শুটিং শুরু হওয়ার আগে খুব বেশি তথ্য দিই না কাউকে, তারা কাজ করতে এসেই সেই
চরিত্রটিকে আবিষ্কার করেন। বহু বছর ধরে এ পদ্ধতি অনুসরণ করে আসছি আমি।’

উল্লেখ্য, ‘স্পিরিট’  সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ৮ ঘণ্টার
সময়সীমা মানতে নারাজ হওয়ায় শেষ পর্যন্ত দীপিকা সিনেমাটি থেকে বেরিয়ে আসেন। এ ঘটনা নিয়ে
বলিউডের অনেক তারকা তাদের মতামত জানিয়েছেন। কেউ কেউ বলেছেন— কাজের প্রয়োজনে বাড়তি
সময় দিতেই হয়, আবার অনেকেই দীপিকার এ সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *