তৈমুরের নাম বিতর্কে মুখ খুললেন সাইফ

Written by

in

বিনোদন জগতে তারকাসন্তান মানে না চাইতেও বারবার প্রচারের আলোয় চলে আসে অনেকেই। সেই বিড়ম্বনায় একাধিকবার পড়তে হয়েছে পতৌদি পরিবারের নবাব অভিনেতা  সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর দম্পতিকে। তাদের বড় ছেলে তৈমুরকে নিয়েও একটা সময়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। 

যে বিষয়টি ভীষণভাবে সমালোচিতও হয়েছিল, সেটি হলো— একরত্তির নাম। অনেকেই বলেছিলেন, তৈমুর লঙ্গের মতো অত্যাচারী নৃপতির নামে ছেলের নাম রাখা উচিত হয়নি সাইফ ও কারিনার। যতই সমালোচনা হোক, কিন্তু ছেলের এ নামকরণে সাইফকে কৃতিত্ব দিয়েছেন অভিনেত্রী কারিনা।

তৈমুরের জন্মের পর থেকেই সব ক্যামেরা তাক করা ছিল তার দিকে। প্রতিনিয়ত সন্তানের নাম নিয়ে সমালোচিত হতে হয়েছে এ তারকা দম্পতিকে। ছেলের নাম নিয়ে এ সমালোচনা সহ্য করাটাও খুব একটা সহজ ছিল না তাদের।

 সম্প্রতি অভিনেত্রী কারিনা কাপুর জানিয়েছেন, ‘আমার মনে হয় সাইফ রাজা তৈমুরের অনুরাগী। ও ছোটবেলায় খুব ইতিহাসের বই পড়ত। সেই জন্যই হয়তো এ নাম দিয়েছে।’ 

তবে অভিনেত্রীর এ মতের সঙ্গে সহমত নন সাইফ আলি খান।  এ অভিনেতা বলেন, ‘আমরা যে বাড়িতে থাকতাম, তার পাশে তৈমুর নামে একটি ছেলে থাকত। তৈমুর নামের মানে লোহা। যেখান থেকেই আমার আর কারিনার নামটা পছন্দ হয়েছিল। তবে খুব ভুলভাবে এ নামের ব্যাখ্যা করা হয়।’ 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *