Home / Entertainment / তিন বছর পর বিয়ের খবর প্রকাশ করলেন নায়ক রোশান

তিন বছর পর বিয়ের খবর প্রকাশ করলেন নায়ক রোশান

ঢাকাই সিনেমার নায়ক জিয়াউল রোশান গত বছরের জানুয়ারিতে জানিয়েছিলেন তাহসিন এশা নামে এক তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করছেন। এবার প্রকাশ করলেন তিন বছর আগেই এশাকে বিয়ে করেছেন তিনি।

শনিবার দুপুরে স্ত্রী এশার সঙ্গে ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন রোশান। ক্যাপশনে লেখেন— ‘যদিও অধ্যায়টা শুরু হয়েছিল অনেক আগেই…।’ ছবিতে দেখা যায়, এশার হাতে মেহেদী লাগিয়ে দিচ্ছেন রোশান।

এই পোস্টে রোশানকে অভিনন্দন জানান অনেকেই। তারই সূত্র ধরে রোশানের সঙ্গে যোগাযোগ করা হলে এক সংবাদমাধ্যমকে তিনি জানান, ২০২০ সালের ১১ জুলাই পারিবারিকভাবে তারা বিয়ে করেছেন। করোনাকালসহ বিভিন্ন কারণে জানানো হয়নি।

রোশান জানান, এশার সঙ্গে পাঁচ বছরের প্রেম ছিল তার। এর পর ২০২০ সালে বিয়ের করেন তাকে।

শনিবার রাতে পারিবারিকভাবে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। যে আয়োজনটি হচ্ছে একেবারে ঘরোয়া পরিসরে।

জানা গেছে, রোশানের স্ত্রী এশার জন্ম ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় এক সম্ভ্রান্ত পরিবারে। তিনি পড়াশোনা করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে।

২০১৬ সালে ‘রক্ত’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় রোশানের। এর পর ‘ধ্যাততেরিকি’, ‘বেপরোয়া’, ‘মেকআপ’, ‘অপারেশন সুন্দরবন’, ‘মুখোশ’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। সবশেষ গেল রোজার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘পাপ’।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *