টাকার জন্য কখনোই অভিনয় করি না

Written by

in

জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। সম্প্রতি তার অভিনীত ‘ব্লাক ওয়ার’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। কিছুদিন আগে নতুন গানেও কণ্ঠ দিয়েছেন। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলছেন তিনি

rnrn

* বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?

rnrn

** সিনেমার শুটিং নিয়েই ব্যস্ততা বেশি। একাধিক সিনেমার কাজ এরই মধ্যে শেষ করেছি। কয়েকটি সিনেমার কাজ প্রায় শেষের দিকে। গত সপ্তাহে ‘ব্ল্যাক ওয়ার’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে। এর প্রচারণার জন্যও কাজ করছি।

rnrn

* ‘ব্লাক ওয়ার’ সিনেমা থেকে দর্শক সাড়া কেমন পাচ্ছেন?

rnrn

** এটি পুলিশি অ্যাকশন ঘরানার সিনেমা। দর্শক এ সিনেমাটি পছন্দ করেছেন। এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সব দেখা যায়। সে অনুযায়ী সবাই জাননে কেমন চলছে সিনেমাটি। দিন যত গড়াবে আমার বিশ্বাস দর্শক আরও আগ্রহ দেখাবে এ সিনেমা নিয়ে।

rnrn

* আপনার অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার খবর কী?

rnrn

** ‘উড়াল’, ‘ভাঙন’ ও ‘বীরাঙ্গনা ৭১’ নামে সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলোর গল্প অসাধারণ। আমি অভিনয় করার সময় খুব উপভোগ করেছি। চলতি বছর সিনেমাগুলো মুক্তি দেওয়ার কথা রয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।

rnrn

* বর্তমান সময়ের নাটক নিয়ে আপনার পর্যালোচনা কী?

rnrn

** একটা সময় নাটকে বক্তব্যের দিকে জোর দেওয়া হতো, এখন দেওয়া হয় ভিউয়ের দিকে। এ বিষয়টি কেউ কেউ পজেটিভ দেখেন, কেউ আবার মন্তব্য করতে চান না। আমি মনে করি ভিউ বাড়ানোর জন্য যে অসুস্থ প্রতিযোগিতা চলছে সেটা থেকে বের হওয়া উচিত। ভালো এবং মূল্যবোধসম্পন্ন নাটক দিয়েও ভিউ বাড়ানো যায়। মানসম্মত নাটক হচ্ছেও। যারা সমাজের এবং দেশের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করেন, তাদের উৎসাহিত করতে হবে যেন তারা ভালো করে।
rn    
rn* এখনকার ধারাবাহিক নাটক নিয়েও অনেকে সমালোচনা করেন। বিষয়টি আপনি কীভাবে দেখছেন?

rnrn

** এখনকার ধারাবাহিক নাটকের গল্প আমার কাছে একই রকম মনে হয়। তাই খুব একটা আগ্রহ পাই না কাজ করতে। আমি ব্যক্তিগতভাবে টাকার জন্য কখনোই অভিনয় করি না। যদি করতাম তাহলে হয়তো এতদিন অনেকের মতো স্রোতে হারিয়ে যেতাম। তবে এটাও অস্বীকার করার অবকাশ নেই যে, অনেক ভালো নাটকও হচ্ছে।

rnrn

* আপনাকে গানেও দেখা যায় মাঝে মাঝে। নতুন কোনো খবর আছে?

rnrn

** গান করলেও আমি কখনো গায়ক হতে চাইনি, এখনো চাই না। আমি অভিনয় নিয়েই বেঁচে থাকতে চাই। তবে ভালো কথা ও সুরের গান পেলে গাই। সম্প্রতি একটি গান করেছি। ‘রঙিলা পাগল’ শিরোনামের এ গানটি লিখেছেন ও সুর করেছেন এইচএম নিপু। সংগীতায়োজন করেছেন অপু রায়হান। কিছুদিন আগে এ গান ভিডিওসহ প্রকাশ হয়েছে। দর্শক ও শ্রোতাদের আগ্রহ ভালোই দেখছি। সামনে নতুন কয়েকটি গানে কণ্ঠ দেওয়ার কথা রয়েছে।

হাসান সাইদুল 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *