Tag: বাবু

  • কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বাদ পড়েন দর্শনা, বাবু বললেন জোকস

    বাংলাদেশি চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবুর বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক।

    rnrn

    কামরুজ্জামান রোমানের পরিচালনায় চিত্রনায়ক আদর আজাদের বিপরীতে ‘লিপস্টিক’ নামে একটি সিনেমায় ওপার বাংলার এ অভিনেত্রীর কাজ করার কথা থাকলেও শেষ মুহূর্তে তার পরিবর্তে যুক্ত হন বাংলাদেশের পূজা চেরী।

    rnrn

    দর্শনাকে বাদ দেওয়ার কারণ হিসেবে দেখানো হয় ভিসা জটিলতাকে। তবে দর্শনা বণিক জানালেন এ সিনেমার চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবুর অনৈতিক প্রস্তাবে সাড়া না দেওয়ায় তার সঙ্গে আর যোগাযোগ করা হয়নি।

    rnrn

    দর্শনা বণিক গণমাধ্যমকে বলেন, আমি এ ব্যাপারে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাই না। তবে জহির বাবুর সঙ্গে আমার যেদিন শেষ যোগাযোগ হয়েছে, সেদিন তিনি আমাকে বলেন— সাইন করানোর পর প্রযোজক আমাকে কোনো রিসোর্টে নিয়ে যেতে চান। সঙ্গে সঙ্গে তাকে জানাই, এ ধরনের কথা আমি কখনই পছন্দ করি না। শেষে তিনি বলেন, তোমার সঙ্গে মজা করছিলাম। আমি তাকে জানিয়ে দিই— এ ধরনের মজাও যেন ভবিষ্যতে আমার সঙ্গে না করা হয়। 

    rnrn

    তিনি বলেন, সেদিনের পর তারা আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি। দুদিন আগে জানতে পারি, আমি আর এ সিনেমায় নেই। ভিসাসংক্রান্ত কোনো ইস্যু জানা নেই। আমি ঠিক জানি না কেন আমাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে।

    rnrn

    তবে দর্শনার অনৈতিক প্রস্তাবের অভিযোগ অস্বীকার করে আবদুল্লাহ জহির বাবু বলেন, এটি আসলে জোকস ছিল। আমি দর্শনাকে ফাজলামো করে কথাগুলো বলেছিলাম। এটিকে সে সিরিয়াসলি নেবে, তা ভাবিনি। তার দাবি, এটা নিছকই ভুল বোঝাবুঝি ছিল।

    বিনোদন ডেস্ক

  • ভালো গল্প না হলে এখন নাটকে অভিনয় করছি না

    নাটক দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করলেও এখন সিনেমায় ব্যস্ত জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। তবে নাটক থেকেও দূরে নেই। সময় পেলে ছোট পর্দার জন্যও কাজ করছেন। নতুন সিনেমা, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

    rnrn

    * বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

    rnrn

    ** কিছুদিন হলো ‘মেঘ কন্যা’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছি। এরই মধ্যে ‘আয়না কাহিনি’ নামে একটি একক নাটকের কাজও করেছি। একই নামে ২০১৩ সালে নায়করাজ রাজ্জাক একটি সিনেমা নির্মাণ করেছিলেন। মূলত ওই সিনেমা থেকেই এ নামটি নেওয়া। বর্তমানে বেশ কয়েকটি নাটকের কাজ হাতে আছে। এগুলোর মধ্যে বিশেষ দিনের নাটকই বেশি। তবে আমি সিনেমার কাজ নিয়েই বেশি ব্যস্ত বিগত কয়েক বছর ধরে।

    rnrn

    * নতুন কোন কোন সিনেমায় অভিনয় করছেন?

    rnrn

    ** কিছুদিন আগে রাঙামাটি জেলার নারী ফুটবলারদের জীবন নিয়ে একটি সিনেমার শুটিং শেষ করে এসেছি। এটি সরকারি অনুদানের সিনেমা। এ সিনেমার গল্প ও আমার চরিত্র অনেক চমৎকার। রাজীব আহসানের ‘উড়াল’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছি অনেক আগে। নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘জ্যাম’ সিনেমার আমার অংশের কিছু কাজ করেছি। সামনে আবারও শুটিং শুরু করব। শোয়েবুর রহমান রাসেলের পরিচালনায় ‘নন্দিনী’ নামের একটি সিনেমার কাজও হাতে রয়েছে। এছাড়া কয়েকটি ছবির কাজের প্রস্তাব আছে।

    rnrn

    * সিনেমায় অভিনয়ের কারণেই কি নাটকে কম দেখা যাচ্ছে আপনাকে?

    rnrn

    ** অনেকটাই তা-ই। কারণ, ভালো গল্প না হলে এখন নাটকে অভিনয় করছি না। গতানুগতিক গল্পের নাটকে কাজ করা মানে সময় নষ্ট করা। তবে সিনেমাকেই প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে চাই।

    rnrn

    * অভিনয় ক্যারিয়ারের এ পর্যায়ে এসে নিজের কাজ নিয়ে কি আপনি সন্তুষ্ট?

    rnrn

    ** আমরা অনেক ছোট জায়গায় কাজ করি। এছাড়া অভিনয়ের সুযোগও পাওয়া যায় কম। ভারত কিংবা উন্নত বিশ্বের মিডিয়ার মতো জায়গা পেলে আরও ভালো কাজ করা যেত। তারপরও এ জীবনে দর্শকের যে ভালোবাসা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। অভিনয় সাধনার জায়গা। এখানে নিজেকে নিজে ভাঙার চেষ্টা করছি। আমি একজন অভিনেতা। অভিনয় নিয়েই জীবনের বাকি সময়গুলো অতিক্রম করতে চাই।

    rnrn

    * গায়ক হিসাবেও আপনার পরিচিতি আছে। নতুন গানের খবর কী?

    rnrn

    ** আসলে অভিনয়ের ব্যস্ততার জন্য গানে সেভাবে সময় দেওয়া হয় না। যখন অবসরে থাকি ঠিক সেই সময়গুলোয়ই গান নিয়ে কাজ করি। সম্প্রতি দুটি নতুন গানে কণ্ঠ দিয়েছি। ভালো কথা ও সংগীত পেলে আর সময় হলে অবশ্যই গান করব। তবে এটি আমি শখের বশে করি।

    rnrn

    rn 

    হাসান সাইদুল 

  • টাকার জন্য কখনোই অভিনয় করি না

    জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। সম্প্রতি তার অভিনীত ‘ব্লাক ওয়ার’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। কিছুদিন আগে নতুন গানেও কণ্ঠ দিয়েছেন। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলছেন তিনি

    rnrn

    * বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?

    rnrn

    ** সিনেমার শুটিং নিয়েই ব্যস্ততা বেশি। একাধিক সিনেমার কাজ এরই মধ্যে শেষ করেছি। কয়েকটি সিনেমার কাজ প্রায় শেষের দিকে। গত সপ্তাহে ‘ব্ল্যাক ওয়ার’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে। এর প্রচারণার জন্যও কাজ করছি।

    rnrn

    * ‘ব্লাক ওয়ার’ সিনেমা থেকে দর্শক সাড়া কেমন পাচ্ছেন?

    rnrn

    ** এটি পুলিশি অ্যাকশন ঘরানার সিনেমা। দর্শক এ সিনেমাটি পছন্দ করেছেন। এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সব দেখা যায়। সে অনুযায়ী সবাই জাননে কেমন চলছে সিনেমাটি। দিন যত গড়াবে আমার বিশ্বাস দর্শক আরও আগ্রহ দেখাবে এ সিনেমা নিয়ে।

    rnrn

    * আপনার অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার খবর কী?

    rnrn

    ** ‘উড়াল’, ‘ভাঙন’ ও ‘বীরাঙ্গনা ৭১’ নামে সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলোর গল্প অসাধারণ। আমি অভিনয় করার সময় খুব উপভোগ করেছি। চলতি বছর সিনেমাগুলো মুক্তি দেওয়ার কথা রয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।

    rnrn

    * বর্তমান সময়ের নাটক নিয়ে আপনার পর্যালোচনা কী?

    rnrn

    ** একটা সময় নাটকে বক্তব্যের দিকে জোর দেওয়া হতো, এখন দেওয়া হয় ভিউয়ের দিকে। এ বিষয়টি কেউ কেউ পজেটিভ দেখেন, কেউ আবার মন্তব্য করতে চান না। আমি মনে করি ভিউ বাড়ানোর জন্য যে অসুস্থ প্রতিযোগিতা চলছে সেটা থেকে বের হওয়া উচিত। ভালো এবং মূল্যবোধসম্পন্ন নাটক দিয়েও ভিউ বাড়ানো যায়। মানসম্মত নাটক হচ্ছেও। যারা সমাজের এবং দেশের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করেন, তাদের উৎসাহিত করতে হবে যেন তারা ভালো করে।
    rn    
    rn* এখনকার ধারাবাহিক নাটক নিয়েও অনেকে সমালোচনা করেন। বিষয়টি আপনি কীভাবে দেখছেন?

    rnrn

    ** এখনকার ধারাবাহিক নাটকের গল্প আমার কাছে একই রকম মনে হয়। তাই খুব একটা আগ্রহ পাই না কাজ করতে। আমি ব্যক্তিগতভাবে টাকার জন্য কখনোই অভিনয় করি না। যদি করতাম তাহলে হয়তো এতদিন অনেকের মতো স্রোতে হারিয়ে যেতাম। তবে এটাও অস্বীকার করার অবকাশ নেই যে, অনেক ভালো নাটকও হচ্ছে।

    rnrn

    * আপনাকে গানেও দেখা যায় মাঝে মাঝে। নতুন কোনো খবর আছে?

    rnrn

    ** গান করলেও আমি কখনো গায়ক হতে চাইনি, এখনো চাই না। আমি অভিনয় নিয়েই বেঁচে থাকতে চাই। তবে ভালো কথা ও সুরের গান পেলে গাই। সম্প্রতি একটি গান করেছি। ‘রঙিলা পাগল’ শিরোনামের এ গানটি লিখেছেন ও সুর করেছেন এইচএম নিপু। সংগীতায়োজন করেছেন অপু রায়হান। কিছুদিন আগে এ গান ভিডিওসহ প্রকাশ হয়েছে। দর্শক ও শ্রোতাদের আগ্রহ ভালোই দেখছি। সামনে নতুন কয়েকটি গানে কণ্ঠ দেওয়ার কথা রয়েছে।

    হাসান সাইদুল