Home / Entertainment / ‘কুরবানি ঈদের সময় খুব কষ্ট লাগে’

‘কুরবানি ঈদের সময় খুব কষ্ট লাগে’

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এরপর অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন। এবার কুরবানি নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানালেন মিষ্টি জান্নাত।

rnrn

সম্প্রতি রাজধানীতে একটি শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আল্লাহর বিধান আছে বলেই কোরবানি দেন তিনি। তবে কুরবানি ঈদের সময় বেশ কষ্ট পান। 

rnrn

তিনি বলেন, আমার কুরবানি ঈদের সময় খুব কষ্ট লাগে। গরু, ছাগল কিংবা খাসি এসব কাটলে আমার খুব মায়া লাগে। কারণ আমি তো অনেকগুলো কুকুর-বিড়াল পালি, তাই ওদের কথা মনে পড়ে যায়।

rnrn

এই অভিনেত্রী আরও বলেন, প্রতিবার কুরবানি ঈদে কী করি, গরু-ছাগল-খাসি এগুলো আমার গাড়ির পেছনের সিটে করে নিয়ে আসি। গরু তো নিয়ে আসা সম্ভব হয় না, তবে ছাগল কিংবা খাসি নিয়ে আসি। দেখা যায়, আমি সামনে বসি- ড্রাইভার পাশে, আর ছাগল-খাসি পেছনের সিটে।

rnrn

হাটে যেতে পছন্দ করেন জানিয়ে এই নায়িকা বলেন, ছোট থেকেই আমি হাটে যেতে পছন্দ করি। এখনও যাই। এবার হয়তো ঢাকাতে ঈদ করবো। একটা গরু কিনবো, সাথে ছাগল ও খাসি নিব। যদি উট পাই, তাহলে সেটাও নিতে পারি।

rnrn

ভাইরাল হওয়ার পর তার কাজের সংখ্যা বেড়েছে জানিয়ে মিষ্টি জান্নাত বলেন, অনেক নতুন সিনেমার প্রস্তাব এসেছে। দেশের বাইরে শো বেড়েছে। ঈদের পর তিনটি শো আছে লন্ডন, আমেরিকা ও কানাডা। সবকিছু ঠিক থাকলে শোগুলোতে অংশ নেব।

যুগান্তর প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *