
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। পর্দায় আর শুধু ‘আইটেম ড্যান্স’ নয়, এবার ভিন্নভাবে নিজেকে মেলে ধরতে চান তিনি। এমন একটি সিনেমায় অভিনয় করতে চান, যেখানে তিনি অ্যাকশন করার সুযোগ পাবেন।
rnrn
পরিচালকদের কাছে নোরার অনুরোধ এমন কোনো সিনেমার জন্য যেন তাকে ভাবা হয়।
rnrn
উল্লেখ্য, ‘ক্র্যাক’ সিনেমাতে নোরা একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। মূলত অ্যাকশনধর্মী সিনেমা এটি। যেখানে পর্দায় স্টান্ট করতে দেখা যাবে নোরাকে। বিদ্যুত্ জামাল ও অর্জুন রামপাল এই সিনেমার দুই স্তম্ভ।
rn
rnবলিউডের অন্যতম শরীরসচেতন অভিনেতা হিসাবে দুজনেরই পরিচিতি রয়েছে। দুজনের সঙ্গে কাজ করে পর্দায় অ্যাকশন করার প্রতি একটি বাড়তি উত্সাহ পেয়েছেন নোরা। তিনি চান পুরো সিনেমায় তিনি স্টান্ট করবেন। মারধরের দৃশ্যে অভিনয় করবেন। নোরার মতে, একজন নৃত্যশিল্পীকেও খেলোয়াড়দের মতো ফিট হতে হয়। দুই ক্ষেত্রেই ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
rnrn
নোরা বলেন, আমি নিজে একজন ড্যান্সার। আমি জানি নাচ করতে গেলে ঠিক কতটা ফিট থাকা জরুরি। আমার বিশ্বাস, আমাকে যদি কেউ এমন কোনো চরিত্রের জন্য ভাবেন তা হলে আমি নিরাশ করব না। তা ছাড়া কোনো অভিনেত্রী নিজে আইটেম গার্লের পরিচয় বহন করতে চায় না। যত তাড়াতাড়ি সম্ভব এই গণ্ডি থেকে বের হতে চাই। বিশ্বাস রয়েছে নির্মাতারা আমার এই চাওয়ার মূল্যায়ন করবেন।
বিনোদন ডেস্ক





