কেন সংগীত ছেড়ে খামার জীবন বেছে নিতে চেয়েছিলেন শাকিরা?

Written by

in

বিশ্বের অন্যতম সফল পপ তারকা শাকিরা একসময় সংগীতজগত থেকে পুরোপুরি বিদায় নেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তখন তিনি এমনকি খামার জীবন বেছে নিয়ে প্রাণিদের নিয়ে শান্ত জীবনে চলে যাওয়ার কথাও ভেবেছিলেন।

‘হিপস ডোন্ট লাই’ ও ‘ওয়াকা ওয়াকা’-এর মতো বিশ্বজুড়ে জনপ্রিয় গানের এই শিল্পী বলেন, কয়েক বছর আগে তিনি সংগীত ছেড়ে একটি খামার কেনা এবং সেখানে পশুপাখি লালন-পালনের পরিকল্পনা করেছিলেন।

শাকিরা বলেন, কয়েক বছর আগে আমি সত্যিই ভাবছিলাম—সব ছেড়ে একটি খামার কিনব, প্রাণী লালন করব এবং সংগীত থেকে অবসর নেব।

তবে পরে তিনি বুঝতে পারেন, সেই সিদ্ধান্ত ছিল আবেগপ্রবণ এবং কিছুটা অবাস্তব। অতীতের সেই ভাবনার কথা স্মরণ করে শাকিরা বলেন, এখন তিনি অবাক হন যে, এমন চিন্তাও তার মাথায় এসেছিল।  

আরও পড়ুন
আরও পড়ুন

তিনি আরও জানান, জীবনের একটি পর্যায়ে মানুষ কখনো কখনো নিজের ক্যারিয়ার ও পরিচয় নিয়ে দ্বিধায় পড়ে যায়। কিন্তু পরবর্তীতে তিনি উপলব্ধি করেন, সংগীতে তার এখনও অনেক কিছু দেওয়ার আছে।

বর্তমানে শাকিরা আবারও বিশ্ব সংগীত অঙ্গনে সক্রিয়ভাবে কাজ করছেন। সম্প্রতি তিনি ২০২৬ ফিফা বিশ্বকাপের থিম সং ‘Dai Dai’-এ অংশ নেন। এর আগে ২০০৬, ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপেও তিনি অফিসিয়াল সংগীতে যুক্ত ছিলেন।

এছাড়া আগামী ১৯ জুলাই ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে তিনি সহ-প্রধান পারফর্মার হিসাবে মঞ্চে উঠবেন। তার এই ধারাবাহিক উপস্থিতি প্রমাণ করছে, বিশ্ব সংগীত ও বিনোদন জগতে শাকিরার প্রভাব এখনো অত্যন্ত শক্তিশালী।

সূত্র- সামা

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *