
বর্ষীয়ান পরিচালক মহেশ ভাটের ‘সারাংশ’ সিনেমা ছিল অভিনেতা অনুপম খেরের প্রথম সিনেমা। ১৯৮৪ সালের এ সিনেমাটিতে তার অভিনয়ও ব্যাপক প্রশংসা পেয়েছিল। এ সিনেমায় অভিনয়ের জন্য অনুপম খের টানা ছয় মাস প্রস্তুতি নিয়েছিলেন। বয়স্ক মানুষের মতো হাঁটা, কথা বলা— এমনকি লাঠি নিয়ে চলাফেরারও অনুশীলন করেছিলেন তিনি। কিন্তু সেই সিনেমা শুটিং শুরুর আগেই বাদ পড়ে যান অনুপম খের।
একাধিক বিতর্কে নাম জড়িয়ে যায় নির্মাতা মহেশ ভাটের। একসময় তাকে ‘বিশ্বের সবচেয়ে বড় প্রতারক’ বলেও মন্তব্য করেছিলেন অনুপম খের। কিন্তু কেন? কোন কারণে এ নির্মাতাকে কটাক্ষ করেছিলেন তিনি?
সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অনুপম খের তার কর্মজীবনের শুরুর দিকের কঠিন অভিজ্ঞতার কথা শেয়ার করে নেন। অভিনেতা বলেন, ‘সারাংশ’ সিনেমার শুটিং শুরুর ঠিক আগে তাকে সিনেমা থেকে বাদ দিতে উদ্যত হয়েছিলেন মহেশ ভাট। সেই সময়ে রাগ আর হতাশায় তিনি মহেশ ভাটের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন।
অনুপম খের বলেন, মহেশ ভাট পরিচালিত ‘সারাংশ’ ছিল তার প্রথম সিনেমা। এ সিনেমায় অভিনয়ের জন্য তিনি টানা ছয় মাস প্রস্তুতি নিয়েছিলেন। বয়স্ক মানুষের মতো হাঁটাচলা, কথাবর্তা— এমনকি লাঠি নিয়ে চলাফেরারও অনুশীলন করেছিলেন তিনি।
তিনি বলেন, কিন্তু শুটিং শুরু হওয়ার মাত্র কয়েক দিন আগে তিনি জানতে পারেন, তাকে এ সিনেমা থেকে বাদ দিয়ে সেই চরিত্রে নেওয়া হচ্ছে অভিনেতা সঞ্জীব কুমারকে। এ খবর শুনে ভেঙে পড়েছিলেন তিনি।
অনুপম খের বলেন, তিনি মুম্বাই ছেড়ে চলে যাওয়ারও সিদ্ধান্তও নিয়েছিলেন। যাওয়ার আগে মহেশ ভাটের বাড়িতে গিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বর্ষীয়ান এ অভিনেতা সেই সময় বলেছিলেন, সত্যতা নিয়ে সিনেমা তৈরি করলেও মহেশ বাটের নিজের মধ্যে কোনো সত্যতা নেই।
তবে অনুপমের এই আবেগঘন প্রতিক্রিয়াই শেষ পর্যন্ত পরিস্থিতি বদলে দিয়েছিল। মহেশ ভাট পরে নিজেই প্রযোজকদের বলেন, এ চরিত্রে একমাত্র অনুপম খেরই অভিনয় করবেন। এরপর অনুপমই ‘সারাংশ’ সিনেমায় অভিনয় করেছিলেন।
বিনোদন ডেস্ক





