Home / Entertainment / ওমর সানীর কাছে দোয়া চাইলেন পূর্ণিমা

ওমর সানীর কাছে দোয়া চাইলেন পূর্ণিমা

১৯৮১ সালের ১১ জুলাই চট্টগ্রামে জন্মগ্রহণ করেন অভিনেত্রী পূর্ণিমা। মাত্র ১৩ বছর বয়সে সিনেমার জগতে পা রাখেন তিনি। মঙ্গলবার এ চিত্রনায়িকার ছিল জন্মদিন। জন্মদিনে অনেক তারকা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এরই ধারাবাহিকতাই ওমর সানীও শুভেচ্ছা জানান।  

rnrn

ওমর সানী নিজস্ব ফেসবুক ওয়ালে শুভেচ্ছা জানিয়ে লেখেন— ‘শুভ জন্মদিন পূর্ণিমা। লেখার অনেক কিছু আছে, কিন্তু কিছুই লিখব না। শুধুই বলব ভালোভাবে বেঁচে থাকো। শুভ জন্মদিন পূর্ণিমা।’

rnrn

এই পোস্টে অনেকেই শুভেচ্ছা জানান নায়িকাকে। একপর্যায়ে কমেন্টে হাজির হন পূর্ণিমাও। তিনি লেখেন— ‘অনেক ধন্যবাদ ওমর সানী ভাইয়া। দোয়া করবেন।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *