
সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের এই আলোচিত-সমালোচিত অভিনেতা জায়েদ খান। বর্তমানে তিনি আমেরিকায় অবস্থান করছেন। সেখানে মেয়েদের সঙ্গে ছবি তুলতে তুলতেই দিনের বেশিরভাগ সময় চলে যাচ্ছে― এমনটিই জানিয়েছেন এ চিত্রনায়ক।
rnrn
এর আগে নিউইয়র্ক ও ভার্জিনিয়ায় দুটি অনুষ্ঠানে যোগ দেন জায়েদ খান। নিউইয়র্কের অনুষ্ঠানে সমালোচনার কবলে পড়েন। তবে ভার্জিনিয়ার দর্শকরা জায়েদের নাচ উপভোগ করেছেন বলে জানিয়েছেন জায়েদ খান।
rnrn
এরই মধ্যে জায়দ খানকে নায়াগ্রা জলপ্রপাতের নিকট দেখা যায়। এর আগের দিনই ঢাকাই সিনেমার আরেক অভিনেত্রী পূজা চেরীকেও নায়াগ্রা জলপ্রপাতের নিকট দেখা গেছে। বিষয়টি কি কাকতালীয়? এমন প্রশ্নের জবাবে জায়েদ খান জানালেন, তিনি ঘোরারই সময় পাচ্ছেন না।
rnrn
যুক্তরাষ্ট্রে যেখানে যাচ্ছেন, সেখানেই মেয়েদের সঙ্গে ছবি তুলতে একটা বড় সময় খরচ হয়ে যাচ্ছে। জায়েদের ভাষ্য— নায়াগ্রা জলপ্রপাতের কাছে পূজা চেরীর সঙ্গে তার দেখা হয়নি। তবে অন্য অনেক মেয়ে তার সঙ্গে ছবি তুলেছে।
rnrn
আসলে আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। এখানে যেখানে যাচ্ছি মেয়েরা এসে জেঁকে ধরছে। প্রত্যেকেই আমার সঙ্গে ছবি তুলতে চায়। এককভাবে ছবি তোলে, তার পর সবাই মিলে।
rnrn
এদিকে নিউইয়র্কে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে আয়োজকরা জায়েদ খানকে বিজনেস ক্লাসে নিয়ে যান। এ নিয়ে কম আলোচনা হয়নি, হয়েছে জল ঘোলাও। এ খবরে দেশের কয়েকজন শীর্ষ অভিনেত্রী ওই অনুষ্ঠানে ইকোনমি ক্লাসে যেতে অপারগতা প্রকাশ করেন বলে জানা যায়।
বিনোদন ডেস্ক





